Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ বিমানে সিঙ্গাপুর থেকে সোমবার সন্ধ্যায় ঢাকা পৌঁছান। এর আগে গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্ত্রী রাহাত আরা বেগম। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

Card image

নেত্রকোনার আটপাড়ায় বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চে ইউএনও'কে লাঞ্চিত করেছে দুই যুবদল নেতা। বিষয়টি স্বীকারও করেছেন এক অভিযুক্ত। অভিযুক্ত দুজন হলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ খান ও যুগ্ম আহবায়ক মোদাচ্ছের হোসেন কাইয়ুম। প্রশাসন সূত্রে জানা গেছে, বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চে গিয়ে হামলা চালান নূর ফরিদ খান ও মোদাচ্ছের হোসেন। ওই সময় তারা মঞ্চের ব্যানার ছিঁড়ে ফেলেন। পরে ঘটনার কারণ জানতে চাইলে ইউএনও রয়েল সাংমাকে লাঞ্চিত করেন। অভিযুক্ত মোদাচ্ছের হোসেন কাইয়ুম বলেন, ‘একজন আমার ম্যাসেঞ্জার একটি ব্যানারের ছবি দেয়। ওই ব্যানারে বঙ্গবন্ধুর নাম লেখা ছিল। পরে আমরা মঞ্চে গিয়ে বিষয়টি জানতে চাই। এ সময় কিছুটা হট্টগোল হয়। তখন প্রশাসনের লোকজন আমাদের নিশ্চিত করে, ব্যানারে বঙ্গবন্ধুর নাম নেই। পরে আমরা প্রশাসনের কাছে ঘটনার জন্য ভুল স্বীকার করি।’

Card image

ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহতের ঘটনা প্রসঙ্গে বলেন, 'আমাকে বলা হয়েছে যে, তারা ভুল করেছে। কিন্তু আমি মনে করি এটি একটি ভয়ংকর। আমি মনে করি পুরো যুদ্ধটাই একটা ভয়ংকর ব্যাপার। যুদ্ধ শুরু করাটা ক্ষমতার অপব্যবহার। সে সময় আমি প্রেসিডেন্ট হলে কখনোই যুদ্ধ শুরু হতে দিতাম না। যুদ্ধটা লজ্জার।’ তবে ভুল করেছে কারা বলেছে এই প্রশ্ন এড়িয়ে যান ট্রাম্প। ট্রাম্প বলেন, এটি বাইডেনের যুদ্ধ। এটি আমার যুদ্ধ নয়। আমি শুধু এটি বন্ধ করার চেষ্টা করছি যাতে আমরা অনেক জীবন বাঁচাতে পারি।’ ইউক্রেন বলছে, রুশ সীমান্ত থেকে ৩১ কিলোমিটার দূরে অবস্থিত উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তারা সেখানে ‘পাম সানডে’ উদ্‌যাপন করতে জড়ো হয়েছিল। জেলেনস্কি রাশিয়াকে আরও চাপ দেওয়ার পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি দেওয়ার প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেছেন।

Card image

আসামের কাছাড় জেলায় ওয়াকফ আইনের বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশে পুলিশ লাঠিচার্জ করেছে। এর প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীরা তাদের পাথর ছুঁড়ে মারে। এই ধরনের আরও আন্দোলন দমন করার জন্য কাছাড় জেলায় জরুরিভাবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা- এর ১৬৩ ধারার অধীনে জেলাজুড়ে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা জারি করা হয়েছে। সিনিয়র এক পুলিশ কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ‘অনুমতি ছাড়া প্রায় ৩০০-৪০০ মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিল। আমরা পথ পরিষ্কার করার চেষ্টা করলে তাদের মধ্যে কয়েকজন আমাদের দিকে ঢিল ছুঁড়ে। আমাদের হালকা লাঠিচার্জ করতে হয়। এ ঘটনায় মামলা হয়েছে, তবে এখনো কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।' বিক্ষোভরতরা সংশোধনী আইনটিকে মুসরিমবিরোধী বলে বাতিলের দাবি তুলেছে।

Card image

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে।’ সালাহউদ্দিন বলেন, ‘ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ফ্যাসিস্টের পতন হয়েছে, যা দক্ষিণ এশিয়ায় ইতিহাস হয়ে থাকবে।’ তিনি বলেন, ‘বৈশাখী শোভাযাত্রা, মেলা, পান্তা–এসব আমাদের সংস্কৃতির অংশ, যা নষ্ট করার জন্য মঙ্গল শোভাযাত্রার প্রচলন শুরু করে আওয়ামী লীগ।’ এ সময় বাঙালি সংস্কৃতিকে ধারণ করে ভারতীয় সংস্কৃতি বর্জনের আহ্বান জানান!

