Web Analytics
logo
নোটিশঃ একনজরের সবগুলো মডিউল এখনো একটিভেট না হওয়াতে শুধুমাত্র নিউজগুলো দেখাচ্ছে ফিডে। সবগুলো মডিউল একটিভ করার পর পুরো প্লাটফর্মের সকল একটিভিটিস/আপডেট এখানে ফিড হিসেবে দেখাবে। আমরা আসছি, অনেক কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন!

স্থলবন্দর দিয়ে তৈরি পোশাকসহ কয়েকটি পণ্য ভারতের আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়টি দুুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে সমাধান চায় বাংলাদেশ। এ ব্যাপারে ভারত সরকারের কাছে একটি চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘ভারতের পদক্ষেপের বিরুদ্ধে পালটা কোনো পদক্ষেপ নেওয়া হবে না। আমরা ভারতকে বলব, আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন, আসুন সুরাহার পথ বের করি।’ আরও বলেন, ‘আজ আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বসেছি, তাদের মতামত নেওয়া হয়েছে। পরিস্থিতির আর যাতে অবনতি না হয়, সেজন্য প্রচেষ্টা থাকবে। ব্যবসায়ীরা তাদের মত দিয়েছেন। সেটি আমাদের নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করব। আমরা কোনো ধরনের রিটেলিয়েট কর্মসূচি নেব না, তারা এটা করেছে। আমরা তাদের সঙ্গে এনগেইজ হব।’

Card image

২০২৪ সালে শেনজেন ভিসার জন্য আবেদনকারী নাগরিকদের মধ্যে সর্বোচ্চ ভিসা প্রত্যাখ্যানের শিকার হয়েছেন কমোরোস, বাংলাদেশ এবং পাকিস্তানের নাগরিকরা। কমোরোসের নাগরিকরা ২০২৪ সালে ২,৮৫৩টি ভিসার জন্য আবেদন করেছিলেন, যার মধ্যে ১,৭৫৪টি আবেদন প্রত্যাখ্যান করা হয়— যা মোট আবেদনসংখ্যার ৬২.৮ শতাংশ। বাংলাদেশি আবেদনকারীদের অবস্থাও হতাশাজনক। ২০২৩ সালে ৪১,৩১৭টি ভিসার আবেদন জমা পড়েছিল, যার মধ্যে ১৭,০১৫টি বাতিল হয়— অর্থাৎ প্রত্যাখ্যানের হার ছিল ৪২.৮ শতাংশ। ২০২৪ সালে বাংলাদেশি নাগরিকরা মোট ৩৯,৩৪৫টি ভিসার জন্য আবেদন করেন, যার মধ্যে ২০,৯৫৭টি বাতিল হয়— অর্থাৎ ৫৪.৯ শতাংশ আবেদন প্রত্যাখ্যাত হয়। পাকিস্তানের নাগরিকদের ২০২৪ সালে ৭৮,৩৬২টি আবেদন জমা পড়ে, যার মধ্যে ৩৫,১৩৯টি প্রত্যাখ্যাত হয়— অর্থাৎ প্রত্যাখ্যানের হার ৪৭.৫ শতাংশ।

Card image

মঙ্গলবার বেলা ১১টায় জুলাই গণঅভ্যুত্থানে আহত আরও সাতজনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। থাইল্যান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন-মো. আশরাফুল আলম, মো. রাকিব উল ইসলাম, মো. রাসেল হোসেন, মো. তরুণ, মো. সাগর, মেহেদি হাসান খোকন ও আবদুল জব্বার। আগামী দিনগুলোতে আরও ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। এ নিয়ে মোট ৪৭ জন আহত যোদ্ধাকে বিদেশে পাঠানো হলো।

Card image

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। প্রেস উইং জানিয়েছে, উচ্চপর্যায়ের এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন।

Card image

নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপি বুধবার ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি না। আরও বলেন, ৫ আগস্টের পরে সবকিছুকে পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন- জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি। এজাজের প্রসঙ্গে তিনি বলেন, তার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নাই। কিছু রাজনৈতিক দল টেন্ডার না পেয়ে তার বিরুদ্ধে অভিযোগ তুলছে। সরকারের উচিত বিষয়টি তদন্ত করা।

Card image

প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে না পারায় বাংলাদেশিসহ ১১২ জনকে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের একেপিএস। বিমানবন্দরে অবতরণের ছয় ঘণ্টার বেশি সময় পরেও অভিযুক্তরা ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হননি। এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা উল্লেখ করেনি একেপিএস। কর্তৃপক্ষ বলছে, যারা দীর্ঘক্ষণ ধরে বিমানবন্দরে অবস্থান করছিলেন তাদের অনেকেই ইচ্ছাকৃতভাবে ইমিগ্রেশন কাউন্টারে যাননি। এ ধরনের আচরণ মালয়েশিয়ায় তাদের আগমনের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ তৈরি করে, যার ফলে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন।

Card image

উপদেষ্টা বা মন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য ২৫টি গাড়ি কেনার প্রস্তাবে ফিরিয়ে দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাওয়া নীতিগত অনুমোদন চাওয়া হলে তা দেওয়া হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Card image

