Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে তৃতীয় দিনের মতো রাজপথে অবস্থান নিয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন। এর আগ জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্যসেবা সচিব বরাবর স্মারকলিপি দেন। শিক্ষার্থীরা জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা-কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিক্যালি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। কিন্তু তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাশ করতে হয়। কলেজের নিজস্ব হাসপাতাল চালু না থাকায় এই ক্লাশগুলো জেলা সদর হাসপাতালে সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয়। কলেজ থেকে হাসপাতালটির দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। যাতায়াতের জন্য কলেজের কোনো বাস নেই। ফলে নিয়মিত ক্লাশে অংশ নিতে সমস্যা হচ্ছে।

Card image

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা এক হাজার ৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ২ হাজার ৬১৯ কোটি ৭ লাখ ১৬ হাজার টাকা রয়েছে। আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ-সংশ্লিষ্ট বাক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত টিম গঠন করা হয়েছে। তারা অর্থ স্থানান্তর ও পাচারের চেষ্টা করছে। ফলত অবরুদ্ধ করা প্রয়োজন।

Card image

রাখাইন পঞ্জিকায় বুধবার (১৬ এপ্রিল) শেষ হয়েছে ১৩৮৬ সাল। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে শুরু হয়েছে নতুন বছর ১৩৮৭। বর্ষবরণকে ঘিরে কক্সবাজারের রাখাইন পল্লিগুলোতে শুরু হয়েছে তিন দিনের জলকেলি উৎসব। পানিভর্তি বাঁশের ড্রাম সারি সারি সাজানো, পেছনে রঙিন কাগজের প্যান্ডেল, বাঁশ ও বেত দিয়ে তৈরি দৃষ্টিনন্দন কাঠামোর চারপাশজুড়ে উচ্ছ্বাস আর ছলছল শব্দে উৎসব। তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাকে সেজে একে অপরকে পানি ছুড়ে দিয়ে মঙ্গল কামনা, সম্প্রীতি আর নতুন বছর শুরুর আনন্দে মেতেছেন। রাখাইনদের বিশ্বাস, এই জল মঙ্গলের প্রতীক। পুরোনো বছরের ক্লান্তি, দুঃখ আর গ্লানি মুছে নতুন বছর শুরু হয় নির্মলতায়!

Card image

বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে অসন্তোষ জানিয়ে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের শনাক্তে পালটা কমিটি হয়েছে। শিক্ষার্থীদের ৩৪ সদস্যের ওই কমিটি‌ আগামী এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট তৈরি করবে। শিক্ষার্থীরা বলেন, জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে অন্তত কয়েকশ ছাত্রলীগ নেতাকর্মী শিক্ষার্থীদের ওপর হামলা করে। কিন্তু তদন্ত কমিটি মাত্র ১২৮ জনের তালিকা প্রকাশ করে, যেখানে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের মতো রাঘববোয়ালরা বাদ পড়ে। এর মধ্যে আবার ছয়জন রয়েছে যারা বিশ্ববিদ্যালয়ের বাইরের। এমন রিপোর্ট শিক্ষার্থীদের সঙ্গে প্রহসনের নামান্তর। ঢাবি প্রশাসন একে ইতিবাচক বলে অভিহিত করেছে।

Card image

ঢাকা বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দীন মাহমুদ জানান, ৩২ কোটি টাকা অনিয়ম ও লোপাটের অভিযোগে ঢাকা বোট ক্লাব থেকে স্বৈরাচার শেখ হাসিনার দোসরখ্যাত পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বেনজীরের আস্থাভাজন বিগত কমিটির সেক্রেটারি তাহসিন আমিনকেও বহিষ্কার করা হয়। বেনজীর আহমেদের আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ক্লাবের অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Card image