Card image

সম্প্রতি ‘মার্চ ফর গাজা’ নামে র‌্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশের লাখ লাখ মানুষ। এরপরই রোববার করাচির রাস্তায় হাজার হাজার পাকিস্তানি গাজায় ইসরাইলি যুদ্ধের নিন্দা জানাতে এবং অবরুদ্ধ ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে জড়ো হয়েছিলেন। আয়োজকরা জানিয়েছেন, এদিনের বিক্ষোভে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন। ‘গাজা সংহতি মার্চ’ শিরোনামে আয়োজিত এই বিশাল বিক্ষোভে হামাসের দুই নিহত শীর্ষ নেতা — ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারের — ছবি বহন করেছেন বিক্ষোভরতরা। গাজায় নিহত শিশুদের স্মরণে রাস্তায় সারি সারি সাদা কাফনে মোড়ানো পুতুল রাখা হয়, যা উপস্থিত জনতাকে আবেগতাড়িত করে। এই বিক্ষোভে হাজার হাজার নারী, অনেকে বোরকা পরা অবস্থায় এবং অনেকেই তাদের শিশু সন্তান নিয়ে অংশ নিয়েছেন। শুধু মুসলমান নয়, খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরাও এই সমাবেশে যোগ দিয়েছেন।

Card image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সড়ক বাজারে জনসম্মুখে জোর করে এক নারীর চুল কেটে দিয়েছে স্থানীয় ব্যবসায়ী সুমন দাস। অভিযোগ রয়েছে, চুরির অপবাদ দিয়ে সুমন দাস সহযোগী মো. রাব্বিকে নিয়ে বোরখা পরিহিত নারীর মাথার কাপড় খুলে চুল কাটেন। পাশাপাশি আরও দুই নারী ও তাদের সঙ্গে থাকা শিশুকে প্লাস্টিকের পাইপ এবং রড দিয়ে মারধর করেন। এ সময় উপস্থিত স্থানীয়রা সুমন দাসকে বাধা দিলে হুমকি দেন তিনি। চুল কেটে দেওয়া ও মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত সুমন এস.এম ইলেকট্রিক কর্নারের মালিক। আর রাব্বি মা টেলিকমের মালিক। সোমবার সকালে আখাউড়া থানার সামনে জমায়েত হয়ে তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবি তোলে।

Card image

‘নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান ও মানবতার জয়গান’ প্রতিপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও পহেলা বৈশাখ ১৪৩২ পালন করা হয়েছে। সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে পুরাতন কলা অনুষদ চত্ত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়ে অমর একুশের পাদদেশে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এর নেতৃত্ব দেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। শোভাযাত্রার তত্ত্বাবধানে ছিল চারুকলা বিভাগ। উপাচার্য বলেন, ‘বাংলা নববর্ষ উৎসব বাঙালি জাতিসত্ত্বার এক অবিচ্ছেদ্য অংশ। একইসঙ্গে উৎসবটি সবার জন্য সার্বজনীন। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা আমাদের এবারের নববর্ষের অঙ্গীকার।’

Card image

সোমবার সকালে নববর্ষের শোভাযাত্রার জনক ভাস্কর মাহবুব জামাল শামীমকে সংবর্ধনা দিয়েছে যশোর জেলা প্রশাসন। যশোর কালেক্টরেট চত্ত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে ভাস্কর শামীমের হাতে সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। ভাস্কর শামীম বলেন, ‘এ সম্মাননা শুধু আমার একার নয়। যশোরের সব সাংস্কৃতিক কর্মী, সামাজিক ও রাজনীতিক সর্বোপরি গোটা দেশবাসীর। যশোর থেকে শুরু হওয়া পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা আজ প্রতিবেশী ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের বাঙালিরা সাড়ম্বরে পালন করছে। এই আনন্দ আজ সবার।’ সম্মাননা অনুষ্ঠানের পরপরই দেশবাসীর কল্যাণ কামনায় শহরে একটি বর্ণিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

Card image

জামায়াত আমির শফিকুর রহমান ফেসবুক পেজে লিখেছেন, শুভ নববর্ষ ১৪৩২! দেশ-বিদেশে অবস্থানরত সবার প্রতি নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা। এ নতুন বছরে মহান রবের কাছে আমি সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি। তিনি লিখেছেন, দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই এখন স্বাধীনভাবে নতুন বছরকে স্বাগত জানাতে পারছে—এটি নিঃসন্দেহে মহান আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ। এ জন্য আমরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। আরো লিখেছেন, নতুন বছরে একটি নতুন বাংলাদেশ গড়তে—আমাদের তরুণ প্রজন্ম তাদের দায়িত্ববোধ নিয়ে এই দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা রাখবে—এটাই আমার দৃঢ় বিশ্বাস।

