Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতি এবং তাকে ভোট দিয়ে নির্বাচিত করা আমেরিকানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি এই মন্তব্য করেন এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের হামলা ইরানের সঙ্গে পরমাণু প্রকল্প নিয়ে চলমান আলোচনার মধ্যেই সংঘটিত হয়েছে।

এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, পরমাণু প্রকল্পের মতো জটিল আলোচনাকে জমি কেনাবেচার মতো করে দেখা এবং মিথ্যার আড়ালে বাস্তবতা ঢেকে দেওয়া অসম্ভব প্রত্যাশা তৈরি করে। তার মতে, এর ফলাফল হলো ঘৃণা ছড়ানো এবং আলোচনা টেবিলে বোমাবর্ষণ।

এই মন্তব্য ইঙ্গিত দেয় যে, সাম্প্রতিক হামলার পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।