Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৪ ফ্লাইটে মোট ২২ হাজার ২০৩ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এছাড়া, চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে সবশেষ ২ মে কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭) নামে একজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর আগে ২৯ এপ্রিল মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় খলিলুর রহমান (৭০) নামে একজনের মৃত্যু হয়। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হতে পারে পবিত্র হজ।

Card image

গাজায় ইসরাইলের দুই মাসেরও বেশি সময় সম্পূর্ণ অবরোধের কারণে ছিটমহলে কমপক্ষে ৫৭ ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্য পৌঁছানোর জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কাতার। কাতার বলেছে ইসরাইলের 'রাজনৈতিক ও নৈতিক দায়িত্ববোধের অভাব' রয়েছে। গাজার ফিলিস্তিনি জনগণ আধুনিক সময়ের সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এটি কি সত্যিই ‘সভ্যতার’ মডেল প্রচার করা হচ্ছে? উল্লেখ্য, ইসরাইল ত্রাণের জাহাজে হামলা করেছে!

Card image

পাকিস্তানি পতাকাবাহী জাহাজসমূহ ভারতীয় বন্দর ব্যবহার নিষেধাজ্ঞার পর পাকিস্তান জানিয়েছে, ভারতীয় জাহাজসমূহ পাকিস্তানি বন্দরে প্রবেশ করতে পারবে না। দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে পাকিস্তান নিম্নলিখিত পদক্ষেপগুলো অবিলম্বে কার্যকর করছে, ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ পাকিস্তানি বন্দরে প্রবেশ করতে পারবে না, পাকিস্তানি পতাকাবাহী কোনো জাহাজ ভারতীয় বন্দর সফর করবে না এবং বিশেষ কোনো ছাড় প্রয়োজন হলে তা পৃথকভাবে পর্যালোচনা করা হবে। পাকিস্তান থেকে আমদানি পণ্য মূলত ওষুধ, ফল এবং তৈলবীজ। ২০২৪-২৫ সালে ভারতের মোট আমদানির ০.০০০১% এরও কম ছিল পাকিস্তানি পণ্য।

Card image

গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যদিয়ে নিহতের সংখ্যা প্রায় ৫২ হাজার ৫০০ জনে পৌঁছেছে। গত ৪৮ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় ৭৭ জন নিহত হয়েছেন এবং আরও ২৭৫ জন আহত হয়েছেন। যার ফলে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৮ হাজার ৩৬৬ জনে দাঁড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি। দ্বিতীয় দফার এ আগ্রাসনে ২০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন পাঁচ হাজার!

Card image

জামায়াত নেতা দেলোয়ার হোসেন বলেন, গত ৫০ বছরে অনেককেই দেশ শাসন করতে দেখেছেন। আগামী ৫ বছরের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে নির্বাচিত করেন। জামায়াতে ইসলামি জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করবে, দেশের উন্নয়ন ঘটাবে এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানজনকভাবে উপস্থাপন করবে। তিনি বলেন, পেছনের শাসকরা দুর্নীতিবাজ, লুটপাটকারী ও স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে শাসন করেছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় এসে স্বৈরতন্ত্র কায়েম করেছে এবং হাজার হাজার জামায়াত নেতাকর্মীকে মিথ্যা মামলায় হয়রানি করেছে। প্রায় ৯৩ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে।

Card image

বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যদি সুষ্ঠুভাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে হয়, তবে পাঁচ বছর সময় লেগে যাবে। নির্বাচিত সরকারই শেখ হাসিনার বিচার করবে। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি কখনোই মুদ্রার এপিঠ-ওপিঠ নয়, বরং সম্পূর্ণ ভিন্ন আদর্শ ও দর্শনের দুটি রাজনৈতিক শক্তি। কেউ কেউ মনে করেন আওয়ামী লীগ গেছে, এখন বিএনপি আসবে এবং তারা একই রকম শাসন করবে, কিন্তু এটি ভুল ধারণা। আরো বলেন, শেখ হাসিনার পতন তরুণ সমাজকে জাগ্রত করেছে। আজকের এই তরুণ প্রজন্ম শিখে গেছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। টুকু বলেন, আমার স্ত্রী একবার বিএনপির জনসভা উপলক্ষ্যে লিফলেট বিতরণ করতে গেলে তার ওপর গুলি চালানো হয়। সেই ঘটনার কোনো বিচার হয়নি।

Card image

মার্কিন আগ্রাসন ও ইয়েমেনের বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর লাগাতার হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল পরিবহনের ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেন। মার্কিনবিরোধী এই নিষেধাজ্ঞাটি ১৭ মে থেকে কার্যকর হবে। এতে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল নির্বিচারে রপ্তানি, পুনঃরপ্তানি, স্থানান্তর, লোডিং, ক্রয় বা বিক্রয় নিষিদ্ধ করা হলো। সরাসরি হোক বা পরোক্ষভাবে, এমনকি জাহাজ থেকে জাহাজে স্থানান্তরের মাধ্যমেও। তৃতীয় পক্ষের মাধ্যমে হলেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদেরকে ইয়েমেনের ‘আক্রমণকারী পক্ষের তালিকায়’ অন্তর্ভুক্ত করা হবে। লোহিত সাগর, বাব আল-মানদেব প্রণালী, অ্যাডেন উপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে দেওয়া হবে না।

