Web Analytics

কলম্বিয়ার মধ্যাঞ্চলে সুতাতাউসা পৌর এলাকায় একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন শ্রমিক নিহত এবং ৬ জন আহত হয়েছেন। সোমবার এই দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনির ভেতরে গ্যাস জমে যাওয়ার কারণেই বিস্ফোরণটি ঘটে। ন্যাশনাল মাইনিং এজেন্সি জানায়, ছয়জন শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং নয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনাস্থলটি রাজধানী বোগোতা থেকে প্রায় ৭২ কিলোমিটার উত্তরে অবস্থিত একটি বৈধ খনি।

কুন্দিনামার্কার গভর্নর জর্জ এমিলিও রে জানিয়েছেন, খনির ভেতরে জমে থাকা গ্যাসই বিস্ফোরণের সম্ভাব্য কারণ। তিনি আরও জানান, দুর্ঘটনার সময় ১২ জন শ্রমিক ভেতরে আটকা পড়েছিলেন, যাদের মধ্যে তিনজন নিজেরাই বের হতে সক্ষম হন। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন এবং খনির ভেতরের গ্যাসের মাত্রা পরীক্ষা করেন।

কলম্বিয়ায় খনি দুর্ঘটনা নতুন নয়। বায়ু চলাচলের ঘাটতি ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। অনেক অবৈধ খনিতে নিরাপত্তা নিয়ম যথাযথভাবে মানা হয় না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।