Web Analytics

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষে ঢাকা, গাজীপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকা অচল হয়ে পড়ে। পুলিশের গাড়ি ও পুলিশ বক্সে আগুন, ভাঙচুর এবং বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রতিবেদনে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হওয়ার কথা বলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েন করা হয়।

মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধের পর শ্রমিকদের সরাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। নিরাপত্তাজনিত কারণে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী মেট্রো স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়। গাজীপুরে আন্দোলন বিভিন্ন শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়লে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। শ্রমিকরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ওভারটাইমের সুযোগ কমে যাওয়ায় বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন।

বিজিএমইএ জানায়, মিরপুর, আশুলিয়া, সাভার ও গাজীপুরে ৫২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে; সংগঠনটির সভাপতি প্রায় ৬০০ কারখানা বন্ধের কথা বলেন। সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জরুরি বৈঠক করেছেন। পুলিশ ঢাকায় ১১ জন ও গাজীপুরে ছয়জনকে গ্রেপ্তার করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।