Web Analytics

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) কোরের সদস্যদের সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার এন্ড স্কুলে ২৭-২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ কোর পুনর্মিলনীতে তিনি এ নির্দেশনা দেন।

ইউনিট অধিনায়ক ও অন্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যে সেনাপ্রধান ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের কথা তুলে ধরেন। যুদ্ধ ও শান্তিকালে সেনাবাহিনীর অস্ত্র, যানবাহন ও যন্ত্রপাতি মেরামত এবং রক্ষণাবেক্ষণে কোরটির গুরুত্বপূর্ণ অবদানের কথাও তিনি উল্লেখ করেন। কোরের কার্যক্রম, উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিতদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

পুনর্মিলনীতে সেনাপ্রধান ইএমই সেন্টার এন্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ উপভোগ করেন এবং সাবেক ও বর্তমান সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠান সদস্যদের ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মমত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও দেশ ও জাতির সেবায় নিবেদিত থাকার আহ্বান জানান তিনি। সোমবার আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।