Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সর্বকনিষ্ঠ নারী সদস্য ইয়াসামিন আনসারি একজন ডেমোক্র্যাট ও ইরানি বংশোদ্ভূত। তিনি বলেন, ট্রাম্প যেভাবে ইসরাইল-ইরান সংঘাত সামলাচ্ছেন, তা নিয়ে আমি ‘চরমভাবে উদ্বিগ্ন’। ইয়াসামিন বলেন, আমাদের এমন একজন প্রেসিডেন্ট আছেন, যিনি প্রতিদিন তার মত পাল্টান। কেউই তার কথা বিশ্বাস করে না। ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো ভালো বা ‘সফল’ ইতিহাস নেই, তাই হস্তক্ষেপ করা উচিত হবে না। আরো বলেন, ইরানিরা মানেই সেই শাসকগোষ্ঠী নয়। বিপুলসংখ্যক মানুষ ইসলামী প্রজাতন্ত্রের বিরোধী, তাদের দেশের এমন বোমাবর্ষণের শিকার হওয়ার কথা না। এই কংগ্রেসম্যান ট্রাম্পকে কূটনৈতিক সমাধানে জোর দিতে বলেন, যেন আমেরিকান সৈন্যদের প্রাণহানি এড়ানো যায়।

Card image

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি আন্তর্জাতিক শক্তির প্রতি আন্তর্জাতিক আইন রক্ষার আহ্বান জানান। এর প্রতিক্রিয়ায় ইসরাইলি প্রতিনিধি ড্যানি ড্যানন বলেন— মি. ইরাভানি, আপনি কোনো ভিকটিম নন। আপনি কূটনীতিকও নন। আপনি এক নেকড়ে, যিনি কূটনীতিকের মুখোশ পরে আছেন। বৈঠকে বিয়ারশেভা শহরে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য ড্যানন ইরানকে সরাসরি দায়ী করেন। যদিও ইরান দাবি করে, তাদের লক্ষ্য ছিল কাছাকাছি একটি সামরিক ঘাঁটি। ড্যানন আরো বলেন, ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য দুঃখ প্রকাশ করি না।

Card image

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি প্রত্যাশা করছেন, ওআইসিসহ সব রাষ্ট্রই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হবে। তিনি বলেছেন, ইরানে যা হচ্ছে তা যুদ্ধাপরাধ। সব ধরনের আন্তর্জাতিক আইন ও কনভেনশন লংঘন করছে ইসরায়েল। এসব ঘটনায় নিরাপত্তা পরিষদের নীরবতা বিস্ময়কর। আমরা চাই, সব দেশ এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার হোক, কথা বলুক। রাষ্ট্রদূত বলছেন, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র্রের সাথে আলোচনা অনেক দূর এগোনোর পর হামলা করেছে তেল আবিব। তবে তেহরান এখনও আলোচনার জন্য প্রস্তুত। এই সময় তিনি বাংলাদেশসহ যেসব দেশ ইরানে ভয়াবহ হামলার নিন্দা করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। মানসুর বলেছেন, যুদ্ধ আমরা চাই না। কিন্তু আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বে আঘাত আসলে কিছু করার নেই। এই অবস্থা চলতে থাকলে তেলের পরিবহন ব্যবস্থায় ভয়াবহ প্রভাব পড়বে।

Card image

ইরানের ইসরাইলে হামলার পর পাল্টা হামলা চালাল ইসরাইল। ইরানের ইয়াং জার্নালিস্টস ক্লাব জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহরে বুশেহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। আল–জাজিরার খবরে বলা হয়, ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেশটির সামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে। এর আগে ইসরাইলকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ২৩ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আর এক নারী নিহত হয়েছেন।

Card image

টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলে ইরানের ‘মিসাইল স্যালভো’র আঘাতে আহতের সংখ্যা বেড়ে ২৩ জন হয়েছে। এ হামলার সময় আশ্রয়কেন্দ্রে লুকাতে গিয়ে ৫১ বছর বয়সি এক নারী নিহত হয়েছে। এ হামলা নিয়ে ইসরাইলের জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডম জানায়, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ১৬ বছর বয়সি তরুণকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তার শরীরের ওপরের অংশে আঘাত রয়েছে। আর এক ৫৪ বছর বয়সি ব্যক্তির অবস্থা খুব বেশি গুরুতর নয়।

Card image

তিন বছর মেয়াদের কেন্দ্রীয় কমিটি এবং এক ব্যক্তিকে দুইবারের বেশি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে না রাখার বিধান রেখে গঠনতন্ত্র চূড়ান্ত করেছে এনসিপি। শুক্রবার এক সাধারণ সভায় গঠনতন্ত্রটি চূড়ান্ত অনুমোদন পায় বলে জানিয়েছেন সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, সারা দেশের কাউন্সিলরদের ভোটে স্বতন্ত্রভাবে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। মেয়াদের শেষ তিন মাসের মধ্যেই পরবর্তী কাউন্সিল সম্পন্ন করতে হবে। আরো বলেন, কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক দলের রাজনৈতিক পর্ষদের কাছে দায়বদ্ধ থাকবে। আর এগারো থেকে পনের সদস্যের রাজনৈতিক পর্ষদ ও এরমধ্যে অন্তত তিন নারী সদস্য কাউন্সিলরদের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবেন।

Card image

সারা দেশে ৩০০ আসনে সংসদ সদস্য প্রার্থী বাছাই কার্যক্রম চালাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার ঢাকা দক্ষিণের তিনটি আসনে প্রার্থী বাছাই উপলক্ষে তৃণমূল নেতাকর্মীদের মতামত গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওই প্রোগ্রামে তৃণমূল নেতাকর্মীদের (পুরুষ ও মহিলা ইউনিট উভয়) থেকে ব্যালটের মাধ্যমে মতামত নেওয়া হয়। সে অনুযায়ী কেন্দ্রীয় কমিটির ঘোষণার মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে। এই অনুষ্ঠানে দলটির নেতা ইমতিয়াজ আলম বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদার মুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে ঢাকাবাসীকে ইসলাম ও মানবতার পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। সব স্বৈরাচার ও ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে।

Card image

স্থানীয় সময় শুক্রবার ইরানের বিভিন্ন প্রদেশ ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, কোম শহরে ভূমিকম্পটি উৎপত্তি হয়েছিল। একে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা কম্পন টের পেয়েছেন। তবে ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ইরান-ইসরাইলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে!

