Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস ইমার্জেন্সি হটলাইন স্থাপন করেছে। ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের নিম্নোক্ত মোবাইলফোন নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপসহ সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। + ৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ও +৯৮৯১২২০৬৫৭৪৫।

Card image

ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, লন্ডনে দুই পক্ষের প্রতিনিধিসহ বৈঠকের পরে দুই নেতার একান্ত বৈঠক রাজনীতিতে কিছু প্রশ্ন তৈরি করেছে। আগামী রাজনীতির স্বাচ্ছন্দ্যের জন্য এবং দলগুলোর অস্বস্তি দূর করতে একান্ত বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত জাতির সামনে পরিষ্কার করতে হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের একটা সময় ঘোষণা করলেও একটি একান্ত বৈঠকের পরে পুনর্বিবেচনা করার যৌথ ঘোষণা দেওয়া রাজনীতিতে অস্বস্তি তৈরি করেছে। আরো বলেন, নির্বাচনের ডামাডোলে সংস্কার ও বিচার যাতে আড়াল না হয়, সেদিকে সরকার ও সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া বিএনপির প্রতি স্বৈরতন্ত্র প্রতিরোধে সংস্কারে সহযোগিতার আহ্বান জানান।

Card image

রবিবার দুপুর ১টার দিকে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে মাদক মামলার দুই আসামি পালিয়ে যায়। পদ্মা দক্ষিণ থানার আসামি সুরুজ মাদবর ও দুলাল শেখ শুনানির জন্য আনা হলে, হাজতখানায় নেয়ার সময় হ্যান্ডকাফসহ পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালায়। পরে দুলাল শেখকে পুলিশ পুনরায় আটক করতে সক্ষম হয়। অপর আসামি সুরুজ মাদবরকে ধরতে অভিযান চলছে। শরীয়তপুর পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং দ্রুতই তাকে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।

Card image

ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, হামলা না থামালে ইসরাইলকে ‘আরও কঠোর জবাব’ দেওয়া হবে। পেজেশকিয়ান বলেন, ইসরাইল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে। এক্ষেত্রে ইসলামি দেশগুলোকে ‘দৃঢ় অবস্থান’ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইরান কোনো সংঘাত শুরু করেনি, বরং ‘দৃঢ়তার সঙ্গে’ ইসরাইলি হামলার জবাব দিয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরাইলের মধ্যে ভারত-পাকিস্তানের মতো যুদ্ধ সমাপ্তিতে চুক্তিতে পৌঁছাতে হবে বলে জানিয়েছেন।

Card image

ঝিনাইদহে মাদকের বিস্তার ও কিশোর গ্যাং গঠনে উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র সমালোচনা উঠে। জেলার বিভিন্ন এলাকায় মাদকের স্পট চিহ্নিত করে কার্যকর ও সমন্বিত পদক্ষেপের আহ্বান জানানো হয়। সভায় প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা মাদক নির্মূলে জনসচেতনতা ও নিয়মিত অভিযান চালানোর উপর জোর দেন। সবাইকে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

Card image

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে পুশইন করা ২৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে রয়েছেন ৫ জন পুরুষ, ১২ জন নারী ও ৬ জন শিশু। রোববার দুপুরে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে শনিবার রাত ১টা ৩০ মিনিটে ভারতের চাপসার সীমান্ত দিয়ে ২৩ বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে হরিপুর থানায় হস্তান্তর করে। আটকরা বলেছে, একটা সুতাও আনতে পারেনি। বিএসএফ বলেছিল, পিছনে তাকালেই গুলি করবে!

Card image

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আসবাবপত্র তৈরিতে বাঁশের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন, যাতে কাঠের ওপর চাপ কমে। ঈদের পর পরিবেশ মন্ত্রণালয়ে এক বৈঠকে তিনি বাঁশের পরিবেশবান্ধব বৈশিষ্ট্য, দ্রুত বৃদ্ধি ও সহজলভ্যতা তুলে ধরেন। তিনি বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে বাঁশের আসবাব উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন এবং বাঁশ গবেষণা কেন্দ্রে প্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন। উপদেষ্টা জানান, আধুনিক ও টেকসই বাঁশের আসবাবপত্র দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানি সম্ভব।

Card image

দেশে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ রোধের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সেগুলো হলো: বারবার প্রয়োজনমতো সাবান দিয়ে হাত ধোয়া (অন্তত ২০ সেকেন্ড)। জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মুখে মাস্ক পরা। আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখা। অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা। হাঁচি-কাশির সময় বাহু অথবা টিস্যু বা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখা। এছাড়া সারা দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা কাজে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে।

