Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের পছন্দের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের পরিবেশ তৈরি করতে চায়। এজন্য নির্বাচন কমিশনের কাঠামো সংস্কারসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। উপদেষ্টা প্রাণিজ আমিষের প্রধান উৎস মাছ এবং এ খাতে নিরাপদ ও টেকসই উৎপাদনের জন্য গবেষণার উপর গুরুত্বারোপ করেন। উপদেষ্টা বলেন, মাছের সংকট মোকাবিলায় আইইউসিএনের শ্রেণিকরণ অনুযায়ী বিলুপ্তপ্রায় ও বিপন্ন মাছ শনাক্ত করে সংরক্ষণের লক্ষ্যে বিএফআরআই কার্যকর ভূমিকা রাখতে পারে। এছাড়া তিনি কীটনাশকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এটি রোধে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানান।

Card image

মিরপুরে বিএফআইডিসি’র শো-রুম স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের রাবার কাঠের পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প পণ্যের প্রসারে কার্যকর উদ্যোগ নিচ্ছে সরকার। তিনি বলেন, সরকারিভাবে উৎপাদিত গৃহস্থালী কাঠসামগ্রীকে আরও সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, বিএফআইডিসির উৎপাদিত পণ্যে রয়েছে দীর্ঘস্থায়িত্ব, কারিগরি দক্ষতা এবং দেশীয় সম্পদের যথাযথ ব্যবহার, যা জনআস্থার জন্য যথেষ্ট। এই সময় উপদেষ্টা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্থান নির্ধারণের নির্দেশনা দেন।

Card image

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণে সংঘর্ষে নিহত ইসরায়েলি সেনা নোম শেমেশকে নিয়ে গাজায় স্থল অভিযানে ইসরায়েলের মোট সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩০। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, শেমেশ কফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নের স্কোয়াড কমান্ডার ছিলেন এবং খান ইউনিসে রকেট হামলায় নিহত হন। একই ঘটনায় আরও এক সেনা আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা ও তিনজন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেসামরিক ঠিকাদারও রয়েছেন। গাজা যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের দক্ষিণ ইসরায়েল আক্রমণের পর। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কারণে গাজা যুদ্ধকে এখন দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে দেখছে ইসরায়েল।

Card image

গাজা, লেবানন, ইয়েমেন এবং এখন ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে ক্রমবর্ধমান চাপে পড়ছে ইসরায়েলের অর্থনীতি। ২০২৪ সালে দেশটির প্রতিরক্ষা ব্যয় ৬৫% বেড়ে দাঁড়িয়েছে ৪৬.৫ বিলিয়ন ডলারে, যা মোট জিডিপির ৮.৮ শতাংশ। রিজার্ভ সেনাদের ডাকে কর্মক্ষেত্রে শূন্যপদ বেড়েছে, ফিলিস্তিনিদের ওয়ার্ক পারমিট বাতিলেও শ্রম সংকট তীব্র হয়েছে। রাজস্ব ঘাটতি মেটাতে বাড়ানো হয়েছে করও। প্রযুক্তি খাত এখনও স্থিতিশীল থাকলেও উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ দীর্ঘ হলে অর্থনৈতিক স্থিতিশীলতা হুমকিতে পড়তে পারে, যদিও বিনিয়োগকারীরা এখনো আস্থা হারাননি।

Card image

ডিএমপি জানিয়েছে, আগামীকাল রোববার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, শেরেবাংলা নগর থানার অন্তর্গত শিশু মেলা থেকে আগারগাঁও রোডে অবস্থিত এনবিআর কার্যালয়, বিডা কার্যালয় ও আশপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ডিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে।

Card image

গ্ৰিড নিরাপত্তা, পরিবেশ ও বিভিন্ন দিক বিবেচনায় ভারতের প্রস্তাবিত ১১৭ কিলোমিটার দীর্ঘ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ করিডোর প্রকল্প বাতিল করতে যাচ্ছে বাংলাদেশ। যদিও ভারত চাচ্ছে চলতি বছর প্রকল্প শুরু করে ২৮ সালের মধ্যে সম্পন্ন করতে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের পার্বতীপুর হয়ে মেঘালয় রাজ্যের বোরানগর থেকে বিহারের কাটিহার পর্যন্ত বিদ্যুৎ ৭৬৫ কেভি সঞ্চালন লাইন যাবে। বিনিময়ে ভারত বাংলাদেশকে অতিরিক্ত এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দিয়েছে। বিদ্যুৎ বিভাগের অনেক প্রকৌশলী জাতীয় নিরাপত্তা ও ব্ল্যাক আউট ঝুঁকির কারণে এ প্রকল্পের বিরোধিতা করলেও হাসিনা সরকার প্রকল্প এগিয়ে নেয়। বর্তমান সরকার প্রকল্পটি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে।

Card image

চুয়াডাঙ্গায় বিদেশি অস্ত্রসহ লিমন আলী (৪০) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। জানা গেছে, শনিবার ভোরে লিমনের বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। এ সময় তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি অ্যামুনিশন, পাঁচটি মোবাইল, চারটি দেশীয় চাপাতি, একটি চাইনিজ ছুরি ও একটি রামদা জব্দ করা হয়। অস্ত্র আইনে লিমনের বিরুদ্ধে মামলা দিয়ে ভোর সাড়ে ৫টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়। এ নিয়ে যুবদল নেতা আজিজুর রহমান বলেন, ‘দলের মধ্যে গুটি কয়েকটি মানুষ আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলের দুর্নাম করতে এ ধরণের কর্মকাণ্ড করছে। এসব লোককে দল থেকে বহিষ্কার করা প্রয়োজন।’

