Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ক্যাশিয়ার ও গণঅভ্যুত্থান কেন্দ্রিক মামলার আসামি আজিম সরকার ওরফে আজিম সিকদারকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। আজিম সিকদারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে দুটি মামলা রয়েছে। মামলায় তিনি এজাহার নামীয় আসামি। তিনি মির্জাপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেনের ছোট ভাই। তিনি এলাকায় জাহাঙ্গীর আলমের ক্যাশিয়ার হিসেবে সব কাজ করতেন এবং বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতেন।

Card image

মমতাজ বেগমের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে অধস্তন আদালতে গণমাধ্যমে কাজ করা সাংবাদিকদের ওপর চড়াও হয়ে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বিএনপিপন্থি কয়েকজন আইনজীবী সাংবাদিকদের হুমকি দেন। আইনজীবী মাহবুব আলম, আক্তার হোসেন সাংবাদিকদের এজলাস কক্ষ থেকে বের করে দেওয়ার জন্য বলেন। এনিয়ে কিছু কথা কাটাকাটি হয় দুই পক্ষের। ব্রিফ করার জন্য ক্যামেরার সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে ধস্তাধ্বস্তি শুরু হয়। সুশৃঙ্খলভাবে দাঁড়ানোর আহ্বান জানালে সাংবাদিকদের ওপর চড়াও হন মাহবুব আলম, আক্তার হোসেন। উল্লেখ্য, শুনানির সময় পিপি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের সময় হাসিনার মন খারাপ হলে মমতা গান গেয়ে শুনাতেন।

Card image

বিএনপি নেতা হাফিজ উদ্দিন বলেন, করিডর সম্পর্কে রাজনৈতিক দলগুলোসহ জনগণ অজ্ঞাত। করিডরের কারণে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে। তিনি বলেন, আমরা গণতান্ত্রিক পরিবেশে অভ্যস্ত। গণতন্ত্রের জন্যই তো আমরা ১৬ বছর সংগ্রামের পর ওই মাফিয়া সরকারকে বিদায় করেছি। এখনো কেন আমরা অন্ধকারে থাকব? আরো বলেন, আমাদের দল এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে বারবার বলা হয়েছে, একটা নির্বাচন দেন। যাতে আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনে আমরা বাংলাদেশের মানুষের দাবিগুলো তুলে ধরতে পারি। কিন্তু এখন পর্যন্ত তাদের কাছ থেকে আমরা যে বলিষ্ঠ ভূমিকা আশা করি, ততটা পাইনি। রুহুল কবির রিজভী বলেন,। ফারাক্কা বাঁধ চালু করার বিষয় শেখ মুজিবকে জানানো হয়েছিল যে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। তখন শেখ মুজিব অনুমতি দিলেন। সর্বনাশ সেদিনই হয়ে গেছে।

Card image

ইসলামী আন্দোলনের নেতা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন দেখেছি। নতুনভাবে আর আমাদের দেখাবার কিছু নেই। তিনি বলেন, এখন শুধু একটাই নীতি-আদর্শ রয়েছে, যেই নীতি-আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি-সেই নীতি-আদর্শের নাম ইসলাম। প্রতিটা মুসলমানকে ইসলামী নীতি ও আদর্শের সঙ্গে জড়িয়ে থাকতে হবে। আরও বলেন, খুনি, জালেম ও অর্থ পাচারকারীদের নিষিদ্ধ করার বিষয়ে টালবাহানা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। এর জন্য যারা কৌশল করছেন, এই কৌশলী রাজনীতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না। উল্লেখ্য, ইসলামী আন্দোলন পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি সমাবেশ করেছে।

Card image

মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য নামে ঢাবির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। প্রাধ্যক্ষ্য মাহফুজুল হক সুপণ বলেন, ছুরির আঘাতে রক্তাক্ত করা হয়েছে তাকে। এতে তার মৃত্যু ঘটেছে। আমরা এখন ঢাকা মেডিকেলে রয়েছি। সাম্য শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের শিক্ষার্থী ছিলেন। তিনি সিরাজগঞ্জের বাসিন্দা ফখরুল আলমের ছেলে। সাম্য স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকও ছিলেন। রাতে মোটরসাইকেল চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এ সময় অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

