Web Analytics

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম আগামী ১৬ ডিসেম্বর শুরু হবে। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রথম দিনে নতুন টার্মিনাল ব্যবহার করে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। তবে এটি পুরোপুরি চালু হতে আগামী বছরের মে মাস পর্যন্ত সময় লাগতে পারে।

মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল পরিচালনা থেকে অর্জিত আয়ের ২৭ শতাংশ বাংলাদেশ পাবে। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ দায়িত্ব পালন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গত ৩০ আগস্ট সংসদে তিনি বলেছিলেন, বিগত ফ্যাসিস্ট সরকার টার্মিনাল চালুর নামে একটি ভবন উদ্বোধন করেছিল, কিন্তু এর গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ কাজ সম্পন্ন হয়নি।

মন্ত্রীের আগের বক্তব্য অনুযায়ী, টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন হবে। আওয়ামী লীগ সরকার ২০১৭ সালে প্রকল্পটি নেয় এবং ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নির্মাণকাজ শুরু হয়। ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের মধ্যে সরকার দিয়েছে ৫ হাজার কোটি টাকা; বাকি অর্থ জাপানি সংস্থা জাইকার ঋণ। ২০২৩ সালের ৭ অক্টোবর টার্মিনালটির আংশিক উদ্বোধন হয়েছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।