Web Analytics

খুলনার ডুমুরিয়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী পরামর্শ ও দিকনির্দেশনামূলক সেমিনার করেছে সোনামুখ স্মার্ট একাডেমি। বুধবার আন্দুলিয়া, শাহপুরের একাডেমি হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের বার্তা ছিল, ফেল নয়—ঘুরে দাঁড়ানোর সুযোগ। একই সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

অধ্যাপক হাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। একাডেমির প্রতিষ্ঠাতা এ. এম. কামরুল ইসলাম, প্রিন্সিপাল হুসাইন আহমেদ, শিক্ষকসহ অন্য বক্তারা বক্তব্য দেন। তাঁরা বলেন, একটি পরীক্ষার ফল কোনো শিক্ষার্থীর পুরো জীবন নির্ধারণ করে না। ব্যর্থতার কারণ চিহ্নিত করে সঠিক পরিকল্পনা, নিয়মিত অনুশীলন ও আত্মবিশ্বাস নিয়ে এগোলে অকৃতকার্য শিক্ষার্থীরাও সাফল্যে পৌঁছাতে পারে।

বক্তারা উল্লেখ করেন, এ বছর অনেক শিক্ষার্থী ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে অকৃতকার্য হয়েছে। এ দুর্বলতা কাটাতে নিয়মিত পড়াশোনা, অনুশীলন এবং দক্ষ শিক্ষকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। একাডেমি আগামী ১ সেপ্টেম্বর থেকে এলাকার শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দক্ষ শিক্ষক নিয়োগের মাধ্যমে বিশেষ সহায়তা দেওয়ার ঘোষণা দেয়। অনুষ্ঠানের শেষে সবাইকে পুরস্কৃত করা হয় এবং অকৃতকার্য প্রত্যেক শিক্ষার্থীকে ‘তুমিও জিতবে’ বই উপহার দেওয়া হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।