ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে চিন্তক ফরহাদ মজহার বলেছেন, ১২ ফেব্রুয়ারি ট্রাম্প-মোদির যে বৈঠক, তার আগে এটা ছিল লিটমাস টেস্ট। কেমন প্রতিক্রিয়া দেখান সেইটা তারা দেখতে চেয়েছিল। জাতীয় নাগরিক কমিটির এক আলোচনা সভায় তিনি আরো বলেন, আপনারা যারা নিন্দা করেছেন, বলছেন যে ভাঙার রাজনীতি চান না। কিন্তু আমার কথা হচ্ছে এটা ভাঙার রাজনীতি সাথে গড়ারও রাজনীতি। শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সঙ্গে ভূরাজনীতির সম্পর্ক রয়েছে বলে মনে করছেন তিনি। এই সময়ে নতুন রাজনৈতিক দল গঠনকে স্বাগত জানান তিনি, বলেন, সাংবিধানিক প্রতিবিপ্লবের কারণে যে গণঅভ্যুত্থান সফল করা যায়নি, সেই গণঅভ্যুত্থানকে পূর্ণ করার জন্য নতুন গঠনতন্ত্র প্রণয়নের রাজনীতি করতে হবে। তিনি নতুন দলকে বিপ্লবী চেতনা ধারণ করতে বলেন, বিএনপির মতো নির্বাচনবাদী দল না!
ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক পুনর্গঠন করতে চায় তালেবান সরকার। তবে ২১ সালে আফগানিস্তান সেনাদের কাছে হস্তান্তর করা মার্কিন সামরিক সরঞ্জাম ফেরত দেওয়ার কোনো সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্রের ও ন্যাটোর রেখে যাওয়া সামরিক সরঞ্জাম ও যানবাহন এখন তাদের সম্পত্তি বলে দাবি করেছেন তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাহার বালখি। পেন্টাগনের তথ্য অনুযায়ী ৭২০ কোটি ডলার মূল্যের বেশি সামরিক সরঞ্জাম আফগান নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করে গিয়েছিল। বিগত চার বছরে এসবের অনেক কিছুই নষ্ট হয়ে গেছে বা তালেবান যোদ্ধারা ব্যবহার করে ফেলেছে। এর আগে নির্বাচনের পূর্বে দেওয়া এক প্রতিশ্রুতিতে ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে ফেলে যাওয়া মার্কিন সরঞ্জাম উদ্ধার করবেন বলে ঘোষণা দিয়েছিলেন।
আজ ভোর ৪টায় দেওয়া ফেসবুক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ শনিবার বেলা দেড়টার দিকে গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের উপরে মোজাম্মেল -জাহঙ্গীরের চাপাতি বাহিনীর হামলার প্রতিবাদে এই কর্মসূচি। উপস্থিত থাকবেন আপামর জনতা ও কেন্দ্রীয় নেতারা। এর আগে সারজিস আলম এক পোস্টে বলেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি! গত শুক্রবার রাত দশটার দিকে মোজাম্মেল হকের বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালাতে গেলে ডাকাত পড়েছে বলে মসজিদে মাইকিং করে স্থানীয় লোকদের লেলিয়ে দেওয়া হয়। এতে ১৫ জন আহত হয়েছেন!
৫ ফেব্রুয়ারি, বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি ৩২ এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দিয়ে বুলডোজার দিয়ে ভেঙে ফেলে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ একে আওয়ামী লীগের ১৫ বছরের হত্যা, গুম ও দুর্নীতির পরিণতি বলে অভিহিত করেন। ফেসবুক পোস্টে তিনি দলটির আত্মসমালোচনার অভাবের সমালোচনা করেন এবং সমর্থকদের তাকে আনফলো করার আহ্বান জানান। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ সক্রিয় রাজনীতি থেকে সরে গেলেও সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে এখনো সোচ্চার ভূমিকা পালন করছেন।
যুক্তরাষ্ট্রের আলাস্কার পশ্চিমাঞ্চলে একটি আঞ্চলিক উড়োজাহাজ নিখোঁজ হওয়ার পর সেটির ধংসাবশেষ নোম শহরের দক্ষিণ পূর্বে ২৪ মাইল দূরে পাওয়া গেছে, উড়োজাহাজে থাকা ১০ আরোহীই নিহত হয়েছে। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি সাতজন উড়োজাহাজের ভিতরে রয়েছে ধারণা করা হচ্ছে। উড়োজাহাজটি উপকূল থেকে ১২ মাইল দূরে থাকার সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটি নিখোঁজ হয়েছিল গত বৃহস্পতিবার! ছবিতে দেখা গেছে বরফে ঢাকা অঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে পড়ে আছে। এটি দু সপ্তাহের মধ্যে ঘটা তৃতীয় উড়োজাহাজ দুর্ঘটনা। এই ঘটনাটি এমন সময়ে ঘটেছে যখন যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নিরাপত্তা নিয়ে আলোচনা তুঙ্গে!
সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ ডেকেছে জাতীয় নাগরিক কমিটি। শনিবার সকাল ১০:৩০টায় ডিসি অফিসের সামনে সমাবেশ হবে। মসজিদ থেকে ডাকাতির ঘোষণা দিয়ে স্থানীয়রা শিক্ষার্থীদের আক্রমণ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনায় অন্তত ১২ জন আহত হন, যাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, তবে ঘটনার তদন্ত চলছে।
ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল পেরোলেই কলার হাটের পিছনে বিস্তীর্ণ মাঠ জুড়ে করা হয়েছে তামাক চাষ। সড়ক ধরে কিছু দূর এগোলে নবগঙ্গা নদী, পানি শুকিয়ে যাওয়াই মাঝ নদীতে ধান চাষ করছেন কৃষকরা। ফসলের জমিতে মাত্রারিক্ত সার প্রয়োগে নষ্ট হচ্ছে জমির উৎপাদন ক্ষমতা। কৃষিবিভাগ থেকে বারবার সতর্ক করা হলেও কোম্পানির প্রলোভনে অধিক মুনাফার আশায় কৃষক তার জমি লিজ দিচ্ছেন তামাকচাষীদের কাছে। বিঘাপ্রতি লিজ বাবদ পাওয়া যায় ৪০ হাজার টাকা। জেলায় গতবছর ১৯৩ হেক্টর ও এ বছর ২২৯ হেক্টর জমিতে তামাক চাষ করা হয়েছে। অন্যদিকে ধানের আবাদ হয়েছে ৯০ হাজার ১৯৪ হেক্টর জমিতে। তামাক চাষে কোম্পানি অগ্রিম টাকা দেয়, দাম নির্ধারণ করে লাভের নিশ্চয়তা দেয়। ফলত চাষীরা ঝুঁকছেন। অপরদিকে কাঁচা সবজি চাষ করে ব্যাপক লোকসানের শিকার হয়েছেন কৃষকরা! পানি উন্নয়ন বোর্ডকে নদীতে ধান চাষ সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি বলেন ইতোমধ্যে পুনঃখননের জন্য কমিটি গঠন হয়েছে।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালালে স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করার অভিযোগ উঠেছে। এতে ২০ জনের আহত জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে যার ভেতরে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মোজাম্মেল হকের বাড়িতে হামলা শুরু হলে মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে ঘোষণা করে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় বলে দাবী করা হয়। ছাত্রদের দাবী ছাত্রলীগ/যুবলীগের সন্ত্রাসীরা ওখানে ওৎপেতে ছিলো এবং তারা ডাকাত ধরতে গেলে তাদেরকে আক্রমণ করেছে।
দেশে ভয়াবহ আকারে বাড়ছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। ৪৬ শতাংশের ক্যান্সার আক্রান্ত হওয়ার কারণ তামাক সেবন। অনেকে ধোঁয়াযুক্ত তামাক ছেড়ে জর্দা খান, জর্দা-গুলও প্রাণঘাতী। ক্যান্সার আক্রান্ত নারীদের শতকরা ৬০ শতাংশই জর্দা ও গুলে আসক্ত! সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিচালিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণা প্রধান খালেকুজ্জামান বলেন,, বাংলাদেশে জনসংখ্যাভিত্তিক ক্যান্সার নিবন্ধন না থাকায় প্রতিবেশী দেশগুলোর তথ্য ব্যবহার করতে হয়। এর ফলে জানা যায় না সঠিক পরিস্থিতি। তিনি আরো জানান দেশে মৃত্যুর ১২ শতাংশ ক্যান্সার আক্রান্ত রোগী। শীর্ষে রয়েছে ফুসফুস, পাকস্থলী ও শ্বাসনালীর ক্যান্সার। ক্যান্সার আক্রান্ত রোগীদের ৬০ শতাংশ কমবাইন্ড চিকিৎসা নিয়েছে, ৭.৪ শতাংশ কোনো চিকিৎসাই নেয়নি। এই সময় তিনি বলেন, সব ধরনের তামাকই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