Card image

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। সিইসি বলেন, নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়। সরকারের সঙ্গে কমিশন যোগাযোগ রাখছে জানিয়ে সিইসি জানান, নির্বাচন করতে হলে সরকারের মুখ্য ভূমিকা লাগবে। নির্বাচনের কাজ এগিয়ে নেওয়ার জন্য কমিশনের কর্মপরিকল্পনা আছে। প্রয়োজনে কর্মপরিকল্পনা পরিবর্তন হবে।

Card image

পাকিস্তান সরকার এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংকটের সময় ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তমূলক কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ, পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। পাক সরকার বলছে, ট্রাম্পের গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ সম্ভাব্যভাবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ রোধ করেছে যা লক্ষ লক্ষ জীবনকে বিপন্ন করতে পারত। ইসলামাবাদ বিবৃতিতে জানায়, ‘এই হস্তক্ষেপ একজন প্রকৃত শান্তিপ্রিয় হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা এবং সংলাপের মাধ্যমে সংঘাত সমাধানের প্রতি তার অঙ্গীকারের প্রমাণ।'

Card image

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশংকা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন। সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত’। তিনি বলেন, ‘ন্যাটো জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে। এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপমাত্র’। পুতিন বলেন, মার্কিন প্রেসিডেন্ট তাকে আশ্বাস দিয়েছেন যে, ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। আরো বলেন, ‘ইসরাইল যদি সত্যিই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে, তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে’।

Card image

শুক্রবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান জানান, ইসরাইলি হামলায় ইরানের পাঁচটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ইরানি হামলায় ইসরাইলের সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় জায়নবাদী প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ তখন হুমকি দিয়ে বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না’। যদিও ইরানের লক্ষ্যবস্তু ছিল সামরিক স্থাপনা। এ নিয়ে রেড ক্রিসেন্টের পরিচালক পির হোসেন কোলিভান্দ বলেন, বিস্ফোরণের ফলে হাসপাতালগুলোর কাঁচের জানালা ভেঙে পড়ে এবং ধোঁয়ার কারণে অনেক রোগীর শ্বাসকষ্ট দেখা দেয়। তিনি বলেন, হাসপাতালগুলো সরাসরি লক্ষ্যবস্তু ছিল না, তবে এই ঘটনাগুলো আন্তর্জাতিক আদালতে উপস্থাপন করা হবে, কারণ সংঘাতের সময় হাসপাতালে হামলা চালানো আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।

Card image

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরানে ইসরাইলের হামলা বন্ধের কোনো কারণ নেই। সংঘাতে ইসরাইল জয়ী জয়ী ভাবে আছে। আমি তাদে একটা নির্দিষ্ট সময় দিতে চাই। আমি বলতে চাই, সর্বোচ্চ দুই সপ্তাহ। আমি দেখতে চাই, ইরান জ্ঞানে ফিরে কি না।’ এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বিবৃতিতে জানিয়েছিলেন, ইরানে হামলা করা হবে কি না তার জন্য তিনি দুই সপ্তাহ দেখবেন।

Card image

যুক্তরাজ্য সফরে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে বিবিসি প্রশ্ন করে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেও আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দিচ্ছেন না কেন? জবাবে প্রধান উপদেষ্টা জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটরকে উদ্বৃত করে বলেন, অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে, ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক। তিনি জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। অন্তবর্তী সময় পর্যন্ত তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাদের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, আন্তর্জাতিকভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। বিচারকার্যে চলছে। বিবিসির আওয়ামী লীগের সাথে অন্তবর্তীকালীন সরকারের তুলনা করার প্রশ্নকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ড. ইউনূস। রোহিঙ্গাদের বাংলাদেশের সাথে একীভূত করার প্রস্তাব দিলে প্রধান উপদেষ্টা তা সম্ভব নয় বলে জানান।

Card image

ইরানি বিপ্লবী গার্ড জানিয়েছে, শনিবার খোরামাবাদ শহরে ইসরাইলি হামলায় তাদের পাঁচ সদস্য নিহত হয়েছেন। শহরটিতে ব্যাপক হামলা চালিয়ে বহু স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। এর আগে শীর্ষ দুই কমান্ডারের নিহতের খবর আসে। আইআরজিসি ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডারও নিহত হয়েছেন। প্রধান নিহতের পর তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে ইসরাইলে ড্রোন হামলা অব্যাহত রেখেছিলেন। ইসরাইলি সেনাবাহিনী জানায়, বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আমিন পুর জোদখি নামে পরিচিত কমান্ডার নিহত হয়েছেন। এদিকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জানান, ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিনি কর্পসের কমান্ডার সাইদ ইজাদি ইরানের কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলায় নিহত হয়েছেন।

Card image

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৬ জুন থেকে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড। শিক্ষা মন্ত্রণালয় জানায়, 'এবার কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হলে শুধু সেই বোর্ডের পরীক্ষা স্থগিত হবে। এ ছাড়া স্বাভাবিক নিয়ম চলবে অন্য সব বোর্ডের পরীক্ষা।' আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন পরীক্ষার সময় প্রশ্নফাঁসসহ কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান শিক্ষকদের প্রতি। তিনি শিক্ষাবোর্ডকেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।