Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

প্রাইমএশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নিহতের ঘটনায় প্রাইমএশিয়ার শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮জনের নামে হত্যা মামলা দায়ের করেছে তার ভাই হুমায়ূন কবীর। এছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। ওসি জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে মামলার আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। 'PUSAB' পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের গ্রেফতারের দাবি জানিয়েছে। যেটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত একটি প্লাটফর্ম!

Card image

এনসিপি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আইন সংস্কার, নিবন্ধন ও সময়সীমা বাড়ানো এবং মৌলিক সংস্কারের আলোকে ইসি পুনর্গঠনসহ নানা বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছেন। এর আগে এনসিপির পক্ষ থেকে নিবন্ধন আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর আবেদন করে চিঠি দিয়েছে। এছাড়া সংস্কার নিয়েও সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ঐ চিঠিতে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেছে দলটি।

Card image

বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন কোনাবাড়ীতে অবস্থিত তুসুকা গ্রুপের শ্রমিকরা। তাদের দাবিগুলো হলো, বিজিএমইএ কাঠামো অনুযায়ী বেতন দিতে হবে, শ্রমিক ছাঁটাই করা যাবে না, ঈদের ছুটিতে কোনো জেনারেল কাটানো যাবে না, বাৎসরিক পিকনিকের আয়োজন করতে হবে, স্বজন প্রীতি চলবে না, কারখানায় যোগদান অনুযায়ী ছুটির টাকা প্রদান করতে হবে ও যে পাওনা রয়েছে তা চলতি মাসে পরিশোধ করতে হবে। কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির সঙ্গে একাগ্রতা প্রকাশ করে কারখানা গেটে একটি নোটিশ সাঁটিয়ে দেয়। কারখানাটি বলছে, দাবি মেনে নেওয়ার পরও তারা আন্দোলন থেকে সরছে না।

Card image

সীমাবদ্ধতা মেনে দায়িত্ব পালনে বিচারকদের সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, বিচারকদের অন্যায়-অবিচার করার কোনো সুযোগ নেই। সুবিধার সঙ্গে দায়িত্ব পালনের কোনো সম্পর্ক নেই। সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করতে হবে। বিচার বিভাগেও সীমাবদ্ধতা আছে। তবে সীমাবদ্ধতা মেনে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে। আরো বলেন, কোটা আন্দোলনের সময় গ্রেফতার ১৭ বছর বয়সি শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের মামলার তদন্ত দ্রুত শেষ করতে অনুরোধ করা হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ না হলে আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই। এ মামলায় দুজনের ১৬৪ ধারায় জবানবন্দি আছে।‌ সেটি ৮ মাসেও কেন প্রত্যাহার হয়নি সেটা সংশ্লিষ্টরা বলতে পারবেন। তার ভাইকে কোনো আশ্বাস দেওয়া হয়নি। বিচার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়েছে।

Card image

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে শনিবার ফের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক এবং শিকাগোসহ প্রধান শহরগুলো বিক্ষোভ হয়। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেন নীতির বিরোধীরা বিক্ষোভে অংশ নেন। অনেকে ‘ফ্রি প্যালেস্টাইন বা ফিলিস্তিন মুক্ত’ বলে স্লোগান দেন। কাউকে কাউকে ইউক্রেনের পতাকা বহন করতে দেখা গেছে। তারা পুতিনের প্রতি আরও কঠোর হতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।

Card image

ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি। মোদিকে উদ্দেশ করে বলেন, ‘তিনি বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের পায়ের ধুলোরও যোগ্য নন।’’ ওয়াইসি বলেন, ‘এই আইন কার্যকর হওয়ার পর মাত্র এক মাসেই উত্তর প্রদেশে ৫০০টি ওয়াকফ সম্পত্তিকে সরকারি সম্পত্তি ঘোষণা করা হয়েছে। এটি শুধুমাত্র সূচনা।’ এক জনসভায় ওয়াইসি ঘোষণা দেন, এই আইন বাতিল করতে কৃষক আন্দোলনের পথ অনুসরণ করে দীর্ঘ লড়াই চালানো হবে। ওয়াইসি উল্লেখ করেন, ‘তিন তালাক, নাগরিকত্ব সংশোধনী আইন, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন-এর প্রসার এবং এবার ইউনিফর্ম সিভিল কোড — সবই মুসলিম সম্প্রদায়ের উপর অসাংবিধানিক ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে।’

