Web Analytics

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা দিয়েছেন, লেবাননের সঙ্গে কোনো চুক্তি হলেও ইসরাইল দখল করা এলাকা ছাড়বে না। তিনি জানিয়েছেন, লেবাননে যেসব স্থানে ইসরাইলি বাহিনী অবস্থান নিয়েছে, সেগুলোতে তাদের উপস্থিতি বজায় থাকবে। ইসরাইলি সংবাদমাধ্যম হ্যারেৎজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কাটজ বলেন, সামরিক বা কূটনৈতিক যেকোনো উপায়ে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করাই ইসরাইলি বাহিনীর মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা এবং লেবানন সরকারের ওপর ওয়াশিংটনের চাপকে তিনি বড় ধরনের কূটনৈতিক হাতিয়ার হিসেবে দেখছেন। প্রতিরক্ষামন্ত্রী আরও স্পষ্ট করে জানান, ইসরাইলি বাহিনী দখল করা এলাকা তাদের নিয়ন্ত্রণেই থাকবে এবং হিজবুল্লাহর হুমকি সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত সেনারা পিছু হটবে না।

আল-জাজিরাকে সূত্র হিসেবে উল্লেখ করে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।