Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তারের পর তুরস্কজুড়ে বিরোধী দল বিক্ষোভ করেছে ও সরকার ঘনিষ্ঠ কোম্পানিগুলোর পণ্য বয়কটের ডাক দিয়েছে। বুধবার সেই আহ্বান আরও বিস্তৃত হয় এবং এক দিনের জন্য কেনাকাটা বন্ধ রাখার কথা বলা হয়। এতে কিছু দোকান বন্ধ থাকে, যারা গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে। তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত বলেছেন, ‘এই বয়কট অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা এবং এতে অন্যায্য বাণিজ্য ও প্রতিযোগিতার উপাদান রয়েছে। সরকারপন্থীরাও বয়কটের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। ফুটবলার মেসুত ওজিলসহ অনেকেই ‘বয়কট নয়, জাতীয় ক্ষতি’ হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের অবস্থান জানিয়েছেন। যদিও তুরস্কের প্রেসিডেন্ট বলছেন বয়কট টিকবে না!

Card image

আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের প্রাক্কালে বৃহস্পতিবার এ ঘোষণা দেয় দেশটির সরকার। এর প্রক্রিয়াও বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের চিফ অফ স্টাফ গের্গেলি গুলিয়াস। গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। আইসিসির সদস্য হওয়া সত্ত্বেও নেতানিয়াহুকে গ্রেফতার করতে অস্বীকৃতি জানিয়েছে হাঙ্গেরি। এরপর আইসিসির মুখপাত্র বলেন, "আইসিসির আইনি সিদ্ধান্তের বৈধতা নিয়ে কোনো সদস্য রাষ্ট্র একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারে না। সদস্য রাষ্ট্রগুলোর আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করা বাধ্যতামূলক।"

Card image

বরিশালের গৌরনদীতে ঈদুল ফিতরের শুভেচ্ছা পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষে ৬ নারীসহ উভয়পক্ষের ২৫ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় যুবদল নেতা সোহেল মোল্লার সমর্থকদের ৫টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেল্লালের স্ত্রী ইলমা ইয়াসমিন দুষ্টুমি করে টিনের বেড়ার সঙ্গে লাগানো ঈদুল ফিতরের একটি শুভেচ্ছা পোস্টারের একাংশ ছিঁড়ে স্বামী বেল্লালের গাঁয়ে ছুড়েন। সেখান দিয়ে যুবদল নেতা সোহেল মোল্লা যাওয়ার সময় মোটরসাইকেল থামিয়ে পোস্টার ছেঁড়ার কারণ জিজ্ঞাসা করেন। এ নিয়ে সোহেল ও বেল্লালের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সোহেল ইলমা ইয়াসমিনকে মারার জন্য তেড়ে গেলে বেল্লাল ও সোহেলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর সোহেল মোল্লার নেতৃত্ব ১০-১২টি মোটরসাইকেলযোগে যুবদলের ২০-২৫ নেতাকর্মী লাঠিসোটা, রামদা, লোহার রড নিয়ে বৃহস্পতিবার বিকালে বিএনপি কর্মী আলম শিকদারের বাড়িতে হামলা চালায়। এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন শিকদারের নেতৃত্বে বাড়ির ও বাজারের লোকজন পালটা হামলা চালালে ওই বাড়ির সামনের রাস্তায় ওপর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

Card image

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু বলেছেন, ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে ৩০ লাখ শহিদের রক্তের সঙ্গে বেইমানি করে স্বাধীনতাকে অস্বীকার করা হবে। যারা ১৯৪৭ সালের পর ২৪-এর গণঅভ্যুত্থানের কথা বলে তারা স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতে চায়। তিনি বলেন, কিছু লোক দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায়। তারা জানেন না ৭১-এ জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার পর সেনাবাহিনী পাকিস্তান আর্মির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধ শুরু করে দেশ স্বাধীন করেছে। ৯০ সালে জনতার গণঅভ্যুত্থানে সেনাবাহিনী প্রধান সেনাশাসক এরশাদকে সমর্থন না করে জনতার পক্ষে গিয়ে সেদিন এরশাদকে ক্ষমতাচ্যুত করেছিল। ২৪-এও সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ফ্যাসিস্ট হাসিনার পক্ষ না নিয়ে জনতার পক্ষ নিয়ে হাসিনাকে তার বাপের বাড়ি ভারতে পাঠিয়ে দিয়ে জনতার বিজয়ে সহযোগিতা করেছেন। তিনি অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তা নাহলে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব হবে না।

