তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সতর্ক করে বলেন, ইরানে ইসরাইলের হামলা সহিংসতা ছড়াচ্ছে এবং পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে ফোনালাপে তিনি বলেন, এই অঞ্চল আরেকটি যুদ্ধ সহ্য করতে পারবে না। এরদোয়ান কূটনৈতিক প্রচেষ্টা জোরদার এবং ইরানের পারমাণবিক বিরোধ মেটাতে আলোচনায় ফেরার ওপর গুরুত্ব দেন। তিনি আরও সতর্ক করেন, এই সংকট যেন গাজার মানবিক দুর্দশাকে ছাপিয়ে না যায়, কারণ তাতে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমেও দখলদারির ঝুঁকি বাড়বে।
ইরানের পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), যা দীর্ঘমেয়াদি পরিবেশগত ও স্বাস্থ্যগত ক্ষতির হুমকি তৈরি করতে পারে বলে জানানো হয়েছে। সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস বেসামরিক নাগরিকদের, বিশেষ করে শিশুদের, ওপর এই সহিংসতার প্রভাব নিয়ে উদ্বেগ জানান। এদিকে, আইএইএ জানিয়েছে, নাতাঞ্জ কেন্দ্রে কিছু ক্ষতির প্রমাণ মিললেও ইস্পাহান ও ফোরদৌ কেন্দ্রে তেমন পরিবর্তন দেখা যায়নি। সংস্থাগুলো আরও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
১৪ জুন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বৃহত্তম জ্বালানি প্রক্রিয়াকরণ কেন্দ্র হাইফা তেল শোধনাগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে দেশটি এখন জ্বালানি সংকটের মুখে। জ্বালানি বিতরণকারী প্রতিষ্ঠান সোনল জানিয়েছে, তারা পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ কমাতে বা বন্ধ করতে বাধ্য হচ্ছে। গুরুত্বপূর্ণ অবকাঠামোর এই ক্ষতির ফলে ইতোমধ্যে অর্থনৈতিক প্রভাব পড়তে শুরু করেছে। ইসরায়েলি ওয়েবসাইট ক্যালকালিস্ট জানায়, হামলার জেরে সোনল এই সিদ্ধান্ত নিয়েছে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াচ্ছে।
মঙ্গলবার ছেলের এইসএসসি পরীক্ষার ফল জালিয়াতির মামলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্র নাথকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে দেন। জানা গেছে, নারায়ণ চন্দ্র নাথ যখন শিক্ষা বোর্ডের সচিব ছিলেন তখন তার ছেলে নক্ষত্র দেবনাথ একটি বেসরকারি কলেজ থেকে এইসএসসি পরীক্ষায় অংশ নেন। ২০২৩ সালে অনুষ্ঠিত ওই পরীক্ষার ফলাফলে নক্ষত্র জিপিএ-৫ পান; কিন্তু এই ফল নিয়ে কয়েকজন শিক্ষক প্রশ্ন তোলেন। পরে তদন্ত কমিটি জালিয়াতি হয়েছে বলে প্রতিবেদন দেন।
ইরান-ইসরায়েল সংঘর্ষের মধ্যে তেহরানে ৪০০’র বেশি বাংলাদেশি, যার মধ্যে দূতাবাস কর্মীরাও রয়েছেন, নিরাপদ স্থানে সরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। ইরানে মোট প্রায় ২ হাজার বাংলাদেশি রয়েছেন, তবে বিমান চলাচল বন্ধ থাকার কারণে দেশে ফেরানো কঠিন হয়ে পড়েছে। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী হামলার সময় বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতা কামনা করেছেন। একই সাথে, ইরান ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী পাল্টা হামলার হুমকি দিয়েছে, যা উভয় পক্ষের বড় ক্ষতির কারণ হয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ১৮০ কোটি ৬১ লাখ টাকা মূল্যের ২০০ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য টিম গঠন করা হয়েছে। তারা অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও পাচার করেছে। যা অন্যত্র হস্থান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। ফলে জব্দ করা প্রয়োজন।
ইরান ও ইসরাইলের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি নিরসনে রাশিয়া মধ্যস্থতা করতে চায় বলে জানিয়েছে ক্রেমলিন। মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রেসিডেন্ট পুতিন শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজন হলে রাশিয়া সহায়তা দিতে প্রস্তুত। তবে ইসরাইলের পক্ষ থেকে এখনো কোনো শান্তিপূর্ণ সমাধানে আগ্রহ দেখা যাচ্ছে না। রাশিয়া একদিকে ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও, অন্যদিকে ইসরাইলের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে। বিশেষজ্ঞদের মতে, অঞ্চলটিতে জটিল ভারসাম্য রক্ষা করে রাশিয়া প্রকৃত অর্থেই রাজনৈতিক সমাধান চায়।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন জানান, ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার বিভিন্ন জায়গায় দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শেরেবাংলা নগরে শহিদ জিয়ার মাজার প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে। জানা গেছে, বিএনপি নেতা রুহুল কবির রিজভীর নেতৃত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।
