Web Analytics

কুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক কারবারি ও মাদকসেবীদের তথ্য প্রদানকারীদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু। শনিবার রাতে ফেসবুক পোস্টে তিনি বুড়িচংবাসীর প্রতি এ আহ্বান জানান এবং উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামকে মাদকমুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে বলেন।

টিপু বলেন, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজি মো. জসিম উদ্দিনের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। কোনো মাদক কারবারির বিষয়ে সঠিক তথ্য দিয়ে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তরে সহায়তা করলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। মাদকসেবীর বিষয়ে তথ্য দিয়ে আইনগত ব্যবস্থা নিতে সহায়তা করলে পুরস্কার হবে ৫ হাজার টাকা।

ফেসবুক পোস্টে বলা হয়, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে; তাই প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তবে কাউকে নিজের হাতে আটক করা বা আইন প্রয়োগ না করার আহ্বান জানানো হয়েছে। বরং মাদক কারবারি বা মাদকসেবী সম্পর্কে তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিতে বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।