সোমবার বিকালে মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মক্রম ১৫ দিনের মধ্যে নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এনসিপি। এনসিপি নেতারা বলেন– আওয়ামী লীগ হিটলারের দল। নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করে যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে, আইন তৈরি করে আওয়ামী লীগকেও একই প্রক্রিয়ায় বিচার করতে হবে। বিএনপিকে উদ্দেশ করে বলেন, ইনিয়ে-বিনিয়ে দলটি আওয়ামী লীগের পক্ষ নেওয়ার চেষ্টা করছে। এমন হলে এনসিপি বিএনপির বিপক্ষেও রাস্তায় নামতে বাধ্য হবে। এছাড়া বিএনপি চলমান সংস্কারের পক্ষেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ এনসিপি নেতাদের।
দুদকের চেয়ারম্যান ইঙ্গিত দিয়েছিলেন, সাকিব আল হাসান দুর্নীতি মামলার আসামি হতে পারেন। এবার বিপুল অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, উপপরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলের অপর সদস্য হলেন সহকারী পরিচালক মো. আশিকুর রহমান। ৯ এপ্রিল থেকে কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন। সাকিব আল হাসানের দুর্নীতি অনুসন্ধানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চিঠি পাঠিয়েছে দুদক। কখনো ক্রিকেট খেলা ঘিরে জুয়ারিদের সঙ্গে আতাত, কখনো অনলাইন জুয়ার বিজ্ঞাপনে অংশ নেওয়া আবার কখনো শেয়ার কারসাজির সঙ্গে জড়িয়ে মিডিয়ায় নেতিবাচক শিরোনাম হয়েছেন অনেকবার।
সোমবার সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চার দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে ‘আর্থনা সামিট-২০২৫’- এ অংশ নেবেন তিনি। অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা রয়েছে।
শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র লক করেছে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। সূত্র জানিয়েছে, একটি চিঠির মাধ্যমে এ তালিকাভুক্ত ১০ জনের এনআইডি লক করা হয়। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন- শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।
নার্সিং পরীক্ষার কোনোকিছু না করেও এক লাখ ২০ হাজার টাকা সম্মানি পেয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তবে সম্মানির অর্থ গ্রহণ না করে তা ফিরিয়ে দিয়েছেন তিনি। এর আগে অফিস সময়ে কোনো সভায় যোগদানের জন্য সম্মানি না নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা জারি করেছেন রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, তবে কে সম্মানি গ্রহণ করবেন আর কে করবেন না; এ বিষয়ে কাউকে জোর করার দরকার নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে!
বিগত ৩৩ বছরে রাষ্ট্রপতিরা কতজনের দণ্ড মাফ করেছেন, তার তালিকা প্রকাশের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর ফারুক। এর আগে ২৫ আগস্ট মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিবের কাছে আইনি নোটিশ পাঠান তিনি। নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক।
উপদেষ্টা আসিফ মাহমুদের সহকারী একান্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ৮ এপ্রিল তাকে অব্যাহতি দিয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে কী কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই বিষয়ে প্রজ্ঞাপনে কিছু জানানো হয়নি। ১৪ আগস্ট উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস নিয়োগ পেয়েছিলেন মোয়াজ্জেম হোসেন। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আসিফ মাহমুদ সজীব যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা হত্যা ও দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন, তাদের সবাইকে ফেরত চাইবে সরকার। পলাতক সব এমপি ও মন্ত্রীকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, কাতারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও শ্রম বাজার আরও সম্প্রসারণ ও জ্বালানি বিষয়ে সহযোগিতামূলক অনেকগুলো মিটিং হবে। আরও বলেন, কাতারের আমির শেখ তামিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে ভিসা সহজীকরণ ও জ্বালানি নিয়ে আলোচনা হবে। এছাড়া কাতারে আল-জাজিরার প্রধান অফিসে সাক্ষাৎকার দেবেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা নিয়ে একটা আড়াই ঘণ্টার সেশন হবে, সেখানেও অংশ নেবেন ড. ইউনূস।
সোমবার সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চার দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে ‘আর্থনা সামিট-২০২৫’- এ অংশ নেবেন তিনি। অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা রয়েছে।
গণঅভ্যুত্থান চলাকালে শাহবাগে জুট ব্যবসায়ী হত্যা মামলায় শাজাহান খানকে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির দিন ধার্য ছিল আজ। এ সময় শাজাহান খান নির্বাচন করবেন কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেছেন, নির্বাচন অবশ্যই করবো। নির্বাচন কেন করবো না। আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলের এই সাবেক মন্ত্রী আরো বলেন, ‘রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়।’ এর আগে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দেন শাজাহান খান।
আমরণ অনশনে না গিয়ে আলোচনার মাধ্যমে সংকট নিরসনে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন কুয়েট ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াস আকতার। তিনি বলেন, ৩৭ জন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত করার জন্য প্রশাসনের সঙ্গে কথা বলবো বলে তাদের আশ্বস্ত করেছি। খাবারের সমস্যা আছে। খাবারের ব্যবস্থা করার কথা বলেছি। সহকারী অধ্যাপক রাজু আহমেদ বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে আদালতে যে মামলা হয়েছে সে ব্যাপারে শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। মামলার বাদীর সঙ্গে আলোচনা করে মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে কুয়েট প্রশাসনের কোনো ইন্ধন নেই।
বিএনপি নেতা ইশরাক হোসেন লিখেছেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। অনেকেই গ্রেফতার হয়েছে, আরও কেউ বাকি থাকলে তাদেরকেও ধরতে হবে। যদি শুনি কেউ বা কারা বা কোথাও থেকে প্রশাসনকে বাঁধাগ্রস্ত করা হচ্ছে, তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও দেওয়া হবে। প্রসঙ্গত, পারভেজকে ছাত্রদল কর্মী দাবি করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। তার অভিযোগের তীর বনানীর বৈষম্যবিরোধীদের উপর।
খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস (৮৮) মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ছিলেন ৭৪১ সালের পর প্রথম নন-ইউরোপিয়ান পোপ। পোপ হওয়ার পর তিনি ক্যাথলিক গির্জায় সংস্কার কখনো বন্ধ করেননি। তারপরও সকলের কাছে সমাদৃত ছিলেন। মৃত্যুর একদিন আগেও তিনি সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হয়ে হাজারো উপাসকের উদ্দেশ্যে ‘শুভ ইস্টার’ বার্তা প্রদান করেছিলেন।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণায় দেখা গেছে, কর ফাঁকির কারণে ২০২৩ সালে বাংলাদেশ আনুমানিক দুই লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকার রাজস্ব হারিয়েছে। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ হারিয়েছে করপোরেট কর ফাঁকির কারণে। ২০২৩ সালে করপোরেট কর ফাঁকির পরিমাণ দাঁড়াবে প্রায় এক লাখ ১৩ হাজার ১১৮ কোটি টাকা। কারণ হিসেবে দেখছে, উচ্চ কর হার, প্রশাসনিক দুর্বলতা, জটিল আইনি কাঠামো এবং কর ব্যবস্থাপনায় ব্যাপক দুর্নীতি।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় করা মামলায় তিন আসামিকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঞ্জুর হওয়া আসামিরা হলেন আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। তারা সবাই বনানী বিদ্যানিকেতনের সাবেক শিক্ষার্থী। বাদীর আইনজীবী ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।