Card image

ইসরাইলি জিম্মি এলকানা বোহবোটের তৃতীয় ভিডিও প্রকাশ করেছে হামাস। এতে তাকে একটি ‘মক’ টেলিফোন কলে নিজের পরিবারের উদ্দেশে কথা বলতে এবং সে ফিরে যাওয়ার স্বপ্ন দেখে বলতে শোনা গেছে। বোহবোট বলেছেন, ‘আমার জন্য সবকিছু করতে থাকো! আমার স্বাস্থ্য ভালো নেই। আমি ভয় পাচ্ছি যে মারা যাবো। তিনি বলেন, তিনি রাষ্ট্রের কাছে আবেদন করেছেন, সরকারের কাছে আবেদন করেছেন, সকলের কাছে আবেদন করেছেন। হামাস বলেছে, গাজায় যুদ্ধ বন্ধের বিনিময়ে তারা অবশিষ্ট বন্দিদের একবারে মুক্তি দিতে ইচ্ছুক।

Card image

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘দুঃখজনক বিষয় হচ্ছে, ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের উপর ‘সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতার’ অংশ হিসেবে বর্ণনা করেছে ভারত! আমরা এই ভিত্তিহীন দাবিকে প্রত্যাখ্যান করছি।’ তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুরা সরকারের সমর্থনে কোন বৈষম্যের শিকার হন না। বাংলাদেশ সরকার সকল নাগরিককে তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে অধিকার রক্ষা করে। তিনি বলেন, ‘ভুক্তভোগী পূর্বপরিচিত কয়েকজন ব্যক্তির সঙ্গে বাইরে গিয়েছিলেন। তার পরিবার কারো সঙ্গে বাইরে যাওয়া নিয়ে কোনো সন্দেহজনক বিষয় জানাননি। ময়নাতদন্ত রিপোর্টে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।' তিনি বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান।

Card image

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডা. মো. আবু জাফর বলেন, প্রাথমিকভাবে নীলফামারী জেলায় চীনা অর্থায়নে ১০০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। শিগগির এর কাজ শুরু হবে। তিনি বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে সীমিত জনবল ও সামগ্রী থাকা সত্ত্বেও চিকিৎসক-নার্স-কর্মচারীরা তাদের নিরলস প্রচেষ্টায় জনগণের সেবা করে আসছেন। রোগীদের প্রতি তাদের আরও যত্নবান হতে হবে। স্বাস্থ্য ক্যাডারে ৩৭ হাজার পদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু গ্রেড ওয়ান পদ রয়েছে একটি। এ ছাড়া সাত হাজার সুপার নিউমারি পদ সৃষ্টি করা হয়েছে। অতি দ্রুত সে পদগুলোয় নিয়োগ ও পদোন্নতি দেওয়া হবে। তা ছাড়া তিন হাজার চিকিৎসকদের ফাইল অনুমোদিত হয়েছে। দ্রুত তা বাস্তবায়ন করে সবার পদোন্নতি দেওয়া হবে।

Card image

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপি বলছে নির্বাচনের কাট অব টাইম চলতি বছরের ডিসেম্বর, সরকার বলছে পরের বছরের জুন, আর বিভিন্ন রাজনৈতিক দলের মত হচ্ছে, দৃশ্যমান সংস্কার ও বিচারের পরই নির্বাচন। এই তিন মতের মধ্যে আলাপ-আলোচনা ও সমঝোতাপূর্বক একটি গ্রহণযোগ্য ঐকমত্যে না পৌঁছালে যে অনিশ্চয়তা ও সংশয় তৈরি হবে, তা দেশের জন্য কোনোভাবেই কল্যাণ বয়ে আনবে না। সংস্কার, ফ্যাসিবাদীদের বিচার ও নির্বাচন সবকিছুতেই অনিশ্চয়তা সৃষ্টি হবে!

