চট্টগ্রামে বৈষম্যবিরোধী নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় পালটাপালটি বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বৈষম্যবিরোধী নেতারা বিক্ষোভ মিছিল করেন। আর ছাত্রদল কর্নেল হাট এলাকায় বিক্ষোভ মিছিল করে। খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘যারা জুলাই আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল, আজ তাদের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে। যে গুটিকয়েক সদস্য সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন, নয়তো আওয়ামী লীগ যে জায়গায় গেছে, আপনাদেরও সেই জায়গায় যেতে হবে।’ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ বলেন, ‘কলেজটির এডহক কমিটির অভ্যন্তরীণ দ্বন্ধকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ছাত্রদলকে দোষারোপ করে বৈষম্যবিরোধী সংগঠন ও ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে। এতে ছাত্রদলের কয়েকজন আহত হয়। উল্লেখ্য, মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে এক শিক্ষককে আসতে মানা করা নিয়ে ছাত্রদল, এ নিয়ে মারামারিতে বৈষম্যবিরোধীর দুইজন গুরুতর আহত হয়েছে!
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতা ফজলে বারী মাসউদ বলেন, দেশের জনগণ চায় আগে দেশের সংস্কার হোক, তারপর একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান। তিনি বলেন, শুধু বিএনপির কথায় নির্বাচন হবে না। অন্যান্য রাজনৈতিক দল সংস্কারের আগে নির্বাচন চায় কি না, সেটাও দেখতে হবে। শুধু নির্বাচন নিয়ে বাড়াবাড়ি চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের সঙ্গে গাদ্দারির শামিল। এ নেতা বলেন, সংবিধান সংস্কার, নির্বাচন প্রক্রিয়ার সংস্কার হওয়ার পর নির্বাচন হওয়া বাঞ্ছনীয়। সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখলে অবশ্যই ফ্যাসিবাদ, ফ্যাসিবাদের দোসর- নব্য উত্তরসূরিদের নির্বাচনে নিষিদ্ধ করতে হবে। চব্বিশের গণঅভ্যুত্থান শুধু নির্বাচনের জন্য হয়নি। যারা এখন নির্বাচন-নির্বাচন করছে, তারা মূলত ভারতকে খুশি করতে চায় এবং ভারতের প্রেসক্রিপশনে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে চায়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (এনফ্রেল) একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন ও আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক প্রভৃতি বিষয় নিয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনা করে। এনফ্রেল সর্বজনীন এবং সমান ভোটাধিকারের ভিত্তিতে এশিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য কাজ করে। এতে বাংলাদেশসহ ১৭টি এশীয় দেশের ২৭টি সদস্য সংগঠন অন্তর্ভুক্ত রয়েছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, খুব বেশি করাপশান ও ইরেগুলেটারিজে স্বাস্থ্যখাত আছে। এগুলোর জন্য স্বাস্থ্যখাত ম্যানেজমেন্টে যারা আছেন তাদের দায়-দায়িত্ব কতটুকু তারচেয়ে বড় বিষয় হলো যে, রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দেওয়ায় অনেক দূরে চলে গিয়েছে এ খাতের দুর্নীতি। তিনি বলেন, পাবলিক অফিসের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করাই হলো গণতন্ত্রের প্রধানতম লক্ষ্য। গণতন্ত্র না থাকার সবচাইতে বড় কুফল হলো- সমাজে দুটি জিনিসের ভয়ংকর রকমের ঘাটতি তৈরি হয়। সেটি হলো- ট্রান্সপারেন্সি এবং একাউন্টিং। আরো বলেন, আমরা গণতন্ত্র বলতে বুঝি একটা নির্বাচন। থার্ড ওয়াল্ডে এভাবে চিন্তা করা হয়। কিন্তু সিভিলাইজড ওয়ার্ল্ড যে সমস্ত দেশে গণতন্ত্রের চর্চা হয়; তারা গণতন্ত্র বলতে নির্বাচনটাকে বোঝে গণতন্ত্রে প্রবেশের দরজা হিসেবে। আর গণতন্ত্র বলতে তারা বোঝে এবং বোঝায় ট্রান্সপারেন্সি এবং একাউন্টিবিলিটি। একটা সিসটেম যেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে।
বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শেখ হাসিনাসহ তার পরিবার ও গডফাদারদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। সেই বিচার দৃশ্যমান হতে হবে। পাশাপাশি নির্বাচন ও সংস্কার খুবই জরুরি। তিনি বলেন, ৫ আগস্টের আগে বাধাহীন ও মুক্তভাবে সাংগঠনিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি বিএনপি। এখন সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে, দলের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। আরো বলেন, ৫ তারিখের আগে হেলমেট বাহিনীর হাতে থাকা অস্ত্র এবং বিভিন্ন থানার লুটের অস্ত্রসহ সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। সরকারকে আরও তৎপর হতে হবে।
বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত মোশাররফ হোসেন ওরফে মিনতি মোশাররফকে তিনদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। ২০১৫ সালের এপ্রিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালানোর সময় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট মামলা হয়।
বিএনপি নেতা সেলিমা রহমান বলেন, একটি গ্রুপ নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে। সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাকশালের গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু, তা হতে দেয়া হবে না। তিনি বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। তাই সব গ্রুপিং দূর করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয়তাবাদী চেতনা গড়ে তুলতে হবে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছে দিতে আহ্বানও জানান।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, টেকসই উন্নয়নের সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্য গভীরভাবে যুক্ত। আমাদের ঐতিহ্য সংরক্ষণ মানে পরিবেশ রক্ষা করা। তাই পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি ঐতিহ্যবাহী বস্ত্রের প্রসারে কাজ করতে হবে।মাহীন খানের গ্যালারি প্রদর্শনীর প্রশংসা করে তিনি বলেন, 'এই প্রদর্শনী ডিজাইনারের সৃজনশীলতার পরিচয়। মাহীন খান ঐতিহ্য টিকিয়ে রাখতে টেকসই পন্থা গ্রহণ করেছেন। এই কাজ শুধু শিল্প নয়, এটি টেকসই ভবিষ্যতের পথও দেখাবে।' প্রদর্শনীর সঙ্গে মিল রেখে বৈশাখী উৎসবে গান, ফ্যাশন শো এবং বাংলা নববর্ষ উদযাপন করা হয়। এতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল অংশ নেবে। শুক্রবার সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে নির্বাচন কমিশনে নিবন্ধনের সময় নব্বই দিন বাড়ানোর জন্য চিঠি দিয়েছিল এনসিপি।
গাজীপুরের কালিয়াকৈরে একটি ফেসবুকে স্ট্যাস্টাস দিয়ে কারখানাতেই এক যুবক বিষাক্ত কেমিক্যাল পান করে আত্মহত্যা করেছেন। নিহত মো. ইদ্রিস আলী (২৩) মনট্রিমস্ লিমিটেড কারখানার কার্টন সেকশনে কাজ করতেন। ইদ্রিস আলীর চাকরির এক বছর হয়ে গেলেও এখনও স্থায়ী করা হয়নি। স্থায়ী করার বিষয়ে তিনি যখনই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেছেন তখনই তাকে উপেক্ষা করেছে। তিনি স্ট্যাটাসে লেখেন, এক বছর ধরে তিনি চাকরি করছেন। কিছু মানুষ আসার তিন মাস, ছয় মাসের মধ্যে স্থায়ী হচ্ছে কিন্তু তার চাকরি স্থায়ী করা হচ্ছে না। কারখানার দুজন কর্মকর্তার নাম উল্লেখ করে আরও লেখেন, ‘ওরা মানুষকে মানুষ মনে করে না। তারা মনে করে, ওরা সোনার তৈরি, আমরা মাটির তৈরি। আমি আজকে সুইসাইড করব।’
