Web Analytics

রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণকাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা হলে গোপালগঞ্জ জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বা ওজোপাডিকো। বৃহস্পতিবার, ২৬ নভেম্বর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণকাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু না করার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট স্থাপনা, যানবাহন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবার সহযোগিতা চেয়েছে ওজোপাডিকো। সংস্থাটি জানিয়েছে, বিদ্যুৎব্যবস্থা সচল রাখতে অবকাঠামো এবং রক্ষণাবেক্ষণকাজে নিয়োজিত কর্মীদের সুরক্ষা জরুরি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।