Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

সুন্দরবনের মান্দারবাড়িয়া জঙ্গলের ভেতর দিয়ে ৭৮ জনকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে বিএসএফ। এর মধ্যে ৭৫ জন বাংলাদেশি ও তিনজন ভারতীয় নাগরিক। তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিনজনের পৈতৃক বাড়ি বাংলাদেশে হলেও তাদের জন্ম ভারতে। সে কারণে ওই তিনজনের বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে রোববার রাতেই শ্যামনগর থানায় মামলা দায়ের করেছে। উদ্ধারকৃতদের মধ্যে ৬৭ জনের বাড়ি নড়াইল জেলায়, ৬ জনের খুলনায়, দুজনের যশোরে, একজনের বরিশালে ও একজনের সাতক্ষীরায়।

Card image

ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ শিশুসহ ৪৫ রোহিঙ্গা নাগরিককে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকা থেকে আটক করা হয়েছে। জাহাজভাঙা কারখানার ভেতর তারা অবস্থান করছিলেন। একাধিক রোহিঙ্গা জানান, ভাসানচরের পাশ থেকে চারটি ট্রলার ভাড়া করে তারা টেকনাফের উদ্দেশে রওনা দেন। টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফেরার ইচ্ছা ছিল তাদের। প্রাপ্তবয়স্কদের জন্য ট্রলারে ১২ হাজার টাকা করে ভাড়া দেওয়ার চুক্তি হয়। তবে তাদের বহনকারী ট্রলারটি টেকনাফের পরিবর্তে সীতাকুণ্ড উপকূলে তাদের নামিয়ে দিয়েছে। উল্লেখ্য, তাদের ভাসানচরে ফেরত পাঠানোর জন্য নোয়াখালী পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Card image

ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ডিবি। সোমবার রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। মমতাজ ধানমন্ডিতে একটি বাসায় আত্মগোপনে ছিলেন। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে গণঅভ্যুত্থানে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টার কিছু সময় আগে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

Card image

টেকনাফে নাফ নদে গুলি করে তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ৩ জেলে হলেন, সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তারা হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা। ইউপি সদস্য নুরুল হুদা বলেন, নাফ নদে মাছ শিকারে যাওয়া তার এলাকার স্থানীয় তিন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর আগে একই দিন সকালে মাছ শিকারে গেলে আরাকান আর্মি জেলেদের দেখতে পেয়ে গুলি চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়।

Card image

ইউপিডিএফ কর্তৃক জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ‘তিন পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব’ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র উল্লেখ করে ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বক্তারা বলেন, আলী রিয়াজের নেতৃত্বে গঠিত ‘জাতীয় ঐকমত্য কমিশন’ এর সঙ্গে ইউপিডিএফ-এর আলোচনার পর, পুরো পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। কমিশন কি সত্যিই জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, না সন্ত্রাসীদের রাজনৈতিক বৈধতা দিয়ে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ করে দেশের নিরাপত্তা ও শান্তির প্রতি চ্যালেঞ্জ সৃষ্টি করছে!

Card image

ছাত্রশিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, উপদেষ্টা মাহফুজ আলম সংবিধানবিরোধী যে কাজটি করেছেন, তাতে তিনি শপথের ভায়োলেশন করেছেন। বিরাগের বশবর্তী হয়ে কাউকে হুমকি দেওয়া বা কোনো বিষয়ে তার দায়িত্ব থাকাকালীন এটা তার জন্য মানায় না। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে তিনি এগুলো করতে পারতেন। আমরা আশা করি অতি দ্রুত তিনি বলবেন যে এটা কেন করেছেন। আরো বলেন, ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং মুক্তিযুদ্ধের ব্যাপারে বা রাজাকার সংশ্লিষ্ট যে ইস্যুগুলো তিনি নিয়ে এসেছেন, এগুলো ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নয়। আরও বলেন, ফ্যাসিবাদের দোসর ও গণহত্যার সঙ্গে জড়িত দলটিকে নিষিদ্ধ করার আন্দোলনেও ইসলামী ছাত্রশিবির সমর্থন দিয়েছে এবং উপস্থিত ছিল।

