Web Analytics

কৃষি উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মাছ ও হাঁস পালনের সম্ভাবনা বাড়াতে সরকারের খাল খনন কার্যক্রমে যেন কোনো অনিয়ম না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ মার্চ) ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রী পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, খাল খননের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে এবং সাধারণ মানুষ যেন এর সুফল পায় তা নিশ্চিত করতে হবে। তিনি সততা, দায়িত্বশীলতা ও ধর্মের অপব্যবহার রোধের আহ্বান জানান।

মির্জা ফখরুল জানান, সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড, খাল খনন প্রকল্পের পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে কৃষিসহ বিভিন্ন খাতে প্রভাব পড়ছে, যা মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।