Card image

গোপালগঞ্জে প্রভাবশালী ব্যক্তিদের দখলে থাকা ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার ও বাপার্ড এলাকায় অভিযান চালানো হয়। সাবেক জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতারা সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসা করছিলেন। ১৪ দিনের নোটিশের পরও তারা দখল ছাড়েননি। পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের অংশগ্রহণে পরিচালিত অভিযানে প্রায় ২.৫ কোটি টাকার সরকারি জমি উদ্ধার হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান চলমান থাকবে।

Card image

দীর্ঘদিনের অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়েছে ফেনীর ২০০ বছরের পুরোনো প্রতাপপুর জমিদারবাড়ি। ১৮২২ সালে নির্মিত ঐতিহাসিক এ প্রাসাদ এখনও জমিদারদের উত্তরাধিকারীদের মালিকানায় রয়েছে। বিদ্যুৎ, শৌচাগার ও নিরাপত্তাহীন এই স্থানে প্রতিদিন দর্শনার্থী এলেও রক্ষণাবেক্ষণের অভাবে তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়রা এর সংস্কার ও পর্যটন উপযোগী করার দাবি জানাচ্ছেন। প্রশাসন বলছে, জমিদার পরিবারের সঙ্গে আলোচনা চলছে, তবে ব্যক্তিমালিকানার কারণে সরকারি উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না।

Card image

চট্টগ্রামের মিরসরাইয়ে রূপসী ঝরনায় বেড়াতে গিয়ে গোসল করার সময় ডুবে মারা যান এক কলেজ শিক্ষার্থী। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আসিফ উদ্দিন (২৪) ঝরনার কূপে নেমে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর বন্ধুরা জরুরি সেবায় কল করলে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে। পাঁচ বন্ধু মিলে ঘুরতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তারা। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Card image

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে, অনেক বিদেশি নাগরিক পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেন এবং এই সময় চিকিৎসা সেবার ব্যয়ভার প্রায়ই মার্কিন সরকারের ওপর পড়ে, যা শেষ পর্যন্ত দেশটির করদাতাদের বহন করতে হয়। আরো বলেছে, এই ধরনের ভ্রমণ যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালার লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। ফলে, এ ধরনের অভিজ্ঞতা ভবিষ্যতে ভিসা নবায়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এছাড়া দূতাবাস সতর্ক করে বলেছে, যদি কনস্যুলার সন্দেহ করে ভিসা আবেদনকারীর লক্ষ্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদান, তাহলে ভিসা দেওয়া হবে না।

Card image

ইরানের আলবোর্জ প্রদেশে মোসাদের দুই এজেন্টকে গ্রেফতার করা হয়েছে, যারা বিস্ফোরক ও ইলেকট্রনিক যন্ত্র দিয়ে বড় ধরনের গোপন হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি করেছে তেহরান। তারা দেশের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি ছিল। এর আগে ইসরায়েলের বিমান হামলা ও ইরানের ভেতরে সক্রিয় মোসাদের ইউনিটের তথ্য প্রকাশ পায়। পরিকল্পিত হামলায় ড্রোন ও গুপ্তহত্যার ছক ছিল, যার লক্ষ্য ছিল সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ ব্যক্তি। ঘটনাটি ইরানের গোয়েন্দা প্রস্তুতির ঘাটতি ও নিরাপত্তায় দুর্বলতা স্পষ্ট করে।

Card image

ঈদুল ফিতর উপলক্ষে মার্চে নগদ অর্থ উত্তোলন এবং ব্যাংক খাত নিয়ে উদ্বেগের পর এপ্রিলে প্রায় ১৯ হাজার কোটি টাকা আবারও ব্যাংকে জমা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংস্কার ও সুশাসনের ফলে ব্যাংকিং খাতের প্রতি আস্থা বাড়ায় এই পরিবর্তন এসেছে। এপ্রিলে ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ ৬.৪৩% কমেছে, আর আমানত বেড়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, তারল্য বাড়ায় ঋণ দেওয়ার সক্ষমতা বাড়বে, যা অর্থনীতির জন্য ইতিবাচক হবে।

Card image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা দিয়ে অনিচ্ছাকৃতভাবে ভারতের সীমানায় ঢুকে পড়া ১৫টি গরু আটক করে নিয়ে যায় বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো ফেরত দেওয়া হয়। এ বিষয়ে অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বলেন, দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে গরুগুলো ফেরত পেয়েছি। বিএসএফকে ধন্যবাদ জানাই তাদের সহযোগিতার জন্য।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।