Card image

যুক্তরাজ্যের ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি বলেছেন, আবারও রাজপরিবারের অংশ হতে চান। যুক্তরাজ্যে পূর্ণাঙ্গ নিরাপত্তা ফিরে পাওয়া সংক্রান্ত আইনি লড়াইয়ে হেরে যাওয়ায় তিনি বিধ্বস্ত। বাকিংহাম প্যালেস বলেছে, আদালত এসব বিষয় একাধিকবার অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করেছেন এবং প্রতিবারই একই সিদ্ধান্তে পৌঁছেছেন। প্রিন্স হ্যারি বলেন, এ অবস্থায় স্ত্রী ও সন্তানদের যুক্তরাজ্যে ফেরানোর কথা আমি কল্পনাও করতে পারছি না। হ্যারি আরও বলেন, আমি সত্যিই চাই আমার পরিবারের সঙ্গে পুনর্মিলন হোক। আর লড়াই চালিয়ে যাওয়ার কোনো মানে নেই। জীবন খুবই মূল্যবান। হ্যারি বলেন, রাজপুত্র হিসেবে নিরাপত্তাসংক্রান্ত অধিকার বাতিলের সিদ্ধান্ত তাকে প্রতিনিয়ত বিদ্ধ করে।

Card image

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, আইএমএফ যদি বেশি শর্ত দেয়, তবে বাংলাদেশ আর এই ঋণ নিতে আগ্রহী থাকবে না। সব শর্ত মেনে ঋণ নিতে গেলে দেশের অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে। ৪৭০ কোটি ডলারের ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের জন্য অতিরিক্ত শর্ত চাপিয়ে দিলে বাংলাদেশ ঋণের চুক্তি থেকে সরে আসবে। তিনি বলেন, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে চলেছে। এর প্রস্তুতি নিতে অর্থনীতির বেশ কিছু দুয়ার খুলে দিতে হচ্ছে। অনেক খাতে সংস্কার করতে হচ্ছে। উক্ত সেমিনারে কৃষি অর্থনীতিবিদরা সরকারের প্রতি কৃষি খাতে বাজেট বাড়ানোর পাশাপাশি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণের আহ্বান জানান। তারা পোল্ট্রি খাতে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে ভ্যাট হ্রাস, কৃষকদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি ও প্রণোদনার সুযোগ বাড়ানোরও সুপারিশ করেন।

Card image

পাকিস্তানের কূটনীতিক মোহাম্মদ ফয়সাল বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলুশন অনুযায়ী বিরোধপূর্ণ এলাকায় গণভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। তারা সেই প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখায়নি। তিনি বলেন, আসুন জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধান করি। কাশ্মীর একটি বিরোধপূর্ণ ভূখণ্ড এটা মেনে নেওয়ার মধ্যেই আছে সমাধান। আরও বলেন, পহেলগাঁও সম্পর্কে কোনো রকম তথ্যপ্রমাণ ছাড়া ভারত যে অভিযোগ করছে তা ডাহা মিথ্যা। এরই মধ্যে পহেলগাঁওয়ে হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে পাকিস্তান। রাষ্ট্রদূত বলেন, বর্তমানে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ভারতীয় ৯ লাখ সেনা আছে। পাকিস্তানের প্রতি ভারত যুদ্ধংদেহী। আমরা উত্তেজনা চাই না। আলোচনার মাধ্যমে সব ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায় পাকিস্তান।

Card image

সাবেক ঢাবি উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে সভা-সমাবেশে বক্তৃতা দিলে ও পত্রিকায় কলাম লিখলে জীবননাশের হুমকি দেওয়া হতো। তিনি বলেন, ৫ আগস্টের আগে সরকারের বিরুদ্ধে বক্তৃতা করে বাসায় যাওয়ার পর তৎকালীন ঢাবি উপাচার্যকে বাসায় এসে সরকারের বিরুদ্ধে এসব বক্তব্য না দিতে অনুরোধ করা হতো। না হলে ছাত্রলীগের ছেলেদের হাতে পিস্তল রয়েছে, তারা যে কোনো সময় গুলি করে মেরে ফেলতে পারে বলেও শাসিয়ে যান। তিনি বলেন, বাকশাল কায়েম করল। চারটি সংবাদপত্র ছাড়া বাকি সব বন্ধ করে দেওয়া হলো। তারপর জিয়াউর রহমান এসে সেটাকে মুক্ত করে দিলেন। মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে। এর মানে হলো আবার ভারতীয় আগ্রাসন ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট তৈরি করা। আমাদের সতর্ক থাকতে হবে।

