Web Analytics

বাংলাদেশে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩৩ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। একই সময়ে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন ১ হাজার ১২৪ জন। খুলনায় ৩৩২, চট্টগ্রামে ২৭২, বরিশালে ২৩২, রাজশাহীতে ২১৩, রংপুরে ৭৫, ময়মনসিংহে ৭০ এবং সিলেটে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৬ হাজার ৬৩ জন। এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩৮৯ জন।

জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৯১৩ জনে এবং মৃত্যু হয়েছে ৪৬১ জনের। বিভাগভিত্তিক মৃত্যুর মধ্যে ঢাকায় সর্বোচ্চ ২২১ জন মারা গেছেন। এরপর খুলনায় ৮৪, চট্টগ্রামে ৪৭, ময়মনসিংহে ৩৭, বরিশালে ৩১, রাজশাহীতে ২৯, রংপুরে ৮ এবং সিলেটে ৪ জনের মৃত্যু হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।