Card image

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, শুভ নববর্ষ, পহেলা নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরে দেওয়া। কারণ ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকার সহ সকল অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল। রিজভী বলেন, ‘তুমুল জুলাই আন্দোলন চলছে, আমি কারাগারে। সেখান থেকে শুনছি, তারুণ্যের উদ্দীপনা-তেজ। পুলিশ বলছে, ‘গুলি করি একটা পরে যায়, আবার সেখানে এসে আরেকজন দাঁড়ায়।' তিনি বলেন, ‘বিগত ১৫ বছর একটি পরিকল্পিত ভাবে একটি দেশের সংস্কৃতি এদেশে ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা করা হতো। এমন কি এই পহেলা বৈশাখে মুখোশের আড়ালে আমাদের নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার করা হতো। এমন কি দাড়ি টুপি নিয়ে নানা ষড়যন্ত্র করা হতো, দাড়ি টুপি পরা সব মানুষ কি খারাপ? না। আরো বলেন, ভোটাধিকারকে কেন সংস্কারের সাথে এক করে দেখা হচ্ছে, গণতন্ত্র মানেই সংস্কার। গণতন্ত্র হচ্ছে প্রবাহমান খরস্রোত নদীর মতো। তিনি বলেন, অনেক উপদেষ্টা এখন বিএনপিকে শত্রু ভাবছে, তারা গণতন্ত্র, ভোটাধিকার বাদ দিয়ে কিভাবে গণতন্ত্রের পরিবর্তে সংস্কারকে ভাবছে, সেটা আমাদের বোধগম্য নয়।

Card image

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার পহেলা বৈশাখের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল। এর ফলে নববর্ষের যে অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য, সেটি ছিল না। এবার প্রথম হাসিনামুক্ত ও ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি। আশা করবো, সামনের দিনে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারব। জুলাই আন্দোলন ব্যক্তির নয়, রাষ্ট্রের পরিবর্তনের জন্য জানিয়ে জাতীয় আহ্বায়ক বলেন, যে সংস্কার চলছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে বিচার ও সংস্কার দেখতে চাই। তিনি বলেন, এনসিপি গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়ে সামনে এগোচ্ছে। ফ্যাসিবাদের বিলোপে রাষ্ট্র সংস্কার চলমান থাকবে।

Card image

জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, প্রথম আলোর গত ৩০ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে। পত্রিকাটা এর আগেও মহানবী (ﷺ)-কে অবমাননায় বায়তুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মত একটি পবিত্র ইবাদাতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই। তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’’

Card image

কায়রোতে হামাসের প্রতিনিধিদল গাজায় যুদ্ধের অবসান এবং মানবিক সহায়তার জন্য সীমান্ত ক্রসিং খোলার বিষয়ে আলোচনায় যুক্ত রয়েছে। তারা এ আলোচনার প্রতি ‘দায়িত্বশীল’ এবং ‘ইতিবাচক’ বলেও জানিয়েছে। হামাস জানিয়েছে, তারা রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গাজা পুনর্গঠন এবং ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার বিষয়ে আলোচনা করছে। হামাস আরো বলেছে, যতদিন আলোচনা গাজায় যুদ্ধের সমাপ্তি এবং গাজা থেকে ইসরাইলের সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করার উপর ভিত্তি করে ছিল ততদিন কোনও নতুন প্রস্তাবের জন্য উন্মুক্ত ছিল। আমাদের ন্যায্য দাবিগুলো- যুদ্ধের সম্পূর্ণ অবসান, ইসরাইলি বাহিনী প্রত্যাহার, গাজা পুনর্গঠন এবং আমাদের রাজনৈতিক অধিকারের স্বীকৃতি, এর মধ্যে প্রধান, জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র থেকে পিছপা হব না।’

Card image

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বর্ষবরণের আনন্দ শোভাযাত্রাকে বিগত সময়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ নিজেদের সুবিধার্থে ব্যবহার করেছে। এবার ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ মোটিফ হিসেবে ব্যবহার করা হয়েছে, যেখানে ফ্যাসিস্ট রাজনীতির অভিধানে একেবারে বাইরের বিষয়। তিনি বলেন, ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নয়। ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি। তবে হ্যাঁ, আরেক দৃষ্টিকোণে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা বাংলাদেশের আপামর জনতার মহামিলনমেলা হিসেবে বড় ঐক্যের প্ল্যাটফর্ম। এখানে মুঘল থেকে সুলতানি আমল কিংবা বর্তমান আবহ সবকিছু উপস্থিত। গতানুগতিক সংকীর্ণ রাজনৈতিক মনোভাব এখানে নেই। উপদেষ্টা বলেন, পহেলা বৈশাখ শুধু বাঙালিরই নয়, বাংলাদেশে বাস করা অন্যান্য জাতিগোষ্ঠি চাকমা, মারমা, গারোসহ সবার উৎসব। এবার থেকে আমরা এ উৎসবকে জাতীয়ভাবে পালন করা শুরু করলাম। তিনি আরো জানান, চারুকলার সিদ্ধান্তেই পুরোনো নাম ফিরেছে!

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।