Card image

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, মহাগ্রন্থ আল-কুরআনকে জানার জন্য মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। কুরআন প্রতিনিয়ত চর্চার বিষয়। কুরআনকে বাহন হিসেবে নিয়ে কীভাবে সমাজ পর্যন্ত পৌঁছানো যায়, সেই চেষ্টা আমাদের করতে হবে। ড. শামীমা তাসনিম বলেন, কুরআনের নির্দেশনা অনুযায়ী যদি আমাদের সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা না হয়, তবে আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে কোনোভাবেই পরিবর্তন আসবে না। জবাবদিহিতা হতে হবে আল্লাহর কাছে। আল্লাহভীতি না থাকলে কোনো প্রতিষ্ঠান বা সংগঠন সফল হতে পারেনা।

Card image

ইয়ুথ পলিসি নেটওয়ার্ক পরিচালিত সাম্প্রতিক জরিপে উঠে এসেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় খাবারের তালিকায় কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। মার্চে পরিচালিত জরিপে দেশের বিভিন্ন জেলা শহর ও উপজেলার ১ হাজার ২২ জন নিম্ন আয়ের মানুষের তথ্য সংগ্রহ করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন রিকশাচালক, দিনমজুর, নিরাপত্তাকর্মী, শিক্ষার্থী ও ডেলিভারিম্যান। ৯৯ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, কখনো না কখনো অর্থাভাবে খাবার বাদ দিতে হয়েছে। প্রতি ১০ জনের ৬ জন নিয়মিত নাস্তা বাদ দেন। কেউ কেউ দিনে একাধিকবার খাবার কমিয়ে দেন। খাবারের তালিকায় বেশি দেখা যায় সস্তা খাবার—বিস্কুট, কলা, ডিম ও পরোটা। পুষ্টিমূল্য কম হলেও কম খরচের কারণে এসব খাবারের চাহিদা বেশি। ট্যাক্স বাড়াতে ক্ষোভ ও দাবি জানিয়েছেন ভর্তুকির।

Card image

নারী শ্রমিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে সাতটি নারী নেতৃত্বাধীন সংগঠন। প্রবাসী মন্ত্রণালয়ের কাছে যে দাবিগুলো জানিয়েছে তন্মধ্যে; বিদেশগামী নারী কর্মীদের জন্য বাধ্যতামূলক ‘নিরাপত্তা ও অধিকার বিষয়ক প্রশিক্ষণ’ চালু করা, দূতাবাসে ২৪ ঘণ্টার হেল্পলাইনসহ ‘নারী সহায়তা ডেস্ক’ চালু করা, যৌন নিপীড়নের শিকার নারী কর্মীদের দেশে ফেরার পর পুনর্বাসন, মানসিক ও আইনি সহায়তা নিশ্চিত করা, নারী শ্রমিক প্রেরণে নতুন নীতিমালা প্রণয়ন করা, প্রবাসী নারী ও পুরুষ শ্রমিকদের মধ্যে বেতন ও মর্যাদার সমতা নিশ্চিত করা, ‘ডিজিটাল রিপোর্টিং অ্যাপ’ চালু করা, প্রতারক নিয়োগকারী এজেন্সির বিরুদ্ধে কঠোর মনিটরিং ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, যৌন সহিংসতার শিকার নারী শ্রমিকদের জন্য পৃথক কল্যাণ তহবিল গঠন করা, পাসপোর্ট নারীদের কাছে রাখা! শ্রম মন্ত্রণালয়ের কাছে যে দাবি জানিয়েছেন, নারীদের জন্য নিরাপদ বিশ্রাম কক্ষ, স্বাস্থ্যকর টয়লেট ও মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করা, গার্মেন্টস ও কলকারখানায় ওয়েলফেয়ার অফিসার নিয়োগ বাধ্যতামূলক করা, ৫০ বা ততোধিক নারী কর্মী থাকলে শিশু দিবা যত্ন কেন্দ্র চালু করা, শ্রম মন্ত্রণালয়ের অধীনে ‘নারী শ্রমিক সুরক্ষা ও প্রতিকার সেল’ গঠন ও নিয়মিত মনিটরিং, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও তা জনসমক্ষে প্রকাশ করা।

Card image

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তারা খুন হয়েছেন। হত্যাকাণ্ডে অংশ নেন দুইজন। প্রথমে সাগর ও পরে ছুরিকাঘাত করা হয় রুনিকে। হত্যার আগে সন্তান মেঘকে নিয়ে একই খাটে শুয়ে ছিলেন তারা। তবে ডিএনএ অস্পষ্টতায় হত্যাকারীদের শনাক্ত করা যাচ্ছে না। তদন্তের জন্য আরও সময় লাগবে উল্লেখ করে হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে টাস্কফোর্স। জানা গেছে, তদন্তে দাম্পত্য কলহ, চুরি বা পেশাগত কারণে খুনের তথ্য পায়নি টাস্কফোর্স। ভিসেরা রিপোর্টেও চেতনানাশক বা বিষজাতীয় কিছু পাওয়া যায়নি। রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের। ক্ষত নিয়েও অনেকক্ষণ জীবিত ছিলেন তারা।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।