Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

আজ সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই বছরের লিখিত পরীক্ষা, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এ পরীক্ষার প্রথম দিন আজ রাজধানীর দুটি কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। জানা গেছে, শিক্ষা উপদেষ্টা সকাল ১০টা ৪০ মিনিটে ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন। এরপর তিনি মিরপুরের সরকারি বাঙলা কলেজ কেন্দ্র পরিদর্শনে যাবেন। কেন্দ্র পরিদর্শন শেষে সার্বিক বিষয়ে ব্রিফিং করবেন উপদেষ্টা।

Card image

নিম্নমানের ও খাবার অনুপযোগী মাছ গছিয়ে দেওয়ার প্রমাণ মিলেছে পরিদর্শনে। বিদেশি সরবরাহকারীও রাজি হয়েছিলেন ক্ষতিপূরণ দিতে। বাংলাদেশ ব্যাংকও নির্দেশনা দিয়েছে আমদানিকারকের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট ব্যাংককে পদক্ষেপ নিতে। উচ্চ আদালতে এ নিয়ে রিটও হয়েছে। তবু বিষয়টি ফয়সালা হওয়ার আগেই উরুগুয়ের কোম্পানিকে এলসির ৩৭ লাখ টাকা ছাড় করে দিয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যংক। ফলে পিএলসির ৫ কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছে চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান মা আমেনা ইন্টারন্যাশনাল। অভিযোগ, কোনো আইন-কানুনের তোয়াক্কা না করে, চিঠিপত্রের তোয়াক্কা না করে রপ্তানিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে শুধু ব্যক্তিগত লাভের জন্যই এহেন কাজটি করা হয়েছে।

Card image

তারেক রহমানের নির্দেশনায়— চব্বিশের গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভীর নেতৃত্বে চব্বিশের গণঅভ্যুত্থানে গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে গুরুতর আহত ৪জন শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। আহত শিক্ষার্থী হলেন— আব্দুর রহমান, সাকিব আল হাসান, আল-আমিন ও মোহাম্মদ শরিফ।

Card image

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, সংস্কার নিয়ে এনবিআর কর্মকর্তাদের ক্যারিয়ার নিয়ে একটি নেতিবাচক ধারণা আছে। সংস্কার হলে কারও ক্যারিয়ারের কোনো অসুবিধা হবে না। বরং তাদের স্ট্যাটাসটা বাড়বে। উপদেষ্টা বলেন, এনবিআরে সংস্কার করার কারণ হচ্ছে এখানে আগে অনেক রকম অসঙ্গতি ছিল। সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা ছিল না। উপদেষ্টা বলেন, আমি অনুমান করে বলছি, এখানে ব্যবসায়ীদের কিছু স্বার্থ আছে। না হলে ক্যারিয়ার নিয়ে তারা হঠাৎ করে এত চটে গেলেন কেন? অন্য কোন উদ্দেশ্য যদি না থাকে তাহলে এমন হওয়ার কথা নয়। তিনি বলেন, কর্মস্থলে অনুপস্থিতি কোনো সরকারি কর্মচারী বিশেষত এনবিআরের কেউ কোনোদিন করেনি। এমন কোনো সমস্যা নেই যেটা আলোচনা করে সমাধান করা যাবে না।

Card image

মালয়েশিয়ায় অভিবাসী কর্মীদের সুরক্ষা নিশ্চিতে এমপ্লয়ীজ প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক করেছে সরকার। আগামী অক্টোবর মাস থেকে এ প্রক্রিয়া কার্যকর হবে। দেশটির ইপিএফ বিভাগ জানিয়েছে, নতুন আইনের অধীনে মালয়েশিয়ায় নিযুক্ত সকল বিদেশীর জন্য প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক হবে, গৃহকর্মী ব্যতীত, যাদের বৈধ পাসপোর্ট এবং ইমিগ্রেশন বিভাগ কর্তৃক ওয়ার্ক পারমিট রয়েছে। প্রসঙ্গত, বর্তমানে, নন-মালয়েশিয়ান কর্মীদের ইপিএফ স্কিমে অংশগ্রহণ স্বেচ্ছাসেবী।

Card image

অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামানকে ডেকেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। আগামী ১ জুলাই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সামনে হাজির হয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর আগে ২৩ মার্চ আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

Card image

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চরম বিশৃঙ্খলা সৃষ্টি, চেইন অব কমান্ড ভঙ্গের অভিযোগে গাজীপুরের টঙ্গীতে বিএনপি ও সহযোগী সংগঠনের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে টঙ্গী পশ্চিম থানা বিএনপি। নোটিশপ্রাপ্ত নেতারা হলেন- আজিজুল হক রাজু ও সোহেল সিদ্দিকী। জানা গেছে, গত মঙ্গলবারের সদস্য নবায়ন কর্মসূচিতে শৃঙ্খলা পরিপন্থি বক্তব্য রাখেন আজিজুল হক রাজু। অপরদিকে, সদস্য নবায়ন কার্যক্রম শুরুর আগেই থানা বিএনপির নেতাদের অনুমতি না নিয়ে দলীয় সদস্য ফরম দিয়ে সদস্য পূরণ করতে শুরু করেন সোহেল সিদ্দিকী।

Card image

জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আচিম ট্রস্টার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা বলেন, জার্মানি আমাদের উন্নয়ন যাত্রার নির্ভরযোগ্য অংশীদার। ইউরোপে বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার হিসেবে জার্মানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়। তিনি রাষ্ট্রদূত ট্রস্টারকে তার দায়িত্ব সফলভাবে শেষ করার জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে তার অবদানের প্রশংসা করেন। রাষ্ট্রদূত বিনিয়োগ সম্মেলনের প্রশংসা করেন এবং বাংলাদেশের পেশাগত সময়কে অনন্য বলে অভিহিত করেছেন।

