Web Analytics

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার নয় কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পোস্টিং দেওয়া হয়েছে। বুধবার (৩ জুন ২০২৬) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে খাগড়াছড়ি, গোপালগঞ্জ, গাজীপুর, খুলনা, হবিগঞ্জসহ বিভিন্ন জেলার কর্মকর্তারা রয়েছেন।

আদেশ অনুযায়ী, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেনকে ডিএমপিতে, গোপালগঞ্জের মোহাম্মদ জিয়াউল হককে গাজীপুরে, গাজীপুরের রবিউল ইসলাম ও অমৃত সূত্রধরকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তর, নৌ পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ ও রেলওয়ে পুলিশেও কর্মকর্তাদের নতুনভাবে পোস্টিং দেওয়া হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৫ জুনের মধ্যে বর্তমান দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব না দিলে ১৬ জুন থেকে তাদের অবমুক্ত হিসেবে গণ্য করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।