কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং জোনে একটি ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়ির সন্ধান মিলেছে। কোটি টাকার গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সাংসদ ও ভারতে নিহত আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা করছেন পুলিশ ও স্থানীয়রা। জানা গেছে, গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করেছে পুলিশ। কালো কালারের গাড়িটির নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০’।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ এখতিয়ার দিয়েছে স্থায়ী কমিটি। মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের সম্ভাব্য বৈঠক একটি টার্নিং পয়েন্ট হতে পারে। তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ম্যান্ডেটকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেছেন যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৩ জুন লন্ডনে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। ড. ইউনূস যে হোটেলে থাকবেন, সেখানেই সকালবেলা এ সৌজন্য সাক্ষাৎ হবে। যদিও এটি প্রটোকল সাক্ষাৎ বলে জানা গেছে, তবু আসন্ন নির্বাচন, রাজনৈতিক সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হতে পারে। চলমান রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে এ বৈঠক বিএনপি ও সরকারের মধ্যে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
নাগরিকত্ব আইনসহ পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দিনব্যাপী এক গণভোট অনুষ্ঠিত হয়েছে ইতালিতে। কিন্তু, মাত্র ৩০ শতাংশ ভোটার উপস্থিতির কারণে বাতিল হয়ে গেছে এ আয়োজন। জানা গেছে, অভিবাসীদের নাগরিকত্বের আবেদনের সময়সীমা ১০ বছরের পরিবর্তে ৫ বছরে নামানোর প্রস্তাব, শ্রমিকদের কর্মসংস্থানে সুরক্ষা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তির বিধানের লক্ষ্যে আদালতের নির্দেশে এ গণভোটের আয়োজন করা হয়েছিল। দেশটির নির্বাচনী আইন অনুযায়ী শতকরা ৫০ ভাগের বেশি ভোটার ভোট দিলে সেই নির্বাচন বৈধ বলে গণ্য হয়। মাত্র ৩০ দশমিক ৬ শতাংশ মানুষ ভোট দেয়। উল্লেখ্য, এই সংস্কার দেশটিতে বসবাসকারী প্রায় ২৫ লাখ বিদেশি নাগরিকদের উপকৃত করতো।
অবৈধ অভিবাসীবিরোধী অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল চতুর্থ দিন পার করেছে লস অ্যাঞ্জেলেস। বিক্ষোভ ছড়িয়ে পড়ছে নিউইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া এবং সান ফ্রান্সিসকোর মতো অঙ্গরাজ্যগুলোতেও। দুই হাজার ন্যাশনাল গার্ড দিয়েও পরিস্থিতি সামালাতে ব্যর্থ হয়ে এবার বিক্ষোভ দমনে লস অ্যাঞ্জেলসে আরও দুই হাজার ন্যাশনাল গার্ড ও ৭০০ মেরিন সেনা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের এ সিদ্ধান্তে বরাবরের মতোই নিন্দা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।
সৌদি আরব ২০২৫ শিক্ষাবর্ষের জন্য ১৭০টি দেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা করেছে। শিক্ষার্থীরা অনলাইনে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন। বৃত্তি সম্পূর্ণ টিউশন ফি, মাসিক উপবৃত্তি, বিনামূল্যে আবাসন, স্বাস্থ্যসেবা ও যাতায়াতের জন্য বিমান টিকিট সরবরাহ করবে। ১৪ জুন, ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে। এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এক দারুণ সুযোগ।
সোমবার রাতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। তবে কারা এ হামলা করেছে তা জানা যায়নি। স্থানীয়রা বলছেন, জালাল উদ্দিন বাড়ির পথে দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় পৌঁছেলে তার গতিরোধ করেন কয়েকজন। পরে দেশীয় অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে জালাল উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া নোয়াখালীর দুই শিক্ষার্থীর পড়ালেখার খরচের দায়িত্ব নিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। জানা গেছে, নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলার যারা চলতি বছর দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তাদের নোয়াখালী জেলা শিল্পকলা একডেমি চত্বরে সংবর্ধিত করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে দুই শিক্ষার্থী করুণ ও সংগ্রামী শিক্ষা জীবনের চিত্র তুলে ধরলে জেলা বিএনপির অনুরোধে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিক্ষা খরচের দায়িত্ব নেন।
নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী তিন তরুণ নিহত হয়েছেন। নিহতরা হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩) ও বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০)। তারা তিনজন বন্ধু ছিলেন।
কর্মজীবী ও ছোট ব্যবসায়ীরা ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন। মঙ্গলবার সকাল থেকে দক্ষিণাঞ্চল থেকে বাস ও লঞ্চযোগে ফেরার পাশাপাশি বিভিন্ন টার্মিনাল ও রেলস্টেশনেও যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। অনেকেই ছুটি শেষ হওয়ার আগেই ভোগান্তি এড়াতে ফিরছেন এবং নিরিবিলি ঢাকায় ফিরে স্বস্তি অনুভব করছেন। এবারের ঈদে ১০ দিনের ছুটি থাকায় এখনো রাজধানীতে ফেরার বড়সড় চাপ দেখা যায়নি।
সোমবার ঢাকার কামরাঙ্গীরচরে কুরবানির ঈদে কসাইয়ের কাজ ভাগাভাগি নিয়ে পুরনো বিরোধের জেরে দুই কসাইকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় মো. আরিফ হোসেন (৩০) নামে এক কসাইকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে তার কাছ থেকে একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল। আহতরা হলেন মো. শিমুল (২৬) ও সুমন (৪০)। জানা গেছে, আরিফকে বিগত সময়ে দলে যোগ দিতে বললে প্রত্যাখ্যান করেন। এবার কাজ না পেয়ে ছিলেন ক্ষুব্ধ। ফলে সংঘর্ষ পর্যন্ত পৌঁছায়।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, সিনেপ্লেক্সের টিকিটের চাহিদাকে কেন্দ্র করে কিছু প্রতারক চক্রের ফাঁদে পড়ে দর্শক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্টার সিনেপ্লেক্সের নামে অনলাইন গ্রুপ, পেইজ কিংবা সাইট তৈরি করে অনলাইনে সিনেমার টিকিট বিক্রি করছেন তারা। এতে দর্শক প্রতারিত হচ্ছেন। তাই দর্শককে এসব প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে বলা হচ্ছে। কর্তৃপক্ষ আরো বলেছে, আপনাদের ব্যক্তিগত কিংবা পেমেন্টের বিস্তারিত তথ্য কোনো সন্দেহজনক অ্যাকাউন্টে শেয়ার করবেন না। শুধু আমাদের অফিশিয়াল ওয়েবসাইট www.cineplexbd.com এবং মেসেঞ্জার m.me/mycineplex থেকে অনলাইনে টিকিট ক্রয় করবেন। এ ছাড়া স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে পারেন।
পিপিপি'র নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, সংঘাতের সময় আমরা ২০টি ভারতীয় যুদ্ধবিমানকে টার্গেট করেছিলাম, কিন্তু গুলি করে ভূপাতিত করেছি মাত্র ছয়টি। বিশ্ব দেখেছে, পাকিস্তান কেবল প্রতিরোধেই নয়, শান্তির ক্ষেত্রেও একটি দায়িত্বশীল রাষ্ট্র। বিলাওয়াল বলেন, আমরা চাই আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হোক—এর শুরু কাশ্মীর থেকে। সমস্যাগুলো আটকে আছে কারণ ভারত তা আলোচনায় আনতে রাজি নয়। তিনি বলেন, পাকিস্তান একটি দায়িত্বশীল পরমাণু শক্তিধর রাষ্ট্র। পানি বন্ধ করা হলে আমরা তা যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করব। এছাড়া পহেলগাও হামলায় পাকিস্তানকে দায়ী করার তীব্র নিন্দা জানান তিনি।
হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ারের লাশের সন্ধান পাওয়া সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইসরাইল। আইডিএফ জানিয়েছে, 'সিনওয়ারের লাশ খান ইউনিস শহরের ইউরোপিয়ান হাসপাতালের নিচে একটি সুড়ঙ্গে পাওয়া গেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।' যদিও হামাস এখনো তার মৃত্যু আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। উল্লেখ্য, গত ১৩ মে একটি বিমান হামলায় সিনওয়ার নিহত হন বলে দাবি আইডিএফের। হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থার মতে, সেই হামলায় ২৮ জন নিহত হয়।
দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নারী ছাত্রী পাইলটসহ ৩ জন নিহত হয়েছেন। সৌভাগ্যবশত, বিমানটিতে থাকা দুইজন পাইলট সামান্য আহত হয়ে বেঁচে যান, যদিও বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। উল্লেখ্য, রোববার বিকাল ৩টায় ডারবানের ভার্জিনিয়া বিমানবন্দর থেকে ছেড়েছিল জেডএস-কেএফবি নিবন্ধিত পাইপার চেরোকি বিমানটি।
আরো ফিড দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।