Card image

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা নিছক ‘পণ্ডশ্রম’। তার আগেই ইউরেনিয়াম উধাও। এক-দুইশ কেজি নয়-৪০৮.৬ কেজি ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছে খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যা দিয়ে অন্তত ১০টি পারমাণবিক বোমা বানানো যায়। এর আগে মোসাদ বলেছিল (২১ জুন), আগামী ২ সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে ইরান। শনিবার ভোর রাতে মার্কিন হামলার আগে তোলা স্যাটেলাইট ছবিতে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রের বাইরে ১৬টি ট্রাকের সারি দেখা গেছে যা পাহাড়ের ভেতর নির্মিত এবং বেশির ভাগ ক্ষেপণাস্ত্র হামলার জন্য অরক্ষিত বলেই মনে করা হচ্ছে।

Card image

বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, পতিত আওয়ামী লীগ থেকে আসা কিছু অসাধু ও অনৈতিক ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারি, লুটপাট ও মব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, বিএনপি কোনো চাঁদাবাজ, দখলদার, লুটতরাজ ও মব সৃষ্টিকারীকে প্রশ্রয় দেয় না। যারা এমন কাজে জড়িত, তারা বিএনপির কর্মী হতে পারে না। আরও বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছর যা করেছে, বিএনপি তা করবে না। আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে বলেন, এই ঘোষণায় একটি দলের গায়ে জ্বালা ধরে গেছে। তারা নির্বাচন পেছাতে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

Card image

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আগে এক কোটি টাকার কাজে ৩০ লাখ টাকাই লুট হয়ে যেতো। দায়িত্বশীলদের কোনো জবাবদিহিতা ছিল না। গত ২০ বছর যাবত জবাবদিহিহীন একটা সমাজ গড়ে উঠেছিল।’ তিনি বলেন, ‘তারা এখনো ভাবতেছে তাদের কোনো জবাবদিহি করতে হবে না। হাসনাত বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক্সকিউজ দেওয়ায় ট্রেনিংপ্রাপ্ত। অর্থাৎ এটা আমার দায়িত্ব না, ওর দায়িত্ব, এই চেয়ার না, ওই চেয়ার।’ হাসনাত বলেন, 'দেবিদ্বারে দুই কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কটি জনগণের কোনো কাজে আসবে না। বরং জনগণের আরো দুর্ভোগ বেড়েছে। কথা ছিল ডিভাইডার বসানোর পূর্বে ৬ ইঞ্চি গাঁথনি করবে, কিন্তু তারা তা করেনি।' এছাড়া আরো নানা অনিয়ম তুলে ধরেন তিনি।

Card image

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫-এর বৈশ্বিক উদ্‌যাপনের অংশ হিসেবে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির আনুষ্ঠানিক স্বীকৃতি পেল পরিবেশবাদী সংগঠন মিশন গ্রিন বাংলাদেশের নেতৃত্বে আয়োজিত ‘এক দিনে ৬৪ জেলায় বৃক্ষরোপণ ও সচেতনতা কর্মসূচি।’ বুধবার মিশন গ্রিনেল মেইলে পাঠানো বার্তায় এই স্বীকৃতির কথা জানায় জাতিসংঘ। এ বিষয়ে মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক বলেন, এবারের বিশ্ব পরিবেশ দিবস ঈদের ছুটির সময়ে হওয়ায় আয়োজন করা অনেক কঠিন ছিল। তবু আমরা সেদিন একযোগে ৬৪ জেলায় বৃক্ষরোপন, বৃক্ষবিতরণ, প্লাস্টিকবিরোধী মানববন্ধন ও সচেতনতা কর্মসূচির উদ্যোগ নিয়েছিলাম। সারাদেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত পরিবেশবাদী সংগঠনগুলো প্রচেষ্টায় এই উদ্যোগ সফল হয়েছে।

Card image

মাদারীপুরে এনসিপির কর্মীসভায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম করার অভিযোগ উঠেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, বিকেলে এনসিপির কর্মী সভায় যোগ দেন জেলা বৈষম্যবিরোধী মাসুম বিল্লাহসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা। সভা শুরু আগেই ভুইয়া কমিউনিটি সেন্টারের ভেতরে এনসিপির জেলা কমিটির সদস্য রাতুল হাওলাদার ও আদিল মাহমুদ টুটুলের নেতৃত্বে মাসুম বিল্লাহ’র উপর হামলা চালানোর অভিযোগ উঠে। পরে জখম করে পালিয়ে যায়।

Card image

গণঅভ্যুত্থানের মাধ্যমে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে ছাত্র আবু সাঈদের শহিদ হওয়ার দিন ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করেছে সরকার। দিবস দুটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে।

Card image

বিসিএস ক্যাডারের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কৃষি মন্ত্রণালয়। এ তিন কর্মকর্তা বিএনপিপন্থি হিসেবে পরিচিত ছিলেন। তিন কর্মকর্তা হলেন- মেহেরপুর হর্টিকালচার সেন্টারে বদলির আদেশপ্রাপ্ত ড. মুহাম্মদ মাহবুবুর রশীদ, মৌলভীবাজার জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা এবং কৃষি সম্প্রসারণ অধিদফতর হবিগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক মো. রেজাউল ইসলাম (মুকুল)। তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।