শীতের সকালে ভোরেই মাহবুব বেড়িয়ে পড়তো ছবি তুলতে, সেই ছেলেটা গত ছয় মাস ধরে অন্ধকার ঘরে রাতদিন, প্রতিবেদককে বলছিলেন গণঅভ্যুত্থানে দুই চোখের দৃষ্টি হারানো মাহবুব আলমের মা। নারায়ণগঞ্জ তোলারাম কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। ১৮ জুলাই পুলিশের ছোঁড়া ছররা গুলিতে দৃষ্টি শক্তি হারিয়েছেন মাহবুব। তিনি বলেন শুরু থেকে ছিলাম না সম্পৃক্ত, আবু সাঈদ শহীদ হওয়ার পর ঘরে থাকতে পারিনি। চাষাড়ায় আন্দোলনের সময় হিটস্ট্রোকে একজন পড়ে গেলে তাকে তুলতে যান, এই সময় পুলিশ শিক্ষার্থীদের উপর আক্রমণ করলে মাহবুব গলির ভিতরে ঢুকে যান। গুলির শব্দ থামলে উঁকি দিয়ে পুলিশ চলে গেছে কিনা দেখতে গেলেই গুলি লাগে! দীর্ঘশ্বাস ফেলে এভাবেই বর্ণনা দিচ্ছিলেন মাহবুব। ৪০ টি গুলি লেগেছিল তার গায়ে। বলেন, ভারত ও থাইল্যান্ড চিকিৎসা নিলেও ডাক্তার আশা দেয়নি। খরচ হয়েছে ১৫ লক্ষ টাকা। মাহবুবের বাবা বলেছেন ছেলের চোখের চিকিৎসা আছে আমেরিকায়, সহায়তা পেলে নিয়ে যেতে চান। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে পেয়েছেন এক লক্ষ টাকা, জেলা প্রশাসক থেকে বিশ হাজার!
চিটাগং কিংসের আশা গুড়িয়ে আবার উৎসবে মাতলো ফরচুন বরিশাল। পরপর দুইবার ঘরে তুলল বিপিএলের ট্রফি। তাদের প্রাপ্তি বড় অঙ্কের অর্থ পুরস্কার। সব মিলিয়ে বিপিএল ফাইনালে ৫ কোটি ৩১ লাখ টাকার অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। গতবছর থেকে ২ কোটি ৩ লাখ বেশি। ১৯৪ রান করেও জিততে পারেনি চিটাগং কিংস, ২০১৩ সালের পর বিপিএল ফেরার আসরে হয়েছে রানার্সআপ, পেয়েছে দেড় কোটি টাকা। ফিফটি করে ফাইনাল সেরা ক্রিকেটার হয়েছেন তামিম ইকবাল। পেলেন ৫ লাখ। ম্যান অব দা টুর্নামেন্ট হয়েছেন মেহেদী হাসান মিরাজ, তিনি পেলেন ১০ লাখ। ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট হয়ে তানজিদ হাসান পেয়েছেন ৩ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ব্যাটম্যান মোহাম্মদ নাঈম শেখ ৫ লাখ টাকা পেয়েছেন। সেরা বোলার হিসেবে তাসকিন আহমেদ পেয়েছেন ৫ লাখ। সেরা ফিল্ডার মুশফিকুর রহিম পেয়েছেন ৩ লাখ টাকা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম হুট করে নয়, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন চেয়েছেন অন্তবর্তী সরকারের কাছে। প্রয়োজনীয় সংস্কারের বাইরে নির্বাচন দিলে এটি প্রশ্নবিদ্ধ হবে। মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। ফয়জুল করীম আরো বলেন, ইসলামের পক্ষে একটি ভোটের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ছাড়ও দিতে প্রস্তুত। বলেছেন, সংখ্যানুপাতিক নির্বাচনেই কেবল জাতীয় সরকার সম্ভব। আর ফ্যাসিস্ট চাই না বলে এক পার্সেন্ট ভোট থাকলেও প্রতিনিধি থাকবে সংসদে। এই সময়ে গণঅভ্যুত্থানে আলেম সমাজের ভূমিকা নিয়ে তিনি প্রশংসা করেন। সব ধর্মের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ, দেড় হাজারের