Web Analytics

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কে কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ বেইজিং মেনে নেবে না। রোববার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীন পাশে থাকবে।

বৈঠকে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, প্রকল্পটি এখন বাংলাদেশের ওপর নির্ভর করছে, তবে চীন প্রস্তুত এবং আশাবাদী। আলোচনায় বাংলাদেশ-চীন সম্পর্ক ও রোহিঙ্গা সংকট নিয়েও কথা হয়। চীন নতুন সরকারের সঙ্গে স্থিতিশীল সরকার পরিচালনায় কাজ করতে চায়।

ইয়াও ওয়েন আরও জানান, তারেক রহমানকে সফরের জন্য চীন আমন্ত্রণ জানিয়েছে এবং সফরটি শিগগিরই হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, জিয়াউর রহমান এই সম্পর্কের ভিত্তি গড়ে দিয়েছিলেন, খালেদা জিয়া তা উন্নত করেছেন এবং চীন আশা করে তারেক রহমান এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।