Card image

বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১৭ বছর তাদের কাউকে রাস্তায় দেখা যায়নি। শেখ হাসিনা পালানোর পরবর্তী বাংলাদেশ কেমন হবে, সেই সংস্কারের কথা মাথায় রেখেই বিএনপি ৩১ দফা দিয়েছিল। খালেদা জিয়া ভিশন-২০৩০ দিয়েছেন। আমির খসরু বলেন, গণতান্ত্রিক ধারা ফেরাতে যে কাজগুলো শুরু হওয়া প্রয়োজন, সেগুলোর কিছুই হচ্ছে না। গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশের স্বাস্থ্য খাতে মৌলিক কাজগুলো করে গেছেন। ফ্যাসিস্ট হাসিনার পতনের পেছনে জাফরুল্লাহ চৌধুরীর অবদান অনস্বীকার্য। অথচ তাকে কেউ স্মরণ করছে না। এই নেতা বলেন, একটি অনির্বাচিত সরকার মানবিক করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এখানে কোনো রাজনৈতিক দলের মতামত নেই, মানুষের মতামত নেই।

Card image

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্নীতির অভিযোগে এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। ব্যক্তিরা হলেন-এস আলম গ্রুপের চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব আকিজ উদ্দিন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোজাম্মেল হক, ব্যবসায়ী নজরুল ইসলাম, আলনার আলী, বেদার উল ইসলাম, জসিম উদ্দিন, রোখসানা খাতুন, রবিয়া খাতুন, নাছির উদ্দিন, মুহাম্মদ সাইফু উদ্দিন, গোলামুর রহমান, এসএম জামাল উদ্দিন, হাসমত আরা বেগম ও মুহাম্মদ সাইফু উদ্দিন।

Card image

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের অবস্থান কর্মসূচিল ফলে অচল হয়ে পড়েছে জনপ্রশাসন সচিব ও এপিডি অনুবিভাগের কার্যক্রম। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অফিসও করেননি। তাদের দাবি, স্বৈরাচার ও স্বেচ্ছাচার শেখ হাসিনা বিদায় হলেও প্রশাসনে বহাল আছে তার দোসররা। সেই সঙ্গে যোগ হয়েছে কিছু সুবিধাভোগী মতলববাজ কর্মকর্তা। তারা প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সরকার ও দেশের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করছে। ফ্যাসিবাদের সুবিধাভোগী ও লুটেরা ওইসব কর্মকর্তাকে চাকরিচ্যুত করতে হবে। জনপ্রশাসন সচিবসহ চুক্তিভিত্তিক কর্মে নিয়োজিত সবার চুক্তি বাতিল করতে হবে। তারা বলেন, সচিব মো. নাজমুল আহসান, সচিব ড. মো. ইমদাদ উল্লাহ মিয়ান, সচিব জায়েদা পারভীন, সচিব মো. মফিদুল ইসলাম এবং সচিব মো. তোফাজ্জল হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

Card image

‘আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫’এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম বলেন, রাইফেলের মতো যেসব অস্ত্রের গুলিতে মানুষ মারা যেতে পারে সেগুলো ব্যবহারে পুলিশকে নিরুৎসাহিত করা হয়েছে। আরও বলেন, আমার কাছে বড়জোড় শর্ট গান থাকবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা সবার তাই না। যেখানে ঝুঁকি থাকে বা রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকে বা ওইসব বিদ্রোহী থাকেন, ওইসব জায়গায় অবশ্য এগুলো মানা খুব কঠিন হয়। নরমালি আমাদের ল’ ইন অর্ডার মানতে গিয়ে যেনো ‘ননলিথাল ওয়েপন’ থাকে। আসলে সেটাই সারা বিশ্বে গ্রহণযোগ্য।

Card image

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে মানবিক। তবেই শিক্ষার ভিত সুসংহত হবে, পরবর্তীতে শিক্ষার্থী মানবসম্পদে পরিণত হবে। পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের কো-কারিকুলামে অভ্যস্ত করতে হবে এবং নৈতিকতার শিক্ষা প্রদান করতে হবে, তাদের মধ্যে দলগত প্রচেষ্টার ধারণা সুসংহত করতে হবে। তবেই শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটবে, দক্ষ মানবসম্পদে পরিণত হবে। তিনি বলেন, বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সম্পর্ক মানবিক হলে সারাজীবন শিক্ষার্থী ওই সম্পর্ককে ধারণ করবে।