দেশের উন্নয়ন কার্যক্রম চলছে ধীরগতিতে। এতে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) বাস্তবায়ন এখনো নিম্নমুখী। ৯ মাসে বাস্তবায়ন হার দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৬৫ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৪২ দশমিক ৩০ শতাংশ। এক টাকাও খরচ করতে পারেনি দুদক। ১৫ শতাংশের নিচে বাস্তবায়ন হার রয়েছে ছয় মন্ত্রণালয় ও বিভাগে। ৫০ শতাংশের উপরে আরএডিপি বাস্তবায়ন করেছে আট মন্ত্রণালয় ও বিভাগ। চলতি অর্থবছর মূল এডিপি থেকে বরাদ্দ কাটছাঁট করে আরএডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ কোটি টাকা। গত ৯ মাসে (জুলাই-মার্চ) মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করতে পেরেছে ৮২ হাজার ৮১৪ কোটি টাকা।

Card image

জামায়াত নেতা ড. মো. হেলাল উদ্দিন বলেছেন, সারা দেশের ব্যবসায়ীরা গুলিস্তান থেকে বিভিন্ন সামগ্রী কিনে দেশের প্রত্যন্ত এলাকায় নিয়ে যান। প্রতিদিন প্রায় লক্ষাধিক ব্যবসায়ীর পদচারণায় মুখরিত থাকে এই গুলিস্তান অঞ্চল। ব্যবসায়ীরা চায় নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনও পূর্বের ফ্যাসিবাদ আমলের মতো চাঁদাবাজি অব্যাহত আছে। হেলাল আরও বলেন, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া দেশ থেকে চাঁদাবাজ দূর হবে না। ৫ আগস্টে যে ছাত্র জনতার বিপ্লব অনুষ্ঠিত হলো সেখানে ছাত্রদের তিনটি স্লোগান ছিল, ‘উই ওয়ান্ট জাস্টিস, নারায়ে তাকবির, আল্লাহু আকবার এবং দিল্লি নয়, ঢাকার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। ছাত্র-জনতার রক্তের ঋণ পরিশোধ করতে হলে গঠনমূলক সংস্কার, ফ্যাসিবাদের দোসরদের দৃষ্টান্তমূলক বিচার ও স্বচ্ছ-নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

Card image

লিগেল অ্যাকশন নেটওয়ার্ক জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানোর পরই সফর সংক্ষিপ্ত করে দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার যুক্তরাজ্য থেকে ‘পালিয়েছেন’। তারা বলছেন, তিনি গুরুতর অপরাধের অভিযোগে চলমান তদন্তের একজন অভিযুক্ত। যদি তাকে দেখতে পান, লন্ডন মেট্রোপলিটন পুলিশকে অবহিত করুন। তবে অভিযুক্তের কাছে যাবেন না। কারণ তার সঙ্গে হয়ত সশস্ত্র নিরাপত্তারক্ষী রয়েছে। এছাড়া হিন্দ রজব ফাউন্ডেশনও তার গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন জানিয়েছিল। গিদিয়ন সার গোপনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস জানায়, ‘ব্যক্তিগত বৈঠক’ ছিল। যেখানে তারা গাজা ও মধ্যপ্রাচ্যবিষয়ক অন্যান্য ইস্যু নিয়ে কথা বলেছেন।

Card image

বিদেশি জেলেদের সুবিধা বন্ধে মাছ ধরার সময়সীমা পুনর্বিন্যাস করা হয়েছে জানিয়ে উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশে যখন মাছ ধরা বন্ধ থাকে, তখন প্রতিবেশী দেশের জেলেরা সেই সুযোগে মাছ ধরে নিয়ে যেত। এজন্য এবার সময় কমিয়ে ৬৫ দিনের পরিবর্তে ৫৮ দিন নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, কক্সবাজারে গড়ে উঠছে দেশের অন্যতম আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি বাজার। জাইকার সহায়তায় ২৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই প্রকল্প শুধু জেলেদের জন্য নয়, পর্যটকদের জন্যও হয়ে উঠবে অন্যতম আকর্ষণ। আরও বলেন, এ কেন্দ্রে মাছের অপচয় কমবে, বিপণন হবে স্বচ্ছভাবে।

