Web Analytics

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুথিদের হামলায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। রোববার হুথিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে তার মৃত্যু হয় বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিহতের নাম মো. সজিব হোসেন; তার বাড়ি কুমিল্লা জেলায়।

বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনাও জ্ঞাপন করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে সজিব হোসেনের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। দূতাবাস প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। লাশের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা এবং দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।