Web Analytics

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ আমদানির উদ্যোগের প্রথম চালানে ১৮টি কোচ দেশে পৌঁছেছে। শুক্রবার দুপুরে ভারতের গেদে ও চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করে। কোচগুলো সরবরাহ করেছে ভারতের রাইটস লিমিটেড।

প্রথম চালানের ১৮টি ব্রডগেজ কোচের কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। আগামী ১৮ অক্টোবরের মধ্যে দর্শনা বন্দর থেকে কোচগুলো খালাস হতে পারে বলে জানা গেছে। খালাস কার্যক্রম শেষে কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানো হবে।

সৈয়দপুরে কোচগুলোর ডি-প্রসেসিং, কমিশনিং ও ট্রায়াল রান সম্পন্নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ১২ অক্টোবর দিবাগত রাত সোয়া ১২টার দিকে পাঞ্জাবের কাপুরথালার হুসাইনপুর রেল কোচ ফ্যাক্টরি থেকে চালানটি দর্শনা সীমান্তের উদ্দেশে রওনা হয়েছিল। নির্ধারিত প্রক্রিয়া শেষে প্রথম ১৮টি কোচ সৈয়দপুরে যাবে এবং বাকি ১৮২টি কোচ পর্যায়ক্রমে দেশে আনা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।