Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসিরউদ্দীন পাটোয়ারী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। রোববার বিকেলে এনসিপি কার্যালয়ে দুই সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।

দলীয় সূত্র অনুযায়ী, নাসিরউদ্দীন পাটোয়ারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সভায় নাহিদ ইসলাম সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী খোঁজার ওপর গুরুত্ব দেন। তিনি ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যার বিষয়েও গুরুত্বারোপ করেন।

নাহিদ ইসলাম জুলাইয়ের শহিদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখার নির্দেশনা দেন। ঢাকা দক্ষিণ মহানগরীর আহ্বায়ক ইসহাক সরকার, ঢাকা উত্তর মহানগরীর আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দুই মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে কড়া নজরদারি রাখতে বলা হয়। সভায় দুই মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।