Card image

খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়। এটা হলো রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব। এ ধরনের দায়-দায়িত্ব আমরা নেব না। খায়ের ভূঁইয়া বলেন, জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার একটি ব্যবস্থা করে দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ দেওয়া এ সরকারের দায়িত্ব। তিনি বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। বিগত দিনে আওয়ামী লীগ সরকার ছাত্রছাত্রীদের ভবিষ্যত নষ্ট করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছে। আওয়ামী লীগ সারা দেশ লুটপাট করে খেয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের গচ্ছিত টাকাও তারা লুটপাট করেছে। এখন কারও হদিস নেই।

Card image

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সরকার সব সময় আন্তরিক এবং এর ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আগে এই ধারাবাহিকতা ছিল না। তিনি বলেন, সম্প্রতি তিন পার্বত্য জেলায় নারী উন্নয়নসহ অর্থনৈতিক উন্নয়নে আর্থিক ও খাদ্য শস্য বরাদ্দ প্রদান করা হয়েছে। বরাদ্দ দেওয়াই শেষ না, পর্যায়ক্রমে সরকারের পক্ষ থেকে আরো বরাদ্দ প্রদান করা হবে। সরকারি বরাদ্দ থেকে কেউ বঞ্চিত হবেন না।

Card image

আইএসপিআর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় গত ২৭ মার্চ থেকে ০২ এপ্রিল পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৩৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য, জাল নোট ও নগদ অর্থ। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

Card image

আইএসপিআর জানিয়েছে, আশাশুনি উপজেলার বিছট গ্রামে রিং বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে মোট পাঁচটি বাল্কহেড বাঁধ মেরামতের কাজ করছে। বুধবার ৯৬ মিটার এবং বৃহস্পতিবার পর্যন্ত ২৪০ মিটার জিওটেক্সটাইল ব্যাগ স্থাপন করা হয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, বৃহস্পতিবারের মধ্যে ৫০% নির্মাণকাজ সম্পন্ন হতে পারে। সেনাবাহিনী এদিন যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের পানি বন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছে।

Card image

আইএসপিআর জানিয়েছে, মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধান ও উদ্ধারকারী দল নেপিদোতে জুবু থিরি টাউনশিপ এবং নেপিদো এলাকার কয়েকটি বিল্ডিং এ উদ্ধার অভিযান শুরু করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারের স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস বিভাগ সর্বাত্মক সহায়তা প্রদান করছে। এ ছাড়া খাদ্য ও পানি সরবরাহ করে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন মিয়ানমারের স্থানীয় লোকজন। বাংলাদেশের চিকিৎসা দলটি বালা থেইড্ডি নামক এলাকায় নির্মাণাধীন ৫০ শয্যাবিশিষ্ট একটি সরকারি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে।

Card image

বৃহস্পতিবার ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিগত সরকারের আমলে মানুষ ভোট দিতে পারেনি। আগামীতে দেশে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই। তিনি বলেন, দেশের মানুষ এখন স্বাধীনভাবে বসবাস করে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে এখন অনেক উন্নত হয়েছে। আজ আপনি কাউকে জুলুম করলে কালকে আপনাকেও জুলুমের শিকার হতে হবে। তাই সব রাজনৈতিক দলকে দেশের স্বার্থে দেশকে ভালোবেসে একযোগে কাজ করার আহ্বান জানান।

