Web Analytics

শনিবার গাজা সিটিতে বিমান হামলায় হামাসের আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরাইল। প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানান, উবাইদা কমপক্ষে ১১ জনের সঙ্গে নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামাস এ দাবি অস্বীকার করে এটিকে মানসিক যুদ্ধ বলে আখ্যা দিয়েছে। ২০০৪ সাল থেকে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা উবাইদা ২০০৬ সালে গিলাদ শালিত অপহরণের পর আলোচনায় আসেন। শেষ বিবৃতিতে তিনি সতর্ক করেন, হামলায় জিম্মিরাও সমান ঝুঁকিতে থাকবে।

01 Sep 25 1NOJOR.COM

ইসরাইল নিশ্চিত করেছে গাজায় বিমান হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদার মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।