Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

গত ১৮ মে ছাত্রদলের কয়েকজন কর্মী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রাকিবুল ইসলামের মোবাইল ফোন চেক করে এবং হুমকি দেয়। এরপর রাতে ২৩-২৪ সেশনের ছাত্র পরিচয়ধারী ৮-১০ জন রাকিবুলের কক্ষে প্রবেশ করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটি নির্জন স্থানে আটকে রাখে এবং লাগাতার শারীরিক নির্যাতন চালায়। বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করা হয় এবং তা ভাইরালের হুমকি দেয়া হয়। এদিকে কক্সবাজারেও ছাত্রদল পলিটেকনিক শিক্ষার্থীদের বহিরাগতদের নিয়ে হামলা চালায়। এই দুই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির।

Card image

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন‍্য কোর্টরুম ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। বিচারিক ট্রায়ালের যেকোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে বা সামাজিক মাধ‍্যমে তা প্রচার হতে পারবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এদিকে সুপ্রিম কোর্টে দায়ের করা জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচার করার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

Card image

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, ভারত সভ্য দেশ হলে আরেকটি সভ্য দেশের ভিসা বন্ধ করত না, বাংলাদেশের ট্রানজিট বন্ধ করত না। সীমান্তে নির্বিচারে বাংলাদেশিদের হত্যা করত না। তিস্তা নদীর পানি বন্ধ করত না। তিনি বলেন, ভারত ও আওয়ামী লীগের মতো এখনো প্রতিহিংসার রাজনীতি চলছে। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরও মেয়র হতে দেওয়া হয়নি ইশরাককে। কোর্ট রায় দেওয়ার পরও তাকে শপথ করানো হচ্ছে না। আরো বলেন, দেশ যেদিকে যাচ্ছে সন্দেহ-অবিশ্বাস বাড়ছে। এ সরকারের প্রতি জনগণের সমর্থন, আশা ও বিশ্বাস ছিল, সেই সমর্থন আশা ও বিশ্বাস আস্তে আস্তে টুটে যাচ্ছে। আমরা ড. ইউনূসের মধ্য দিয়ে একটা ভালো নির্বাচনের প্রত্যাশা করি। যদি ড. ইউনূস ফেল করেন তাহলে সুপ্রিম কোর্টকে অনুরোধ করব গণতন্ত্রের ভিত্তি ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য।

Card image

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আমাকে আক্রমণ করে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে। যেই জটিলতাগুলো রয়েছে সে বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছি। যেহেতু তারা বিশেষজ্ঞ তাদের মতামতের ভিত্তিতে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো। তিনি বলেন, ইশরাকের মেয়র হওয়া না হওয়ার সিদ্ধান্ত আমি একা নিচ্ছি না। এখানে সরকার কাজ করছে। আর সরকার যখন কাজ করে তখন ব্যক্তি হিসেবে করে না।

Card image

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’। আহত রাকিবুল হাসানের শরীরের খোঁজ নেন। রাকিবুলের মায়ের সঙ্গেও কথা বলেন তারা। তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয় এবং যে কোনো প্রয়োজনে রাকিবুল হাসানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী!

Card image

গাজায় গণহত্যার কারণে যুক্তরাজ্যের সবচেয়ে বড় সুপারমার্কেট ব্র্যান্ড কো-অপ শিগগিরই দখলদার ইসরাইলের সব ধরনের পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বাস্তবায়ন হলে এটি হবে যুক্তরাজ্যে প্রথম কোনো খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান যারা ইসরাইলে সব পণ্য বয়কট করছে। প্রতিষ্ঠানটির ৭৩ শতাংশ কর্মী এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। এতে বোর্ডকে ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার মাধ্যমে ‘নৈতিক সাহস ও নেতৃত্ব’ প্রদর্শনের আহ্বান জানানো হয়। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানান, আমার নিয়মিতই আমাদের নীতিমালাগুলো পর্যালোচনা করি। যাতে আমাদের সদস্যদের মূল্যবোধ, নীতিমালা এবং দৃষ্টিভঙ্গির সঠিক প্রতিফলন ঘটে।

Card image

টঙ্গীর সাতাইশ এলাকায় ‘বেইস ফ্যাশনস লিমিটেড’ নামের একটি পোশাক কারখানা আচমকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে গাজীপুরা-সাতাইশ সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা। পরে সড়ক থেকে সরিয়ে দিলে বর্তমানে কারখানাটির সামনে অবস্থান করছেন শ্রমিকরা। পুলিশ জানায়, কারখানায় প্রায় ৮০০ শ্রমিক কাজ করেন। গত ১৮ মে কারখানা কর্তৃপক্ষ এক শ্রমিককে ছাঁটাই করেন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত হয় শ্রমিকরা। এবং সোমবার কর্মবিরতি পালন করেন তারা। পরে কারখানা কর্তৃপক্ষ ওইদিন রাতে কারখানা ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়।

Card image

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আগামী ২০২৫-২৬ নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কিছুটা সময় লাগবে। মহার্ঘ ভাতা দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, কত শতাংশ মহার্ঘভাতা দেওয়া হবে পরে জানানো হবে।

