Web Analytics

ইসরাইলের আরব জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন নেসেটে ইহুদি বিরোধী দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে জোটটি জানায়, বিরোধীদের বিভিন্ন প্রস্তাবে তাদের আইনপ্রণেতারা কীভাবে ভোট দেবেন, তা নিয়ে আলোচনা চলছে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে নেসেট স্পিকার নির্বাচন, বিচার বিভাগ সংস্কারসংক্রান্ত আইন বাতিল এবং নতুন সংসদীয় কমিটি গঠন রয়েছে।

জয়েন্ট লিস্টের প্রধান দাবির মধ্যে কামিনিতজ আইন বাতিল রয়েছে, যা বাড়িঘর উচ্ছেদ সহজ করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। জোটটি আরব অধ্যুষিত এলাকায় সহিংসতা ও অপরাধ দমনে সমন্বিত পরিকল্পনা, আরব শহরগুলোর জন্য পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক পরিকল্পনা, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পাঞ্চল এবং তরুণ দম্পতিদের আবাসন প্রকল্পও চেয়েছে। আরব সমাজের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পৃথক সংসদীয় কমিটি গঠন এবং তার নেতৃত্ব জয়েন্ট লিস্টের হাতে রাখার দাবিও জানিয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়, নেসেট ও সংসদীয় কমিটিগুলোর নিয়ন্ত্রণ নিতে বিরোধী জোটের জয়েন্ট লিস্টের সমর্থন প্রয়োজন। ১২০ আসনের নেসেটে বিরোধী চেঞ্জ ব্লকের ৪৮, জয়েন্ট লিস্টের ১১ এবং মানসুর আব্বাসের ইউনাইটেড আরব লিস্টের আটটি আসন রয়েছে। ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন; তাঁর সময়সীমা ৬ ডিসেম্বর পর্যন্ত, যা প্রয়োজনে আরও ১৪ দিন বাড়তে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।