Card image

উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মিঠামইনে যে রাস্তা তৈরি করা হয়েছে, তাকে বলা হচ্ছে অল ওয়েদার সড়ক। এই রাস্তা তৈরির মাধ্যমে ইতোমধ্যেই সেই এলাকার নিদারুণ ক্ষতি হয়ে গেছে। এই রাস্তা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের বিচার হওয়া দরকার। উপদেষ্টা বলেন, হাওড়ে কৃষিতে আগে স্থানীয় জাতের ধান হতো। সেটাতে এতো কীটনাশক সারের ওপর নির্ভরশীল ছিল না। কিন্তু এখন ওখানে আধুনিক জাতের চাষ করা হচ্ছে। আধুনিক জাতের চাষ করা মানেই হলো সার, কীটনাশক দেওয়া। ওই ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে এসিআই কোম্পানি অল ইজ মেকানাইজড হারভেস্টার দিচ্ছে। ওটা চলা মানে হলো আমাদের মাছের একদম বারোটা বেজে যাবে। এছাড়া তিনি হাওরের ইজারা দিয়ে জেলেদের বঞ্চিত করা হচ্ছে! তিনি জৈব ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন।

Card image

ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশ দ্রুত বিমানের কার্গো অবকাঠামো বৃদ্ধি করছে। গুরুত্বপূর্ণ পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের নিরবিচ্ছিন্ন রপ্তানি নিশ্চিত করতে সক্ষমতা বৃদ্ধি, জনবল নিয়োগ ও পরিবহণ খরচ কমানোর জন্য জরুরি পদক্ষেপ নিচ্ছে সরকার। বেবিচক চেয়ারম্যান বলেছেন, আমরা বিমানের কার্গোকে আরও সাশ্রয়ী করার জন্য বর্তমান বেসামরিক বিমান চলাচল ও গ্রাউন্ড-হ্যান্ডলিং শুল্ক সংশোধন করতে একসঙ্গে কাজ করছি। বাহ্যিক বাধাবিঘ্নের পরেও যেন বিমানে পণ্য পরিবহণ কার্যক্রম অব্যাহত থাকে, সেজন্য আমাদের সর্বোচ্চ পর্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা খুব শিগগিরই হ্রাসকৃত হ্যান্ডলিং চার্জ ঘোষণার আশা করছি। জনবল নিয়োগ ইতোমধ্যে দেওয়া হয়েছে!

Card image

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ শুধু যে গণহত্যা চালিয়েছে তা নয়, তারা এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রতিবেশি রাষ্ট্রের কাছে বর্গা দিয়েছিল। আমরা আমাদের ভাগ্যকে আর কারো হাতে দিয়ে নিজেদের বর্গা দিতে চাই না। অনতিবিলম্বে আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে অথবা গণভোটের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। শরীফ ওসমান হাদি বলেন, ইতিহাস আমাদের একটা সুযোগ দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দিল্লির স্বার্থ বাস্তবায়ন করে গিয়েছে। যখনই কেউ প্রতিবাদ করেছে, তাকে গুম কিংবা আয়নাঘরে বন্দি রাখা হয়েছে। আমার ভাইদের তুলে নিয়ে জঙ্গি তকমা দিয়েছে। এরপরে জুলাইয়ে অধিকার নিয়ে কথা বলতে গেলে দেশব্যাপী গণহত্যা চালিয়েছে।

Card image

খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে আদিবাসী শিক্ষার্থী ব্যানারে একদল শিক্ষার্থী। অপহৃতরা হলেন, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা ও প্রাণীবিদ্যা বিভাগের লংঙি ম্রো। তারা সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অপহরণের ৮৫ ঘণ্টা পার হলেও এখনো তাদের উদ্ধারে খবর পাওয়া যায়নি। জাল্লাং এনরিকো কুবি বলেন, এ ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জড়িত। অপহরণের পর চবি প্রশাসন, খাগড়াছড়ি জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী অবগত হলেও তাদের দৃশ্যমান কোনো কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না।

Card image

জুলাই মঞ্চের শহিদি মার্চে সংহতি জানিয়ে গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে এ যাত্রাবাড়ী এলাকার মানুষের যে ভূমিকা ছিল তা অনস্বীকার্য। এই এলাকায় আওয়ামী প্রশাসন সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালিয়েছে। এ হত্যা জড়িতরা অনেকে আটক হয়নি। তিনি বলেন, সরকারের নমনীয়তা এবং সরকারের ভেতর থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে! আবু হানিফ বলেন, সরকার বার বার সংস্কারের কথা বলছে। তারা গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে কিসের সংস্কার করছে এটা জনগণের প্রশ্ন। এ সরকারের প্রথম এবং প্রধান কাজ হলো গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আর এটাই হবে বড় সংস্কার। জুলাই মঞ্চের নেতারা লীগের নিবন্ধন বাতিল ও বিচারের দাবি জানিয়েছেন।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।