বেশি মানুষ নিহত হওয়া গণঅভ্যুত্থানকে তিনি কিংবদন্তিতুল্য অ্যাখ্যান বলেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদের বক্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল ও রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন। বিবৃতিতে বলা হয় গণহত্যা ও নানান মামলায় জড়িত পলাতক বেনজির আহমেদ ফ্যাসিস্টদের সাথে ভার্চুয়ালি মিটিংয়ে অংশগ্রহণ করে। সেইখানে তার যে বক্তব্য ভাইরাল হয়েছে তা পুলিশের পেশাদারিত্বকে চরমভাবে ক্ষুন্ন করেছে। ব্যক্তির দায়ভার কখনো বাহিনী বহন করবে না। হেফাজতের গণহত্যা, কোটি কোটি টাকা দুর্নীতির ঘটনায় সম্পৃক্ত বেনজির আহমেদের সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে সকল পুলিশ সদস্য ক্ষুব্ধ বলে জানানো হয়েছে। উল্লেখ্য বেনজির আহমেদ পুলিশের নব্বই শতাংশ ছাত্রলীগ, বিএনপি এলে বিদ্রোহ করে হটানো হবে, এইরকম বক্তব্য দিয়েছেন।
আওয়ামী লীগ সরকারের গৃহীত নীতির ফলে দেশের অর্থনীতি দুষ্টু চক্রের কবলে। এ অর্থনীতি উদ্ধারে নানামুখী উদ্যোগ নিলেও দুষ্টু লোকের ছোবলের প্রভাব থেকে বের করা যাচ্ছে না। মূল্যস্ফীতির অন্যতম কারণ পণ্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে অক্টোবর থেকে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে। এদিকে সিন্ডিকেটের নিকট জিম্মি সব ভোক্তা। কৃত্রিম সংকট তৈরি করে বেশি দাম নেওয়া হচ্ছে। বিশ্বব্যাংক ঢাকার সাবেক কর্মকর্তা বলেছেন আওয়ামী আমলে প্রতিবছর ১৬০০ কোটি ডলার পাচার হয়েছে। এ হিসেবে অর্থনীতি রক্তশূন্য। ছাপানো টাকায় সরকার নিতো ঋণ, ফলত মূল্যস্ফীতি বাড়তো পাগলা ঘোড়ার গতিতে। জুলাইয়ে মূল্যস্ফীতির হার ১১ দশমিক ৬৬ শতাংশ থাকলেও এখন আছে ৯ দশমিক ৯৪! সরকার এখন মনোযোগ দিয়েছে মূল্যস্ফীতি কমাতে। টাকা পাচার কমাতে বিদেশি ঋণ শোধ করতে পারছে সরকার। তবে লুটেরাদের দখলে সব ব্যবসা বাণিজ্য হওয়াতে অর্থনীতির বেহাল দশা কাটছে না!
ছাত্রজনতার গণআন্দোলনের মুখে কর্তৃত্ববাদী শেখ হাসিনার পতনের পর বিশেষ পরিস্থিতিতে হাল ধরতে সরকার গঠন করে ড. মোহাম্মদ ইউনুস। বিগত সরকারের লুটেরা বিপর্যস্ত অর্থনীতি, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং আরো যুক্ত হয় রাষ্ট্র মেরামতের ইস্যু। ছয় মাস পার হওয়ার পর মানুষ কী পেল এই প্রশ্ন করা হয় টিআইবি নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামানের কাছে। তিনি বলেন বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার, অস্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রশাসনে স্থিতিশীলতা, সংস্কার কমিশনের প্রতিবেদন; এগুলোকে ইতিবাচক বলতে হবে। তবে তিনি বলেন দায়িত্ব নেওয়ার পর সংস্কারের একটা রূপরেখা থাকলে ভালো হতো। এড়ানো যেতো নির্বাচনের সাথে সাংঘর্ষিক অবস্থা। রাজনৈতিক দলগুল, আমলা এবং বড় ব্যবসায়ী গোষ্ঠী, এদের সংস্কারে গুরুত্বারোপ করেন তিনি। বহাল তবিয়তে রয়েছে বলে উদ্বেগ জানান!
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।