Card image

বিশ্বের উন্মুক্ত কারাগার গাজা, রাষ্ট্রখেঁকো ইসরাইলের গণহত্যা এবং আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের একটা অংশের বাস সেখানে‌। ২০২৩ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ফিলিস্তিনি বন্দিদের সংখ্যা দ্বিগুণ হয়ে ৫ হাজার ২৫০ থেকে বেড়ে প্রায় ১০ হাজার হয়েছে। ১৭ এপ্রিল ফিলিস্তিনে বন্দি দিবস গিয়েছে। ১৯৭৪ সালে ১৭ এপ্রিল ইসরাইলি কারাগার থেকে প্রথমবারের মতো মুক্তি পান মাহমুদ বকর হিজাজি নামের এক ফিলিস্তিনি বন্দি। এরপর থেকে দিবসটি পালিত হচ্ছে। ১৯৬৭ সাল থেকে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল। যা ফিলিস্তিনি জনসংখ্যার প্রায় ২০ শতাংশ। কারাবন্দি দিবসে পশ্চিমতীরজুড়ে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। প্রিয়জনদের ছবি নিয়ে তাদের মুক্তির দাবিতে রাজপথে নেমেছিলেন তারা।

Card image

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে পর্যালোচনা বৈঠকে সমঝোতা হয়নি বাংলাদেশের। ফলে চলমান ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি থেকে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ পাওয়ার বিষয়ে চূড়ান্ত মতামত জানায়নি আইএমএফ। আইএমএফ বলেছে, এ বিষয়ে আলোচনা আরও চলবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে দুই কিস্তির অর্থ পাওয়া যেতে পারে আগামী জুনের শেষদিকে। খেলাপি ঋণের বিষয়ে আইএমএফ বলেছে, ব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়ছে। এটি কমিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আইএমএফ-এর শর্ত ছিল সরকারি ব্যাংকের খেলাপি ঋণ ১০ শতাংশ এবং বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ ৫ শতাংশে নামিয়ে আনার। যদিও বর্তমানে সরকারি ব্যাংকে খেলাপি ঋণের গড় প্রায় ৪৩ শতাংশ এবং বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণের গড় প্রায় ১৬ শতাংশ, যা খুবই অস্বাভাবিক।

Card image

কাতার সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হচ্ছেন দুইজন নারী ক্রিকেটার ও দুইজন নারী ফুটবলার। তারা হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও ⁠শাহেদা আক্তার রিপা, ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। ২২ ও ২৩ এপ্রিল দুদিনের সফরে কাতারে যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন এই চারজন ক্রীড়াবিদ।

Card image

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে সংশোধনী এনেছে সরকার। এতে সরকারের মালিকানা ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এছাড়া ব্যাংকের সুবিধাভোগীদের জন্য ৯০ শতাংশ রাখা হয়েছে। আরো জানান, আইন সংশোধন করে কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য যেসব মামলা করা হয় তার শাস্তি আগে ২০ হাজার টাকা ছিল। এখন সেটি পরিবর্তন করে ৫০ হাজার টাকা করা হয়েছে। উপদেষ্টা বলেন, অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে দুইটি আইন রয়েছে। এর একটিতে বাংলাদেশ অনুস্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে।

Card image

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, যে ভোটাধিকারের জন্য ১৫-১৬ বছর সংগ্রাম করেছেন, সেই ভোটাধিকার কেন বিলম্বিত হচ্ছে? কেন নির্বাচন ও ভোটাধিকারের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে? বৃহস্পতিবার এম ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার ১৩ বছর পূর্ণ হয়েছে। ২০১২ সালে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। এই অনুষ্ঠানে রিজভী বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের নামে ৬০ লাখ মামলা। আট মাস ক্ষমতায় আছেন, এসব মামলা তো প্রত্যাহার করা যেত। এর জন্য কিছুই করেননি। আরো বলেন, সরকারের নির্বাচনী ওয়াদা ডিসেম্বর আর জুনের মধ্যে পেন্ডুলামের মতো দুল খাচ্ছে কেন? অন্তর্বর্তী সরকারকে এটার জবাব দেওয়া দরকার। এছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্রদের অবদান স্বীকার করে অভিযোগ করেন, তারা প্রশাসন নিয়ন্ত্রণ করছে। ইলিয়াস আলী ও অপর গুম হওয়াদের ফেরত আনতে না পারায় সরকারের জবাব চেয়েছেন তিনি।

Card image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘RAW-এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না।’ এর আগে এক পোস্টে হাসনাত লিখেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি—অতি শিঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।