Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শেরে বাংলা এ কে ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। ২৭ এপ্রিল তাঁর ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী তাঁকে অবিভক্ত বাংলার রাজনৈতিক ইতিহাসের অন্যতম বিশিষ্ট নেতা হিসেবে স্মরণ করেন। তিনি বলেন, ফজলুল হকের সংবেদনশীলতা, মমতা ও আপসহীন রাজনৈতিক অবস্থান তাঁকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ শিখরে পৌঁছে দিয়েছিল।

তারেক রহমান ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপনের মাধ্যমে ফজলুল হকের দূরদর্শী নেতৃত্বের কথা স্মরণ করেন। তিনি বলেন, ফজলুল হক ছিলেন বাংলার কৃষকদের প্রকৃত প্রতিনিধি, যিনি উপলব্ধি করেছিলেন যে বাংলার রাজনীতি কৃষিনির্ভর অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত। কৃষকদের স্বার্থকে রাজনৈতিক কাঠামোয় অন্তর্ভুক্ত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ১৯৩৭ সালে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ফজলুল হক প্রশাসনকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করেন এবং কৃষক-শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়ন করেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন আজও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।