Web Analytics

অভিবাসন নিয়ন্ত্রণের উদ্যোগে অস্ট্রেলিয়া বৃহস্পতিবার বিদেশি শিক্ষার্থীদের ভিসার নিয়ম আরও কঠোর করার ঘোষণা দিয়েছে। নতুন ব্যবস্থায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা আর পরিবারের সদস্যদের সঙ্গে অস্ট্রেলিয়ায় নিতে পারবেন না। দেশটিতে থাকার মেয়াদ বাড়াতে চাইলে তাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতার কোনো কোর্সে ভর্তি হতে হবে।

ওয়ার্কিং হলিডে ভিসার নিয়মও কঠোর করা হচ্ছে। অস্ট্রেলিয়ার কৃষি খাতে এই ভিসাধারী শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন ব্যবস্থায় এ ভিসার জন্য ব্যালট পদ্ধতি চালু হবে, তবে যুক্তরাজ্যের নাগরিকদের ক্ষেত্রে পরিবর্তনটি প্রযোজ্য হবে না। এই অস্থায়ী ভিসায় ১৮ থেকে ৩০ বছর বয়সীরা এবং কিছু দেশের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত ব্যক্তিরা সর্বোচ্চ ১২ মাস অস্ট্রেলিয়ায় থাকা, কাজ ও ভ্রমণ করতে পারেন।

স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক নতুন নিয়মগুলো ঘোষণা করেন। তিনি বলেন, অভিবাসন অস্ট্রেলিয়ার জন্য একটি শক্তি হলেও এর ওপর উচ্চমাত্রার নিয়ন্ত্রণ প্রয়োজন। আন্তর্জাতিক শিক্ষার্থী ও গ্র্যাজুয়েট ভিসার বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে পরিবারের সদস্যদের আনতে পারবেন—এমন ব্যবস্থার মাধ্যমে আর শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো হবে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।