Card image

গণফোরামের সভাপতি প্রয়াত মোস্তফা মোহসীন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে বিএনপি নেতা আমির খসরু বলেন, বিএনপিসহ দেশের সব মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। আর তার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিও চলছে। এই সময় তিনি প্রত্যাশা করেন, পোস্টার বাতিল, নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।‌ জানা গেছে, আগামীকাল তিনদিনের সফরে চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। এতে বহু পুরনো সম্পর্ক জোরদার হবে বলে আশা করেন এই বিএনপি নেতা।

Card image

জামায়াত নেতা মুজিবুর রহমান বলেন, আল্লাহর আইন ছাড়া সুবিচার সম্ভব নয়। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন না হলে পরিপূর্ণ ইসলাম পালন করা সম্ভব নয়। তিনি বলেন, ‘সমাজকে পবিত্র করতে হলে সমাজ থেকে দুর্নীতি, সুদ, ঘুস, অশ্লীলতা, বেহায়াপনা, চাঁদাবাজিসহ সব প্রকার হারাম কাজ বন্ধ করতে হলে রাষ্ট্রীয়ভাবে কুরআনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। আর তাই জামায়াতে ইসলামীকে একটি বারের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’ আরো বলেন, দেশবাসীর প্রত্যাশা আগে বিচার ও প্রয়াজনীয় সংস্কার কাজ সম্পন্ন করে পরে জাতীয় নির্বাচন দিতে হবে। এই নেতা বলেন, আমরা গত তিন বারের মতো বিতর্কিত নির্বাচন চাই না, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।

Card image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে গিয়ে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগে গেইট দিয়ে ঢুকতে গেলে কিংবা অন্য দলের ছাত্রনেতারা ক্লাস পরীক্ষায় অংশ নিতে গেলে ছাত্রলীগের হামলার শিকার হতো, অনুমতি নিতে হতো। কিন্তু আজ সেই একই বিশ্ববিদ্যালয়ে শিবির ছাত্রদল ও অন্যান্য ছাত্র সংগঠন একই মঞ্চে আছে। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু দেশের মধ্য নয়, সারাবিশ্বে গণতন্ত্র ও সহাবস্থানের মডেল হবে। মাসুদ বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল সাংবাদিকরা। এই সাংবাদিকরাই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। বিশেষ করে ওই সাংবাদিক—যিনি হাসিনাকে কোটা নিয়ে প্রশ্ন করেছিলেন, তার জবাবে হাসিনা বলেছিলেন, 'কোটা মুক্তিযোদ্ধার সন্তানেরা পাবে না তো রাজাকারের বাচ্চারা পাবে?:

Card image

কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের সশস্ত্র হুমকি ও নির্যাতনের কারণে এক বছর ধরে অনুপস্থিত থাকার পর, বান্দরবানের থানচি উপজেলার থান্দুইপাড়া গ্রামের বম সম্প্রদায়ের সাত সদস্য তাদের গ্রামে ফিরে এসেছেন। ৬৯ পদাতিক ব্রিগেডের অধীনে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহায়তায় পরিবারগুলোকে খাদ্য, আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। নিরাপত্তা ও পুনর্বাসনে সেনাবাহিনী সক্রিয় থেকে স্থানীয়দের নিরাপদে বাড়ি ফিরে আসার ব্যবস্থা করছে।

Card image

শুক্রবার রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাক্ষাতকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ডা. এজেডএম জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।

Card image

জেদ্দায় হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. আল হাসান ইয়াহিয়া আল মানাখারার সাথে বৈঠক করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বৈঠকে হজযাত্রীর কোটা না বাড়িয়ে এক হাজারই বহাল রাখতে সৌদি সরকারকে অনুরোধ করেছেন ধর্ম উপদেষ্টা। জানা গেছে, সৌদি সরকারের পক্ষ হত গতবছরই জানানো হয়েছে ২০২৬ সালে হজে এজেন্সি প্রতি হজযাত্রীর ন্যূনতম কোটা হবে দুই হাজার জন। এছাড়া উপদেষ্টা হজের সার্বিক ব্যবস্থাপনা ভালো করার জন্য সৌদিকে ধন্যবাদ জানান। বৈঠকে উপদেষ্টা হজ ব্যবস্থাপনা ও হাজীদের সুবিধার জন্য বিভিন্ন অনুরোধ করেন ডেপুটি মিনিস্টারের কাছে। ডেপুটি মিনিস্টার তা বিবেচনা করার আশ্বাস দেন।

Card image

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার জোট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে তাত্ক্ষণিক সামরিক পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্তে গভীরভাবে হতাশ। বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরও ইরানের হামলার মুখে ইসরায়েল দিন দিন অসহায় হয়ে পড়ছে। ইসরায়েলি পত্রিকা হারেৎজ-এর কলামিস্ট গিডিয়ন লেভি বলেন, ট্রাম্প সত্যিই যদি অপেক্ষা করেন, তাহলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। এমনকি ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস হলেও, ইসরায়েলের দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত হবে না বলে তিনি সতর্ক করেন।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।