Card image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আপিল বিভাগের মঙ্গলবারের কার্যতালিকায় রয়েছে। এই আপিলের সঙ্গে প্রতীক বরাদ্দ বিষয়ে দলটির একটি আবেদনও রয়েছে তালিকায়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের মঙ্গলবারের কার্যতালিকায় জামায়াতে ইসলামীর ২০১৩ সালে করা আপিলটি শুনানির জন্য ২ নম্বর ক্রমিকে রয়েছে। সঙ্গে ২০১৩ সালে দলটির করা লিভ টু আপিল এবং নির্দেশনা চেয়ে করা একটি আবেদনও রয়েছে।

Card image

বিজিবির ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ভারত সে দেশের শরণার্থী রোহিঙ্গাদের বাংলাদেশ পুশইন করছে। এটা মানবাধিকার লঙ্ঘনের শামিল। তিনি বলেন, গত ৭ ও ৮ মে দুই দিনে আমরা ২০২ জনকে পেয়েছি। তাদের বিএসএফ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পুশইন করেছে। এমন জায়গায় করেছে যেখানে জনগণ নেই, জনবসতি নেই সে সব জায়গায়। আরো বলেন, ভেরিফিকেশন করে যাদের বাংলাদেশি পেয়েছি তারা গত দুই তিন বছর থেকে অতীতে ২০ থেকে ২৫ বছর আগে নানা কাজে ভারতে গিয়েছিল। তাদের মধ্যে অনেকের সন্তানদি আছে যারা আগে গিয়েছিল তারা কিন্তু ভারতের আধার কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস পেয়েছে। ভারতের পুলিশ বা বিএসএফ সেগুলো রেখে দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করেছে। তাদের মধ্যে ৩৯ জন রোহিঙ্গা পাওয়া গেছে। তারা রোহিঙ্গা ক্যাস্পের রেজিস্টার্ড ছিল তারা কোনোভাবে পালিয়ে গেছে। তাদের আমরা ক্যাম্পে ফেরত পাঠিয়েছি।

Card image

গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জের অংশ হিসেবে ও শহরে যানজট নিরসনে মূল শহরে অটোরিকশা চলাচলে বিধি-নিষেধ আরোপ করে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। শহরের প্রবেশ পথগুলোতে অনুমোদন হীন অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে সিটি করপোরেশনের নগর ভবনে হামলা চালিয়েছে ইজিবাইক চালকেরা। করপোরেশনের স্টাফসহ অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় লোহার গেট ভেঙে প্রায় দেড় ঘণ্টা নগরভবন অবরুদ্ধ করে রাখেন চালকরা। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

Card image

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, "আওয়ামী লীগের কার্যক্রমের প্রজ্ঞাপনে যে ধরনের নির্দেশনা আছে আমরা সেভাবেই কাজ করব। আইন যেইটা হয়েছে সেটা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের।" আওয়ামী লীগ তো সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তারা ঝটিকা মিছিল, রাতে মিছিল করছে এক্ষেত্রে আপনাদের কার্যক্রম কী হবে– জানতে চাইলে তিনি বলেন, আপনারা যদি আমাদের আগে জানিয়ে দিতে পারেন তাহলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারব। আর গোয়েন্দা সংস্থার মাধ্যমে যদি আমরা জানতে পারি তাহলেও আমরা ব্যবস্থা নেব। উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান এখনও চলছে। তবে আমরা যে পরিমাণ আশা করেছিলাম সেই পরিমাণ উদ্ধার করতে পারিনি বা হয়নি। আমরা অবৈধ অস্ত্রের সঠিক সংখ্যা এখন বলতে পারব না।

Card image

গাজীপুর পোড়াবাড়ী এলাকায় ছাত্রদল ও যুবদলের ১০ নেতাকর্মীকে চাঁদাবাজির অভিযোগে কোমরে দড়ি বেঁধে থানায় আটকের ঘটনাটি ভাইরাল হয়। কিন্তু প্রকৃত বিষয়টি তদন্তে মিথ্যা প্রমাণিত হলে রোববার রাতেই ছেড়ে দেওয়া হয় তাদের। প্রকৃত ঘটনা হলো আটক হওয়া এবং ওই এনজিওর সাবেক ফিল্ড অফিসার মো. শাহীন মিয়ার রক্ষিত ১০ লাখ টাকার চেক আদায়ের ঘটনা। রাত সাড়ে ১০টার দিকে এক লিখিত আপসনামায় বাদী তা নিজেই স্বীকার করেছেন। সোহেল রানার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে ১০ জনকে আটক করা হয়। পরে জানা যায়, বিষয়টি ছিল এনজিওকর্মী শাহিন মিয়ার চাকরির সময় রক্ষিত চেক সংক্রান্ত।

