Web Analytics

খুলনার পাইকগাছায় হাসান সরদার হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. নাজমুল হুদা মিন্টুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে খুলনা নগরীর খানজাহান আলী রোডের একটি মোটরসাইকেল শোরুম থেকে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি বিশেষ দল এস অ্যান্ড এ মোটরসের শোরুমে অভিযান চালিয়ে মিন্টুকে গ্রেপ্তার করে। তিনি পাইকগাছা থানার হাসান সরদার হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি।

গত ৭ জুন সন্ধ্যায় চাঁদখালী গরুর হাট এলাকায় দোকানের পাশে প্রসাব করার প্রতিবাদকে কেন্দ্র করে হাসান সরদারকে কয়েক ঘণ্টা ধরে মারধর করা হয়। কুদ্দুস গাজীর ফোন পেয়ে সাবেক ছাত্রদল নেতা ও হাটের ইজারাদার মিন্টু ঘটনাস্থলে গিয়ে হামলার নেতৃত্ব দেন বলে জানা যায়। হাসান অচেতন হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

পোস্টমর্টেম শেষে হাসানের দাফন সম্পন্ন হয়। নিহতের পিতা আব্দুল মালেক সরদার ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।