Card image

বিএনপি নেতা ইশরাক হোসেন লিখেছেন, ‌‘আমি আন্দোলনরত জনগণ ও ভোটারদের অনুরোধ জানাচ্ছি, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বাদে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, আমরা তাদের অসম্মান থেকে বিরত থাকি। আমরা সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্যের মধ্য দিয়ে সতর্ক করি, ভুল ধরিয়ে দিই; কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে।’ তিনি লেখেন, ‘আর পেছনের দিকে দেশটাকে নিতে চাই না। অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করব, দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দেব, নির্বাচনি স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেব। বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলনও করব। কিন্তু ভাষা ও ব্যবহারের যাতে শত্রুও সমালোচনা করতে না পারে।’

Card image

সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলকে গ্রেফতার করা হয়েছে। ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান বলেছেন, তিনি ইডেন কলেজের এক শিক্ষার্থীকে সাত মাস একটি বাসায় আটক রেখে ধর্ষণ ও নির্যাতন করছিলেন। সোমবার দিবাগত রাতে‘৯৯৯’ নম্বরে কলে পেয়ে বাসাটি থেকে নারীকে উদ্ধার করা হয়। পরে নোবেলকেও গ্রেফতার করা হয়। ওসি মাহমুদুর রহমান বলেন, গত নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নেন নোবেল। তাকে বিয়ের প্রলোভন দেখান। পরে সাত মাস ডেমরার একটি বাসায় তাকে আটকে রাখেন তিনি। এই সময়ে তিনি ছাত্রীকে নির্যাতন ও ধর্ষণ করেন। এসব ঘটনা নিজের মুঠোফোনে ধারণ করেন। এই ভিডিও দিয়ে ছাত্রীকে তিনি ‘ব্ল্যাকমেল’ করছিলেন।

Card image

বাউফলের বিদ্যালয়ে জেলা দুদক ও বাউফল দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির আয়োজনে স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ছিল সোমবার। দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতির পদে রয়েছেন সাংবাদিক ইমরান। ইউএনওকে আমন্ত্রণ জানাতে কয়েক দফা ইউএনওর কার্যালয়ে যান এ সাংবাদিক। তবে তাকে পাননি তিনি। এমনকি ফোনেও না। পরে প্রধান শিক্ষক ইউএনওকে আমন্ত্রণ জানালে তিনি অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত হন। চিঠির মাধ্যমে কেন আমন্ত্রণ দেওয়া হয়নি সেই কৈফিয়ত চান ইমরানের কাছে। আয়োজকদের জেলে ভরে শাস্তির হুমকি দেন। ইউএনও বলেন, উপজেলা কমপ্লেক্সে কে গেছে। কমপ্লেক্সে তো কাউয়া-বক থাকে। আপনি আমার বাংলোতে গেলেন না কেন। আমার বাংলোও একটা অফিস।’ ইউএনও বলেন, ‘আমি প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে শাস্তি দিতে পারি।’ তখন ইমরান বলেন, ‘ক্ষমতা আছে, আপনি দেন শাস্তি।’ এ সময় ইউএনও নিজের পিয়নকে দিয়ে খবরপত্রের সাংবাদিক এইচ বাবলুকে ভয়ভীতি দেখান।

Card image

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স অনেক কম। হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন। এজন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে। রিজভী বলেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না। চট্টগ্রামে ডা. শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কী দোষ করল? অর্থাৎ সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না। আরও বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনও বিচারের মুখোমুখি করা হয়নি। কাজের চাইতে অকাজ বেশি করছে সরকার। রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন আবাসনের দাবিতে যমুনার সামনে যান, তখন তাদের অসম্মান করা হয়, পুলিশকে লেলিয়ে দেওয়া হয়। অথচ শেখ হাসিনাও পুলিশ দিয়ে নির্যাতন করতেন।

Card image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন লাগে। তাৎক্ষণিণ পাইলট বিমানটি জরুরি অবতরণ করাতে প্রাণে বেঁচে যান ২৯১ আরোহী। বিমানটি অবতরণের পর বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম ইঞ্জিন পরীক্ষা করে। এ সময় তারা ইঞ্জিনের ভেতর থেকে একটি পাখি মৃত অবস্থায় উদ্ধার করে। এসএম রাগীব সামাদ এ বিষয়ে বলেন, উড্ডয়নের পরপরই পাইলট একটি ইঞ্জিনে কিছুটা স্পার্ক দেখতে পান। ধারণা করা হচ্ছে, বার্ড হিটের ঘটনা ঘটতে পারে।

Card image

সচিবালয়ে থাকা আওয়ামী লীগের দোসর আমলাদের তালিকা প্রকাশ করেছে ‘জুলাই ঐক্য’। সচিবালয়ে কর্মরত ৪৪ জন আমলার তালিকা এবং প্রশাসনের ৫০ জনের মতো কর্মকর্তার তালিকা প্রকাশ করে তারা। মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, পরবর্তী পদক্ষেপ কালচারাল ফ্যাসিস্ট, শিক্ষাঙ্গণ, চিকিৎসাঙ্গন, আইনাঙ্গন এবং গণমাধ্যমসহ বিভিন্ন সেক্টরে থাকা স্বৈরাচারের দোসরদের তালিকা প্রকাশ করা হবে। এছাড়া আগামী ৩১ মে এর মধ্যে তালিকার সকল আওয়ামী দোসরদের বাধ্যতামূলক অবসর, সম্পত্তি বাজেয়াপ্ত, সেনাবাহিনীতে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকাসহ বিচার সংক্রান্ত আট দফা দাবি জানানো হয়।

Card image

ভাটারা থানার গণঅভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। এর আগে রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।