Card image

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এই সময়ে চীন ও যুক্তরাষ্ট্র পারস্পরিকভাবে আরোপিত শুল্ক ১১৫ শতাংশ হারে কমাবে। আগামী ৯০ দিনের জন্য একে অপরের ওপর আরোপিত আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে হ্রাস করতে সম্মত হয়েছে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত দুই দেশের প্রতিনিধিদের মধ্যকার গুরুত্বপূর্ণ আলোচনা শেষে এই সিদ্ধান্ত হয়েছে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ হারে শুল্ক আরোপের পর এটি ছিল প্রথম উচ্চপর্যায়ের বৈঠক। নতুন সমঝোতা অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখন চীনা পণ্যে শুল্ক ৩০ শতাংশে নামিয়ে আনবে এবং চীনও মার্কিন পণ্যে শুল্ক কমিয়ে ১০ শতাংশ করবে — উভয়ই ৯০ দিনের জন্য কার্যকর থাকবে।

Card image

মিয়ারমারের জান্তার বাহিনীর বিমান হামলায় একটি স্কুলে ১৭ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০ জন। ২০২১ সালের অভ্যুত্থানের পর জান্তা সরকার বিরোধীদের দমন করতে প্রাণঘাতী বল প্রয়োগ শুরু করে। যার পর থেকে দেশটি ব্যাপক সংঘাতে জড়িয়ে পড়ে। বর্তমানে সামরিক সরকার দেশ পরিচালনায় হিমশিম খাচ্ছে এবং জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও এনইউজি-সংশ্লিষ্ট প্রতিরোধ আন্দোলনের কাছে অনেক এলাকা নিয়ন্ত্রণ হারিয়েছে। গত সপ্তাহে জান্তা সরকার জানিয়েছিল, ভূমিকম্প-পরবর্তী যুদ্ধবিরতির মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

Card image

গণঅধিকার পরিষদ সিইসিকে চিঠিতে লিখেছে, গত ১৬ বছরে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করেছে এবং জাতীয় পার্টিসহ ১৪ দল এ শাসনকে সহযোগিতা করেছে। পরপর তিনটি একতরফা নির্বাচনে অংশ নিয়ে তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে। আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোর বিরুদ্ধে গুম, ক্রসফায়ার, দুর্নীতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করাসহ একাধিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তাই আওয়ামী লীগ ও তার জোটসঙ্গী প্রত্যেকটি দলের নিবন্ধন বাতিল করার আহ্বান করছে গণঅধিকার পরিষদ।

Card image

জামায়াত নেতা ডা. কর্নেল (অব.) জেহাদ খান বলেছেন, পারিবারিকভাবে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ আমাদের আত্মীয় হলেও আমার পরিবার এবং আত্মীয়-স্বজনদের মধ্যে অধিকাংশই জামায়াত সমর্থক। শুধু ব্যক্তি আবদুল হামিদের জন্য আমার পরিবারকে বিবেচনা করা ভুল সিদ্ধান্ত। তিনি বলেছেন, নাজমুস সাকিব নামের এক ব্যক্তিসহ বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মনগড়া, বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। যেখানে কল্পনাভিত্তিক দাবি করা হচ্ছে- আমি নাকি সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশ গমনের অনুমতির জন্য রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ‘ধরনা দিয়েছি'! আরও বলেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার জীবনে কখনো আমি ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করিনি, ডিআইজি মোয়াজ্জেম হোসেনের সঙ্গে আমার কোনো প্রকার যোগাযোগ নেই।' তিনি তার বিরুদ্ধে অভিযোগ প্রোপাগান্ডা বলে প্রত্যাখ্যান করেছেন।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।