Web Analytics

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সোমবার দেশের উচ্চশিক্ষা খাতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করা হচ্ছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য করা হয়েছে এবং অধ্যাপক ড. মো. মামুন আহমেদকে প্রো-ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে চূড়ান্ত হয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন। কুয়েটের ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. মাসউদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামকে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করতে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।