Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

সকাল থেকে কাশ্মীর নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি চলছে দুদেশের। এতে অন্তত সাত জন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। ভারতের কয়েকটি পত্রিকা অবশ্য ১০ জন বলে দাবি করছে। পিটিআই জানিয়েছে, দুজন শিশু ও একজন মহিলাসহ অন্তত ৭ জন নিহত হয়েছে। একই হামলায় ৩৮ জন মারাত্মকভাবে আহত হয়েছে। উত্তপ্ত পরিস্থিতির জেরে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভারতের সেনাবাহিনী বলেছে, কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এরমাঝে জিও নিউজ, আল জাজিরাসহ অনেক গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের অভিযানে ভারতীয় সামরিক পোস্ট চোরা কমপ্লেক্স সাদা পতাকা উত্তোলন করেছে।

Card image

ভারতের ছয়টি স্থানে চালানো বিমান হামলায় অন্তত ৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের আইএসপিআর-এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, গত রাতের অকারণ ও কাপুরুষোচিত আগ্রাসনে ভারত ছয়টি স্থানে মোট ২৪টি হামলা চালিয়েছে। এতে ৮ নিরীহ নাগরিক শহিদ হয়েছেন। শুধুমাত্র আহমদপুর ইস্ট এলাকায় পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন কন্যাশিশুও রয়েছে। মুজাফফরাবাদে বিলাল মসজিদে হামলায় এক শিশু আহত হয়েছে এবং মসজিদের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোটলির আব্বাস মসজিদেও হামলা হয়েছে। মুরিদকেতে আরেকটি মসজিদে হামলায় এক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হন। এমনকি ভারত ঔষধ বিতরণ কেন্দ্রেও হামলা করেছে।

Card image

ভারতের সামরিক অভিযানের পর পাকিস্তান পালটা হামলা শুরু করেছে। এর মধ্যেই উত্তর ভারতের একাধিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত সব বিমান চলাচল বাতিল করা হয়েছে। এই বিমানবন্দরগুলোতে যে ফ্লাইটগুলো নামার কথা ছিল, সেগুলোও বাতিল করা হয়েছে।’ পালটা হামলায় ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) পাঁচটি যুদ্ধ বিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে পাকিস্তান।

Card image

পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় বিমান হামলার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সীমান্তে গোলাবর্ষণ করছে পাকিস্তানী ও ভারতীয় সেনারা। শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই বিস্ফোরণের শব্দটি কিসের ছিল সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে সিএনএন। পাকিস্তান শাসিত কাশ্মীরের নীলুম উপত্যকার জাওয়াদ আহমেদ পারস গার্ডিয়ানকে বলেন, সীমান্ত পেরিয়ে কোনো বিরতি ছাড়াই গোলাবর্ষণ চলছে। উভয় দিক থেকে চেকপয়েন্টে মর্টার শেল ছোড়া হচ্ছে।

Card image

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন জাহাজ চলাচলের পথে বাধা দেওয়া বন্ধ করতে সম্মত হয়েছে ইরান-সমর্থিত হুথি'রা। তারা অন্তত আমাদের জানিয়েছে যে, আর যুদ্ধ করতে চায় না। তারা আত্মসমর্পণ করেছে। আমরা এই সিদ্ধান্তকে সম্মান করব এবং আমরা বোমা হামলা বন্ধ করব। এর আগে রোববার ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। এর পাল্টা জবাবে সোমবার ইয়েমেনের হোদেইদা বন্দরে অর্ধশত বিমান হামলা চালায় ইসরায়েল।

Card image

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে জামিল আহমেদের পদত্যাগের পর থেকে গত দুই মাসে একাডেমির পরিষদের কোনো সভা হয়নি। ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন। শিল্পকলার কার্যক্রম চলে এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিদ্ধান্তেই। সদস্য আজাদ আবুল কালাম বলেন, ‘সৈয়দ জামিল আহমেদ মহাপরিচালক থাকার সময় যে পরিষদ সভা হয়েছিল, সেখানে আমরা সারা দেশে কাজের ব্যাপারে বেশ কিছু পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলাম। সেগুলো তো এখন থেমে আছে।’ এছাড়া তিনি মাস পর পর পরিষদ সভা বাধ্যতামূলক হওয়ার পরও গণঅভ্যুত্থানের পর একবার হয়েছে। লীগের শেষ এক বছরে একবারও হয়নি!

Card image

ইয়েমেনে দ্বিতীয় দফায় হামলা চালাল ইসরাইল। এতে লন্ডভন্ড হয়ে গেছে ইয়েমেনের সানা বিমানবন্দর। হুথি জানিয়েছে, এ হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৮ জন। হামলার পর সানা শহরের আকাশে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায় এবং বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিমানবন্দর ছাড়াও সানা ও হুদায়দাহ শহরের তিনটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরাইল। যার ফলে শহর দুটিতে বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। এর আগে রোববার হুথি বিদ্রোহীদের একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ ঘটায়। এতে একটি বড় গর্ত সৃষ্টি হয় এবং ছয়জন আহত হয়।