কাতার সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলের হামলাকে কঠোরভাবে নিন্দা জানিয়ে এটি অবিবেচক এবং ভয়ঙ্কর পরিণতির জন্য আশঙ্কাজনক বলে মন্তব্য করেছে। এই হামলা এমন সময় হয়েছে যখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক কূটনৈতিক প্রক্রিয়ায় ছিল, যেখানে আঞ্চলিক দেশগুলোও যুক্ত ছিল। কাতার এখনো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং যুক্তরাষ্ট্রের চুক্তি করতে আগ্রহী বলে বিশ্বাস করে। দোহার লক্ষ্য ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা।
গত বৃহস্পতিবারের ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেশটির তরুণ ক্রিকেটার দীর্ধ প্যাটেলর। তিনি লিড্স মডার্নিয়ান্স ক্লাবের হয়ে খেলতেন। গুজরাটের বাসিন্দা দীর্ধ পড়াশোনার জন্য ইংল্যান্ডে থাকতেন। সেখানে কৃত্রিম মেধা নিয়ে পড়ছিলেন দীর্ধ। পাশাপাশি লিড্সের ক্লাবে বিদেশি ক্রিকেটার হিসেবে খেলতেন দীর্ধ। ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “দীর্ধের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই ক্লাবে অনেক ভালো মূহূর্তের সাক্ষী থেকেছে ও। এই কঠিন সময়ে ওর পরিবার ও বন্ধুদের সমবেদনা।”
ইরান নতুন করে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার কারণে মধ্য ইসরায়েলসহ বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, ১০টিরও কম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ক্ষেপণাস্ত্রের আশঙ্কিত এলাকায় বেসামরিকদের আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই উত্তেজনা ইসরায়েলের সাম্প্রতিক ইরানে সামরিক ও পারমাণবিক স্থাপনে বিমান হামলার পর বেড়েছে। দুই দেশের বহু হতাহতের পরও এখন পর্যন্ত কোনও শান্তি উদ্যোগ নেওয়া হয়নি।
সোমবার সকালে ভারতে পালিয়ে যাওয়ার সময় রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে তিনি পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে উপস্থিত হলে সফটওয়্যারে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়। পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরে তানোর থানায় দায়ের হওয়া মামলাগুলোতে জুবায়ের ইসলামের বিরুদ্ধে সংঘর্ষ, হামলা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ রয়েছে।
মধ্যপ্রাচ্যে হঠাৎ উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ জানিয়ে ইসরায়েল-ইরান সংঘাত অবসানের আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কাজাখস্তানে একটি সম্মেলনে তিনি শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দেন এবং চীনের মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেন। শি বলেন, সামরিক পদক্ষেপ কোনো সমাধান নয় এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের বিপক্ষে চীন। এদিকে, বড় ধরনের যুদ্ধের শঙ্কায় ইরান ও ইসরায়েল থেকে চীনা নাগরিকদের সরিয়ে নিচ্ছে বেইজিং। ১২ জুন ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ চালিয়ে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা করে।
ইসরাইলের হামলার মুখে আতঙ্ক ছড়িয়েছে ইরানজুড়ে। এতে নিরাপদ আশ্রয়ের খোঁজে এ পর্যন্ত পার্শ্ববর্তী আজারবাইজানে পাড়ি জমিয়েছেন ১৭ দেশের ৬০০ বিদেশি নাগরিক। তারা কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী আস্তারা চেকপয়েন্ট দিয়ে ইরান থেকে আজারবাইজানে প্রবেশ করছেন। সেখান থেকে তাদের বাকুর বিমানবন্দরে নেওয়া হচ্ছে এবং আন্তর্জাতিক ফ্লাইটে নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে।
দাউদকান্দির পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম জানান, কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় ৬ শতাধিক নারী-পুরুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এছাড়া গত দেড় মাসে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে দাউদকান্দি পৌরসভার দুটি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, পৌর সদরে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দোনারচর, সবজিকান্দি, দাউদকান্দি, সাহাপাড়া, বলদাখাল ও তুজারভাঙ্গা গ্রামে দ্রুত বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বর্তমানে দুই ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা ছয় শতাধিক। স্থানীয় জনপ্রতিনিধিগণ জনসচেতনতা বাড়াতে কাজ করছেন বলে জানিয়েছেন।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।