Web Analytics

হবিগঞ্জের হাওরাঞ্চলে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক দিনের অবিরাম বর্ষণে জেলার একমাত্র বোরো ফসল পানির নিচে তলিয়ে গেছে। বুধবার (২৯ এপ্রিল) বানিয়াচং উপজেলার সুজাতপুরের দত্তগাঁও এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে পানি হাওরে প্রবেশ করে মুহূর্তেই শত শত একর জমি প্লাবিত হয়।

জেলা কৃষি কর্মকর্তা জানান, ভারী বর্ষণে প্রায় ৫ হাজার হেক্টর ধানি জমি পানিতে তলিয়ে গেছে এবং এখনো প্রায় ৩০ শতাংশ ধান কাটা বাকি। আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া উন্নতি না হলে অবশিষ্ট ধানও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ বাঁধগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বানিয়াচং, আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলার হাওরগুলোতে কৃষকরা কোমর থেকে বুকসমান পানিতে নেমে ধান কাটছেন। দীর্ঘ সময় পানিতে কাজ করায় অনেকেই চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। কৃষকদের অভিযোগ, সতর্কবার্তা খুব স্বল্প সময়ে দেওয়া হয়েছিল, ফলে প্রস্তুতির সুযোগ পাননি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।