Web Analytics

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর শনিবার ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এ উপলক্ষে যানজটমুক্ত পরিবেশ বজায় রাখতে সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়কে সাধারণ যান চলাচল নির্দিষ্ট সময়ে পরিহার করার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন এই অনুরোধের আওতার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

২১ নভেম্বর সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে সাধারণ যানবাহন চলাচল পরিহারের অনুরোধ করা হয়েছে। দিবসটি উদ্‌যাপনকালে ঢাকা সেনানিবাসের ট্রাফিক ব্যবস্থা সচল ও স্বাভাবিক রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।