Card image

শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা নিজেদের শহিদের উত্তরসূরি মনে করেন, তাদের কাছে নতুন করে ভয় শঙ্কার কোনো জায়গা নেই। আমি ওয়াদা করছি, শহিদদের রক্তের বদলা নেওয়ার জন্য, তাদের ঋণ পরিশোধের জন্য আমরা লাখ লাখ যুবক জীবন দিতে প্রস্তুত আছি। তিনি বলেন, বাংলাদেশে শুধু আওয়ামী ফ্যাসিবাদ নয়; অদূর ভবিষ্যতে নতুন করে কাউকে ফ্যাসিবাদ-জুলুমতন্ত্র কায়েম করতে দেবো না। জাহিদুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের আগ পর্যন্ত ছাত্র শিবিরের ২৩৪ জন শহিদ হয়েছেন। এক হাজারেরও বেশি সদস্যকে গুম করা হয়েছে।

Card image

আজমিরীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ওসি মাইদুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। বিষয়টি মীমাংসার জন্য দলের সিনিয়র নেতারা উদ্যোগ নিচ্ছেন। এলাকাবাসী জানান, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আমীন আকাশ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাহী আহমেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ সময় রাহির পক্ষ নেন তার মামা আজমিরীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দিলু। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

Card image

রংপুরে অপহৃত ৪ শিশুকে রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার করতে গিয়ে জনতার হামলার ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানার এসআই মামলা করেছে। মামলায় এজাহারনামীয় ২২ জন আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই মামলায় আরও অজ্ঞাতনামা ৩শ জনকে আসামি করা হয়েছে। মামলায় বলা হয়েছে- অপহরণকারীকে গ্রেফতার ও ৪ শিশুকে উদ্ধার করার সময় উত্তেজিত জনতা পুলিশকে অবরুদ্ধ করে রাখে। পুলিশের গায়ে হাত তোলে এবং বেআইনি জনতা সংঘবদ্ধভাবে সরকারি কাজে বাধা দান করে।

Card image

বাবার ইচ্ছে পূরণের জন্যই রাশিয়া গিয়ে সেখানে সেনাবাহিনীতে যোগ দেন মো. ইয়াসিন শেখ। ২৭ মার্চ তিনি যুদ্ধে নিহত হন, বাড়িতে খবর আসে ১ এপ্রিল। শোকে মা শয্যাশায়ী। মায়ের আকুতি মৃত ছেলেকে শেষবারের মতো দেখার। গত বছরের জানুয়ারিতে রাশিয়ায় একটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করে সেপ্টেম্বর মাসে অফার লেটার পেয়ে চলে যায় রাশিয়া। মস্কো থেকে প্রায় ১১ হাজার কিলোমিটার দূরের ওই কোম্পানিতে তিন মাস চাকরির পর অনলাইনে আবেদন করে রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে যোগ দেন। গৌরীপুর পৌরসভার প্রশাসক সুনন্দা সরকার প্রমা ইয়াসিনের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ-খবর নেন। ইউএনও জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হবে। এ ব্যাপারে সব প্রকার আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Card image

মঠবাড়িয়ার লোকমান হোসেন লিবিয়ায় জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে বুধবার দেশে ফিরেছেন। লোকমান হোসেন বলেন, ইতালি যেতে শাহ আলম নামে এক দালালের সঙ্গে আমার চুক্তি হয়। ওই দালাল সাড়ে ৩ লাখ টাকা নিয়ে আমাকে লিবিয়ায় অন্য এক দালালের কাছে বিক্রি করে দেয়। এরপর লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য শিরু ইসলাম নামে আরেক দালালকে ১০ লাখ টাকা দিয়েছি। তিনিও আমাকে ইতালি পাঠাননি। উলটো অনেক নির্যাতন করত। সেখান থেকে বাঁচার জন্য বসতঘর বিক্রি করে দিয়ে মাদারীপুরের দালার জমাদ্দারকে ১২ লাখ টাকা দিয়েছি। স্ত্রী রিমি আক্তার জানান, আমার স্বামী ১১ মাস পরে দেশে ফিরেছেন।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।