Card image

ভারত-পাকিস্তান যুদ্ধ উত্তেজনার টানা ১৩ দিন পর ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বললেন, জম্মু-কাশ্মীরে হামলার খবর আগেই জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘তিন দিন আগেই গোয়েন্দারা প্রধানমন্ত্রীকে হামলার খবর দিয়েছিলেন। সেই মতো নিজের সফরও বাতিল করেছিলেন তিনি। কিন্তু হামলা রুখতে কোনো পদক্ষেপ নেয়নি কেন্দ্র।’ এদিকে ১৯৭১ সালের পর আবারও ভারতজুড়ে শুরু হলো এক বিশাল যুদ্ধের মহড়া। রাজ্যে রাজ্যে, শহর থেকে গ্রামে আজ থেকে একযোগে চলবে এ মহড়া। শেষ হবে ৯ মে। এতে অংশ নেবে চার লাখেরও বেশি সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক।

Card image

কাশ্মীর হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। মঙ্গলবার এ নিয়ে নরেন্দ্র মোদি বলেন, পাকিস্তানে পানি সরবরাহ করার সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিলের সিদ্ধান্তে পরিবর্তন আসবে না। ভারতের পানি ভারতের স্বার্থেই ব্যবহার করা হবে। আরও বলেন, ‘আজকাল গণমাধ্যমে পানি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে...এমনকি এর আগে ভারতের অধিকারে ছিল এমন পানিও দেশের বাইরে প্রবাহিত হয়েছে। এখন কেবল ভারতের উপকারের জন্যই ভারতের পানি প্রবাহিত হবে। এই পানি ভারতের সুবিধার জন্য সংরক্ষণ এবং ভারতের উন্নতির জন্য ব্যবহার করা হবে।’

Card image

ভারতের মিসাইল হামলার জবাবে মধ্যরাতে পাল্টা হামলা চালিয়ে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে পাকিস্তান। তারা একাধিক ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে বলে জানা গিয়েছে। ভারত “অপারেশন সিন্দুর” চালিয়ে পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলা চালানোর পর পাকিস্থান এই হামলা করলো। উভয় পক্ষই বেসামরিক হতাহতের কথা জানিয়েছে। পাকিস্তান ভারতকে কাপুরুষোচিত আচরণে অভিযুক্ত করেছে। এই উত্তেজনা শুরু হয় ২২ এপ্রিল কাশ্মীরে ২৬ পর্যটক নিহত হওয়ার পর থেকে।

Card image

চান্দনা চৌরাস্তা এলাকায় রোববার জ্যামে আটকে থাকা গাড়িবহরে হামলার শিকার হন এনসিপি মুখ্য ষ্সংগঠক হাসনাত আবদুল্লাহ। ওসি জানান, বাসন থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করে। সন্ধ্যায় তাদের গাজীপুর আদালতে হাজির করা হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গ্রেফতারকৃতরা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে ওই ঘটনায় ৪৩ জনকে গ্রেফতার করা হয়।

Card image

মঙ্গলবার দিনের শুরুতে রিজার্ভ ছিল ২২ দশমিক ০৬ বিলিয়ন ডলার, দিন শেষে তা কমে দাঁড়ায় ২০ দশমিক ১৮ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংক জানায়, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ ও এপ্রিল মাসের আমদানি বিল বাবদ ১ দশমিক ৮৮৩ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। এই বিল পরিশোধের পরও দেশের প্রকৃত রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে মোট বা গ্রস রিজার্ভ ২৫ বিলিয়নের বেশি। উল্লেখ্য, দেশের ইতিহাসে ২০২২ সালের আগস্টে রিজার্ভ উঠেছিল সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে। এরপর আওয়ামী সরকারের সহায়তায় অর্থ পাচার হয়। ফলে গত জুলাই শেষে তা ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে নেমেছিল। এমনিতেও অর্থনৈতিকসহ নানান তথ্য প্রভাবিত করার অভিযোগও ছিল তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে।

Card image

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস ভারত ও পাকিস্তানকে দীর্ঘমেয়াদি শান্তি ও দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বজায় রেখে দায়িত্বশীল সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমরা উভয় দেশের সরকারের সঙ্গে বিভিন্ন স্তরে যোগাযোগ বজায় রেখেছি।” প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের এপ্রিলের হামলার পর ভারতের প্রতি সহানুভূতি ছিল। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই পরমাণু শক্তিধর দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন এবং উত্তেজনা প্রশমনের পরামর্শ দেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প ভারতের হামলাকে লজ্জাজনক বলেছেন। Source: Aljazeera

Card image

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ভারতের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে চালানো সামরিক অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মুখপাত্র স্টিফেন ডুজাররিক জানান, মহাসচিব ভারত ও পাকিস্তান উভয় দেশের প্রতি সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন, কারণ বিশ্ব এই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে কোনো সামরিক সংঘাত সহ্য করতে পারবে না। Source: Aljazeera

Card image

পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘মানুষ অতীতের ওপর ভিত্তি করে জানত যে কিছু ঘটতে চলেছে। কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।’ এর আগে বুধবার প্রথম প্রহরে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত, এতে দুইজন বেসামরিক নাগরিক নিহত হন এবং ডজনখানেক আহত হয়েছেন। এর প্রতিশোধ হিসেবে ভারতের দুইটি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।