Web Analytics

পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে ১০ জনকে নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে টানাপোড়েনের ঘটনা ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো সিদ্ধান্ত হয়নি। শুক্রবার ভোর থেকে ওই নারী-পুরুষরা ভারতীয় অংশের শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের মধ্যে তিন শিশু, দুই নারী ও পাঁচ পুরুষ রয়েছেন। বৃহস্পতিবার রাতে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধায় তারা আটকা পড়েন। কোম্পানি কমান্ডার পর্যায়ে দুই দফা পতাকা বৈঠকেও কোনো সমাধান হয়নি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু তারা ভারত থেকে এসেছে এবং ভারতীয় শূন্যরেখায় অবস্থান করছে, তাই তাদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এদিকে ওই ১০ জন দিনরাত না খেয়ে রোদ-বৃষ্টি সহ্য করে কৃষিজমির পানির মধ্যে অবস্থান করছেন। বিজিবি শুকনো খাবার সরবরাহ করলেও বিএসএফ কোনো সহায়তা দেয়নি।

শনিবার দুপুরে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকে বিজিবি পুনরায় জানায়, অবৈধভাবে পুশইন হওয়া ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশের সুযোগ নেই এবং বিএসএফকে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের পরিচয় নিশ্চিত করে ফেরত নেওয়ার অনুরোধ জানানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।