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতা ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে উত্তরায়। বিক্ষোভ মিছিল থেকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। মিছিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে। এছাড়া উত্তরায় যারা আজ আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলকারীদের গ্রেপ্তার করতে হবে। যাত্রাবাড়ীতেও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্নার নেতৃত্ব মিছিল হয়েছে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে আরাকানকে নিরাপদ স্থান হিসেবে গড়ে তুলতে সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার। আগামী ঈদের আগেই যাতে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা যায় সে লক্ষ্যে কাজ করছে সরকার। তিনি বলেন, আমি আজকেও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছি। তাদের সঙ্গে কথা বলেছি। একসঙ্গে নামাজ আদায় করেছি। তাদেরকে বলেছি, আন্তর্জাতিক ফোরামে তারা যেন প্রত্যাবাসন বিষয়ে বলিষ্ঠ ভূমিকা রাখেন। রাখাইনদের উৎসব প্রসঙ্গে বলেন, আমাদের দেশ সব ধর্ম, নৃ-গোষ্ঠী ও সংস্কৃতির মানুষের দেশ। এই সময়টা উৎসবের সময়। আমরা বাংলা নববর্ষ পালন করেছি, আজ এসেছি রাখাইনদের সাংগ্রেং-এ। এছাড়া মিয়ানমার সরকারের ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হওয়াকে সরকারকে সফলতা বলে অভিহিত করেছেন।
বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ২৪ এর জুলাই আন্দোলন ব্যর্থ হলে ফ্যাসিস্ট শেখ হাসিনা আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দিতো। তাই জুলাই বিপ্লবের আদর্শ আমাদের বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে। এই বিপ্লবে দুই হাজারের বেশি মানুষ প্রাণ দিয়েছেন। তার সত্তরভাগই ছিল গরিব ও শ্রমিক। তাদের রক্তেই অর্জিত হয়েছে ২৪ এর জুলাই বিপ্লবের সফলতা। আরও বলেন, বাংলাদেশের মানুষ কখনোই ভারতের তাবেদার ছিল না। কিন্তু পতিত শেখ হাসিনা জোর করে বাংলাদেশকে ভারতের তাবেদার বানিয়েছিলেন। বাংলাদেশের শ্রমিকরা রাজপথে থাকলে কোনও অপশক্তি মাথাচাড়া দিয়ে টিকতে পারবে না। বাংলাদেশে প্রায় ৭ কোটি ৩৫ লাখ শ্রমিক শ্রেণির মানুষ রয়েছেন। সকল শ্রমিক সদস্যদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই আগামীর বাংলাদেশ হবে শ্রমিকবান্ধব বাংলাদেশ।
জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর বাংলাদেশে হবে না বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি বলেন, বর্তমান সরকারের একটা অংশের মদদ ছাড়া আওয়ামী লীগ বিভিন্ন আসন ধরে ধরে নির্বাচনী প্রচারণা চালাবে এই দুঃসাহস তাদের নাই। জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর বাংলাদেশে হতে দেওয়া হবে না। হয় তাদের দিল্লি যেতে হবে অথবা তাদের লাশ বঙ্গোপসাগরে ভেসে যাবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, এই সরকারের আমলে জুলাই, পিলখানা ও শাপলা চত্ত্বর গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। একইসঙ্গে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিকল্প নেই। আগামী ২৫ এপ্রিল শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশে দল মত নির্বিশেষে সকলকে যোগ দেয়ার আহ্বান জানান তিনি।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ২০২৪ সালে মাগুরা-১ আসনে জাতীয় সংসদ নির্বাচন কাভার করতে এসেছিলাম। এই নির্বাচনী এলাকায় কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। একটি সাজানো-গোছানো নিবার্চন ছিল। আগে থেকে বোঝা গেছে কে জিতবে। সাকিব আগে থেকেই জানতেন তাকে কেউ নির্বাচনে বিজয়ী করে দেবে। তিনি বলেন, আওয়ামী লীগ বাজে একটি দল। এরা ব্যাংক লুট করেছে, গুম, খুনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল। আর তা জেনেও সাকিব আল হাসানের মতো আইকন কীভাবে সেই দলে যোগদান করে? একটি দলের হাতে রক্ত। সেই দল হাজারো ছেলেকে গুম করেছে, খুন করেছে। আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সারা দেশের মতো মাগুরায়ও আন্দোলনে হয়েছে। আন্দোলনে তিন-চারটা ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সাকিব তো মাগুরার সংসদ সদস্য ছিলেন। তিনি কি আন্দোলনে নিহত মানুষের কথা জানতেন না? সাকিব কি কখনো বলেছেন আমি সরি, আমার নির্বাচনী এলাকার মধ্যে নিহত হয়েছে, আমি এর নিন্দা জানাই!
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।