Web Analytics

কুমিল্লা শিক্ষাবোর্ড ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে, যাতে ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফল প্রকাশ করা হয়। পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২০৭ জন শিক্ষার্থী।

বোর্ড সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয়ে ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থী অনলাইনে মোট ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছিল। সংশোধিত ফলে অকৃতকার্য থেকে পাস করেছে ৩৩৬ জন শিক্ষার্থী এবং ১ হাজার ৬০৮ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। এছাড়া সর্বমোট ৪ হাজার ৭৩ জনের নম্বর পরিবর্তিত হয়েছে।

বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, নীতিমালা অনুযায়ী আবেদন করা উত্তরপত্র যথাযথভাবে যাচাই-বাছাই শেষে ফল প্রকাশ করা হয়েছে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে। মূল ফল প্রকাশ হয় ১০ আগস্ট এবং পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয় ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত। এ বছর বোর্ডে পাসের হার ছিল ৬৫.৪২ শতাংশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।