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বাংলাদেশের দরিদ্রতার বড় কারণ হলো প্রভাবশালীদের মাধ্যমে জমি ব্যাহত হওয়া। ত্রুটিপূর্ণ আইনি ব্যবস্থায় তা পুনরুদ্ধার করতে গেলে ওই ব্যক্তিকে সর্বস্বান্ত হতে হয়। কাজেই দারিদ্র্য শুধু আয়-রোজগার দিয়ে হয় না। উপদেষ্টা বলেন, পুলিশের কাছ থেকে ভালো সেবা না পাওয়া গেলে সেক্ষেত্রে পুলিশও দারিদ্র্যতার কারণ হতে পারে। আইনশৃঙ্খলা ঠিকমতো না হলে কেউ নিরাপদ নয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষ। তিনি বলেন, অভ্যুত্থানের পর সবকিছু ঢেলে সাজানো হচ্ছে। মানুষ অন্যায়-অত্যাচার বেশি দিন সহ্য করে না, সে বিষয়টি যারাই ক্ষমতায় আসুক উপলব্ধি করতে পারবে। উপদেষ্টা বলেন, আশা করছি ভবিষ্যতে গণতান্ত্রিক সরকার আসবে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি ছাড়া সব সমস্যার সমাধান সম্ভব নয়।

Card image

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, অনেক অসাধু প্রতিষ্ঠান বাজারে যোগসূত্র তৈরি করে ছোট ছোট প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে। কম দামে পণ্য বিক্রি করে তাদের ধ্বংস করছে। তাদের শাস্তি দিতে হবে। আবার যারা ভোক্তাদের জিম্মি করে, সরকারকে ভ্যাট- ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে উপার্জন করছে তাদের বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া দরকার। তিনি বলেন, অন্য সব প্রতিষ্ঠানের মতো প্রতিযোগিতা কমিশনের সক্ষমতাও ধ্বংস করা হয়েছিল। যে কারণে সাধারণ মানুষ এর খুববেশি সুফল পায়নি। উপদেষ্টা বলেন, বেশ কিছু ভালো পদক্ষেপে এখন দেশের রেমিট্যান্স ও রপ্তানিতে সুদিন এসেছে।

Card image

নরওয়ের স্টেট সেক্রেটারি স্টাইন রেনাটে হাহেইমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করেন‌। উপদেষ্টা বলেন, বাংলাদেশের নদী ও বনাঞ্চল রক্ষায় আমরা বদ্ধপরিকর। জলবায়ু তহবিল থেকে প্রাপ্ত অর্থের একটি বড় অংশ এখানেই ব্যয় করা হচ্ছে। আমাদের লক্ষ্য, ভূমি পুনরুদ্ধার ও বনায়নের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনা। কৃষকদের জন্য ক্ষুদ্র কোল্ড স্টোরেজ নির্মাণের প্রকল্পের অগ্রগতির বিষয়টি তুলে ধরা হয়। তিনি বলেন, জাহাজভাঙা শ্রমিকদের নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ এখনও উদ্বেগজনক। নরওয়ের পক্ষ থেকে বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি ও পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরা হয়। হাহেইম বলেন, নরওয়ে বাংলাদেশের জলবায়ু অভিযোজন ও নবায়নযোগ্য শক্তি খাতের অগ্রগতিতে গভীরভাবে সমর্থন জানায়। আমরা টেকসই উন্নয়নে যৌথভাবে কাজ করতে আগ্রহী।

Card image

বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। বাংলাদেশে কিছু রাজনৈতিক শক্তি ও সামাজিক শক্তি আছে। তারা অনেকেই রাজনৈতিক কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চায়। তিনি বলেন, আমরা শুনছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। আমাদের তরফ থেকে কোনো অবজেকশন নেই। কিন্তু আপনারা জানেন এটা হবে নরমালি, জাতীয় নির্বাচনের পর। জাতীয় নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তাই এটা টেকনিক্যালি সম্ভব না। আরও বলেন, আমি চাই ফ্যাসিবাদী সরকারের দোসর ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, যারা তাদের সঙ্গে ছিলো তাদের সবার বিচার অবশ্যই করতে হবে। সংস্কারও হতে হবে, নির্বাচনও হতে হবে এবং সবই যত দ্রুত সম্ভব হতে হবে।

Card image

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, আধুনিক বাংলাদেশ গড়তে কালোছায়া এসে পড়েছে। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, নির্বাচন থেকে জনগণকে দূরে রাখতে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। তিনি বলেন, বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। সরকারের বিভিন্ন ইনিস্টিটিউশনগুলোর মধ্যে পরস্পরের মধ্যে মুখোমুখি করার ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। আলমগীর বলেন, বিএনপিকে সজাগ থাকতে হবে, সেই সঙ্গে রুখে দাঁড়াতে হবে সমস্ত চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলার জন্য। নেতাকর্মীদের নির্দেশ কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৗমত্ব বিলীন করতে না পারে।

Card image

সাম্যর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় গত ১৩ মে রাত ১১টার দিকে ছুরিকাঘাতে আহত হন সাম্য। পরে মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

Card image

হাসিনা পতনের পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিশৃঙ্খলা বেড়েছে। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ‘সরকারি চাকরি আইন-২০১৮’ সংশোধনের উদ্যোগ নিয়েছে। সংশোধনী প্রস্তাবনায়, সরকারি কর্মচারীরা দায়িত্বে অবহেলা বা শৃঙ্খলা ভঙ্গ করলে, দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ায় না গিয়ে, তাদেরকে দ্রুত বরখাস্ত করার বিধান আনা হচ্ছে। অভিযোগ গঠনের তারিখ থেকে সর্বোচ্চ ২৫ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশোধিত আইনের খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। উল্লেখ্য, বর্তমান প্রক্রিয়ায় শাস্তি পর্যন্ত যেতে পাঁচ বছর পর্যন্ত লেগে যায়।

Card image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য বুধবার দিন নির্ধারণ করেন। গত ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির বৈধ মেয়র ঘোষণা করে রায় দেন এবং ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন। পরবর্তীতে নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে।

Card image

আরো ফিড দেখতে লগইন করুন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।