মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৈষম্য, বৈরিতা ও বিভক্তি কাটিয়ে শেষ বিচারে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। প্রত্যেকে বিশ্বাস করে দেশ বদলে দেওয়া সম্ভব এবং এখন থেকেই সে কাজ চলবে বলে জানিয়েছেন তিনি। ’২৪-এর গণঅভ্যুত্থান শহিদ ও আহত পরিবারের উদ্যোগে আহতদের সুচিকিৎসা ও রাষ্ট্রীয় পুনর্বাসনের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি হয়। তিন ঘণ্টা প্রতীকী অনশনের পর প্রধান অতিথি মাহমুদুর মান্না আহতদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।
গণঅভ্যুত্থানের সময় সিলেটের পুলিশ সুপার ছিলেন সদ্য গ্রেফতার হওয়া আব্দুল মান্নান। আন্দোলনের সময় নিজ কার্যালয়ে ছাত্রলীগকে অস্ত্রশস্ত্র রাখার সুযোগ দিয়েছিলেন অভিযোগে গত শুক্রবার রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নানকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। পরে তাকে সিলেটে আদালতে তোলার পর হাজতে নেওয়া হয়েছে। অভিযোগ, পদোন্নতি বাণিজ্যে যুক্ত ছিলেন। ৪ আগস্টে তার আওতাধীন সিলেট গোপালগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ৬জন শহীদ হয়েছেন, জমি জালিয়াতির সাথে এবং ছাত্রলীগের অস্ত্রের পাহারাদারের মত ঘোরতর অপরাধ সাথে যুক্ত!
ঢাকায় নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন। এই সময়ে তিনি জানান, অন্তবর্তী সরকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংস্কার কর্মসূচিতে পূর্ণ সমর্থন রয়েছে আয়ারল্যান্ডের। নয়াদিল্লিভিত্তিক এই রাষ্ট্রদূত বলেন, গণতান্ত্রিক রূপান্তরের সহযোগিতা করতে আয়ারল্যান্ড একটি দল পাঠানোর আগ্রহ রয়েছে। তিনি আরো জানান, বাংলাদেশ থেকে আরো বেশি পণ্য আমদানি করতে আগ্রহী আইরিশ ব্র্যান্ডগুলো। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা অব্যাহতি রাখার অঙ্গীকারও ব্যক্ত করেছেন।
ঢাকায় নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন। এই সময়ে তিনি জানান, অন্তবর্তী সরকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংস্কার কর্মসূচিতে পূর্ণ সমর্থন রয়েছে আয়ারল্যান্ডের। নয়াদিল্লিভিত্তিক এই রাষ্ট্রদূত বলেন, গণতান্ত্রিক রূপান্তরে সহযোগিতা করতে আয়ারল্যান্ডের একটি দল পাঠানোর আগ্রহ রয়েছে। তিনি আরো জানান, বাংলাদেশ থেকে আরো বেশি পণ্য আমদানি করতে আগ্রহী আইরিশ ব্র্যান্ডগুলো। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা অব্যাহতি রাখার অঙ্গীকারও ব্যক্ত করেছেন।
মাদারীপুরের শিবচরে মাত্র ৪৫০ টাকার জন্য ভ্যানচালক মিজানকে গলা কেটে হত্যা করেছে স্বাধীন। হত্যায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রেস কনফারেন্সে পুলিশ সুপার আজমির হোসেন জানিয়েছেন, শিবচর পৌরসভার বাসিন্দা স্বাধীনের কাছে পরিবহনের ভাড়া ৪৫০ টাকা পেতেন ভ্যানচালক মিজানুর রহমান গাজী। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মিজানুরের সঙ্গে কথাকাটাকাটি হতো স্বাধীনের। এতে স্বাধীন ক্ষিপ্ত হয়ে মিজানকে শিক্ষা দেওয়ার প্ল্যান করে। হান্নান নামে একজনকে সঙ্গী করে মিজানুরকে পাঁচ্চর যাওয়ার জন্য ভাড়া নিয়ে চরকান্দি ভুট্টা খেতে নিয়ে হত্যা করে। সেইখানে আগে থেকেই অপেক্ষায় ছিল স্বাধীনের বন্ধু আল আমিন।
সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর আলী রিয়াজ বলেছেন, অনেকেই হতাশ হচ্ছেন, এতো প্রাণ গেল বৈষম্য তো কমছে না। মঙ্গলবার দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বছরের পর বছর ধরে যে বৈষম্য চলে আসছে তা শুধু প্রাণের বিনিময়ে এতো দ্রুত দূর হবে না। আরো বলেন, আমরা এটা পারব দায়িত্বশীল আচরণ, জ্ঞান এবং ভিন্নমত স্বত্বেও এক টেবিলে বসতে পারার মধ্য দিয়ে। এই সময়ে তিনি সহমর্মিতা ও ভিন্নমতের মিলনের প্রতি জোর গুরুত্ব দিয়েছেন।
নাটোরের বাগাতিপাড়ায় মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি বর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানাকে। সোমবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত বছরের ১৬ ডিসেম্বর রাত ১টার দিকে ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রশীদ চৌধুরীর বাড়িতে কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা গুলি ও ৭টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে। ঘটনার ৫৬ দিন পর আজ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত রিপোর্ট দাখিলের জন্য আগামী ১৭ এপ্রিল ধার্য করে দিয়েছে আদালত। মঙ্গলবার ছিল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন না দেওয়ার জন্য নতুন এই দিন ধার্য করেছে আদালত। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। ওই টাকা পাঠানো হয় ফিলিপাইনে। ঐ ঘটনায় একই বছরের ১৫ মার্চ মামলা করা হয়েছিল। সেই মামলারই তদন্ত প্রতিবেদন পিছিয়েছে আজ!
আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান! এর প্রতিক্রিয়ায় শেখ হাসিনা বাংলাদেশে তাকে নিষিদ্ধ করে। এখন তিনি কাজ করছেন ট্রাইব্যুনালের আইনি পুনর্গঠনের প্রধান পরামর্শক হিসেবে। পরামর্শ দিচ্ছেন প্রসিকিউশন টিমকেও। তিনি বলেন, বিচার প্রতিশোধমূলক নয়, ন্যায়বিচার নিশ্চিতের প্রক্রিয়া। হাসিনার আমলে গঠিত ট্রাইব্যুনালে নতুন বিচারক ও প্রসিকিউশন টিম গঠন ও আইন সংশোধন করেও বিতর্ক মুছা যাবে না, তিনি নতুন নামে করণের পরামর্শ দিয়েছেন। আর তিনি রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার প্রক্রিয়ার পক্ষে জোরালো অবস্থান জানিয়েছেন।
শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে রেড এলার্ট জারি করা হয়েছে। ইন্টারপোল তাদের অবস্থান থেকে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আরো জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের মনোভাব ইতিবাচক নয়। ভারত বরং চায় এই ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরো বলেন, গণহত্যার বিচার চলমান। ট্রাইব্যুনালে ইতোমধ্যেই ৩০০টি অভিযোগ, ১৬টি মামলা দায়ের করেছে প্রসিকিউশন। চারটি মামলার তদন্ত শেষ হবে ফেব্রুয়ারিতে। এপ্রিলে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। আগামী অক্টোবরে রায় আশা করা হচ্ছে। সাইবার আইনের ৩৩২টি মামলা প্রত্যাহার করার কথাও জানিয়েছেন।
জুলাই গণঅভ্যুত্থানে চোখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত দুই জনের চোখে কর্নিয়া সংযোজন করে দিয়েছে রাজধানী গ্রিনরোডের ভিশন আই হসপিটাল। মঙ্গলবারে হসপিটালটির ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. সিদ্দিকুর রহমানের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে চোখে গুলিবিদ্ধ হয়ে কেউ কেউ স্থায়ীভাবে দৃষ্টি হারিয়েছেন, কেউ কেউ রেটিনা ক্ষত ও কর্নিয়া ক্ষতের কারণে দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাদের মধ্যে ৭৪ জনের অপারেশন করেছে হসপিটালটি। দীর্ঘ প্রটোকল পার করে গত ৬ ফেব্রুয়ারি তরিকুল ইসলাম এবং পারভিনের চোখে কর্নিয়া সংযোজন করা হয়েছে।
ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব ও গাজায় সংঘটিত ধ্বংসযজ্ঞ বন্ধ ও ক্ষতিপূরণের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইসরাইল ‘সবসময়ের মতো’ গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে তাদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন । মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পুত্রজায়াতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘গাজা ইস্যুতে তুরস্ক নেতৃত্ব দেখিয়েছে। মানবিক সহায়তায় তুরস্কের মতো অন্য কোনও দেশ এতটা কাজ করেনি। ’
মঙ্গলবার ইউএনডিপিসহ উন্নয়ন সহযোগী ১৮টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে বৈঠক করে ইসি। এই বৈঠকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোঃ সানাউল্লাহ জানিয়েছেন, সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। তবে একসাথে আয়োজন করা সম্ভব নয়। স্থানীয় নির্বাচন শুরু করলে ধাপে ধাপে শেষ হতে বছর খানেক লাগবে। এই সময়ে তিনি আরো জানান, ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। এর বাইরে অন্যকোনো নির্বাচন আয়োজনের কথা ভাবছে না, তবে সরকার চাইলে করবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) আদিয়ালা কারাগারে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ প্রতিষ্ঠাতা ইমরান খান পাকিস্তানের বিচার বিভাগ, সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানে গণতন্ত্র শেষ হয়ে গেছে। এ কথা পাকিস্তান সেনাবাহিনীকে চিঠি দিয়েও জানিয়েছেন তিনি। ক্রমবর্ধমান বাকস্বাধীনতার প্রতি আঘাতের নিন্দা জানিয়ে তিনি বর্তমান সরকারের বৈধতা প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রীদের ভুয়া বলে অভিহিত করেন। বলেন, পাকিস্তানে গণমাধ্যম নিয়ন্ত্রিত এবং সমাবেশ করার স্বাধীনতা নেই।
দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আশরাফ সেতু এলাকায় টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুকের নেতৃত্বে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিক্ষোভরত মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে স্টেশন রোড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বক্তারা।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।