Web Analytics

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী ২৫টি অভিযানে ৬৭ জনকে আটক করেছে জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার স্বাক্ষরিত মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় সোমবার দিনব্যাপী অভিযানগুলো চালানো হয়। এর উদ্দেশ্য ছিল কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং জননিরাপত্তা নিশ্চিত করা।

আটক ৬৭ জনের মধ্যে ৬২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সুধারাম মডেল, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ মডেল, সেনবাগ, চাটখিল ও চরজব্বর থানার এলাকায় আটক ৬০ জনকে পরিবারের কাছে দেওয়া হয়। সোনাইমুড়ী থানায় দুজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়; একজনকে ১৫১ ধারায় এবং একজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

কবিরহাট থানায় তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। আহমেদ পেয়ার বলেন, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা ঠেকাতে নিয়মিত অভিযানের পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চলবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।