Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গ্রামীণ দারিদ্র্য বিমোচন, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং নারীর অর্থনৈতিক উন্নয়নে সমবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সমবায় পুরোপুরি মানুষের নিজস্ব উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার বিষয়। তাঁর মতে, এ ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বা এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতার প্রয়োজন নেই। কয়েকজন মানুষের সদিচ্ছা, আন্তরিকতা এবং একসঙ্গে কাজ করার মানসিকতাই সমবায় গঠনের জন্য দরকার।

তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিক স্বার্থে কিছু মানুষের স্বেচ্ছায় একত্র হয়ে কাজ করাই সমবায়ের মূল লক্ষ্য। সমবায়ের মাধ্যমে গ্রামীণ দারিদ্র্য কমানো, ক্ষুদ্র উদ্যোক্তাদের পুঁজি গঠন এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হয়। কৃষক ও সাধারণ ক্রেতাদের মধ্যকার দালাল বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেও এটি কার্যকর হতে পারে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন ও জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বিশেষ অতিথি ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।