Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মঙ্গলবার ফোনে সিরিয়ার পরিস্থিতি, গাজা শান্তি বোর্ডের প্রচেষ্টা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে। দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও কথা বলেন।

এরদোয়ান বলেন, তুরস্ক পারস্পরিক স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে এবং সব ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ অব্যাহত রাখবে। তিনি প্রতিবেশী সিরিয়ায় যুদ্ধবিরতি ও একীভূতকরণ চুক্তির পূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন এবং জানান, আঙ্কারা যুক্তরাষ্ট্র ও সিরিয়া কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এরদোয়ান আশা প্রকাশ করেন, গাজা শান্তি বোর্ড তার লক্ষ্য অর্জনে সফল হবে, যা মানবিক বিপর্যয়ের অবসান ঘটিয়ে স্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে।

ট্রাম্প গত ১৫ জানুয়ারি গাজার জন্য তার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে শান্তি বোর্ড প্রতিষ্ঠার ঘোষণা দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।