Card image

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, চট্টগ্রামের ভয়াবহ জলাবদ্ধতার জন্য আগে যারা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন তারাই দায়ী। খালে-নালায় ময়লা-অবর্জনা যারা ফেলছে তাদের জরিমানার আওতায় আনার কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, আমার ছাত্রাবস্থায় এ ধরনের জলাবদ্ধতা চট্টগ্রাম নগরীতে ছিল না। খাল-নালা দখল করে বাড়ি নির্মাণ, মার্কেট নির্মাণ করা হয়েছে। জলাবদ্ধতা প্রকল্পের আওতায় সেসব খাল ও নালা উদ্ধারের কাজ চলছে। উপদেষ্টা বলেন, খননের পর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, খাল পরিষ্কারের পর আবারও ময়লা ফেলা হচ্ছে। সেটা করলে খাল পরিষ্কার করে লাভ নেই। আমরা ১০ হাজারের মতো ডাস্টবিন দিয়েছি। এখন থেকে সেগুলোতে ময়লা ফেলবেন।

Card image

ইসরাইলের বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ‘অতি শীঘ্রই’ গাজা উপত্যকায় পূর্ণ শক্তি নিয়ে সামরিক অভিযান চালানো হবে। নেতানিয়াহু বলেন, ‘আমরা অপারেশন সম্পূর্ণ করতে যাচ্ছি। এর অর্থ হলো হামাসকে পরাজিত করা, ধ্বংস করা। আরও বলেন, এ যুদ্ধ থেমে যাবে—এমন কোনো পরিস্থিতি হবে না। অস্থায়ীভাবে যুদ্ধবিরতি হতে পারে, কিন্তু আমরা শেষ পর্যন্ত যাব। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, আসন্ন অভিযানটির অংশ হিসেবে গাজার ‘অধিকাংশ’ বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Card image

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্ণকালীন ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত ড. মোহাম্মদ তৌফিক আলমকে অন্তর্বর্তী ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

Card image

প্যারাগুয়েতে ১৫ মে ফিফার ৭৫তম কংগ্রেসে বাংলাদেশ থেকে যোগ দেওয়ার কথা বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সাধারণ সম্পাদক ইমরান হোসেন এবং নির্বাহী সদস্য মাহফুজা আক্তারের। সোমবার ভোররাত ৪টায় প্যারাগুয়ের ফ্লাইট ছিল তাদের। দুইজন ফ্লাইট ধরলেও মাহফুজা আক্তার বিমানবন্দর থেকে ফিরে এসেছেন। জানা গেছে, বিদায়ি ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে মাহফুজাকে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অঙ্গ সংগঠক যুব মহিলা লিগের সম্পাদক ছিলেন মহিলা ফুটবলের এই চেয়ারম্যান।

Card image

মালয়েশিয়ায় প্রবাসীদের সমস্যা ও দুর্নীতির অভিযোগ শুনতে উপদেষ্টা ড. আসিফ নজরুল ১৩ মে মালয়েশিয়া সফরে যাচ্ছেন। ১৪ মে তিনি বাংলাদেশ হাইকমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত একটি গণশুনানিতে যোগ দিবেন। গণশুনানিতে পাসপোর্ট আবেদন ও বিতরণে দুর্নীতি, বিদেশি আউটসোর্সিং কোম্পানি ‘ই-স্কেল’ বাতিল, সরকারি ব্যবস্থাপনায় পাসপোর্ট সেবা নিশ্চিত, দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের বিষয় উঠে আসতে পারে। ১৫ মে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সাথে বৈঠক করবেন ড. আসিফ নজরুল। হাইকমিশনের কিছু সুবিধা বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেছেন, হাইকমিশনার শামীম আহসান এবং ডেপুটি হাইকমিশনার খুরশেদ আলম খাস্তগীরসহ কিছু অসাধু কর্মকর্তা প্রবাসীদের জিম্মি করে দুর্নীতি করে যাচ্ছেন।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।