Web Analytics

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। শনিবার দুপুর পৌনে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের তেতৈতলা হাঁস পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত আরও পাঁচজন আহত হন। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঢাকা থেকে কক্সবাজারগামী নিউ বলেশ্বর পরিবহন লিমিটেডের একটি বাসের সামনে একটি কালো প্রাইভেটকার ইউটার্ন নেওয়ার চেষ্টা করে। বাসটির গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি এবং প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেন। পরে বাসটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে যায়। প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গেলে ভেতরের যাত্রীরা আটকে পড়েন।

স্থানীয়রা উদ্ধার করে হতাহতদের হাসপাতালে পাঠান। হামদর্দ জেনারেল হাসপাতাল দুই নারী ও দুই পুরুষকে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, বাসের আহত চার যাত্রীর আঘাত গুরুতর নয়। উল্টে থাকা বাসের কারণে যান চলাচল কিছু সময় ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।